BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 29, 2025

uploads/trade_daily/digest_photo_ajker__1753771543.jpg
আজকের পত্রিকা
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর তৈরি পোশাক খাতে জিএসপি প্লাস (জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস প্লাস) সুবিধা সংকোচিত হতে পারে এবং জিএসপি প্লাসের থ্রেশহোল্ডের (নির্দিষ্ট সীমা) সমস্যায় পড়তে পারে। তাই পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে জিএসপি প্লাস থ্রেশহোল্ডের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্ক সরকারের সমর্থন ও সহযোগিতা চেয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে ডেনমার্কে তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়ার বিষয়টিও নজরে আনা হয়েছে। সোমবার বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারের সঙ্গে আলোচনায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এসব বিষয় তুলে ধরেন। ইউরোপীয় ইউনিয়নের নীতি-নির্ধারকদের কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার জন্য ডেনমার্কের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।এ সময় বিজিএমইএ সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম এবং পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-07-28_at_10.45.12_PM__1753771543.jpeg

The Dhaka Tribune
Denmark to continue supporting RMG sector, promoting green technology Denmark has pledged to continue supporting Bangladesh ready-made garment (RMG) sector and the development of green technology, reported UNB. Denmark stressed partnership with Bangladesh in clean and green technology, expressing a desire to deepen this cooperation, particularly in renewable energy, energy efficiency, circular economy, sustainable water management, climate change adaptation, and information and communication technology (ICT). These remarks came while Christian Brix Moller, ambassador of Denmark to Bangladesh, met with Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), on Monday at the BGMEA Complex in Dhaka to discuss avenues for collaboration within the ready-made garment (RMG) sector.Also present at the meeting were BGMEA Vice President Md Rezwan Selim and Director Sheikh Hossain Muhammad Mustafiz.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-07-28_at_11.47.22_PM_(1)__1753771543.jpeg

BGMEA News
Diplomatic engagement stressed to strengthen US-Bangladesh trade relations Distinguished diplomats, academics, and industry leaders gathered at North South University (NSU) to discuss the evolving dynamics of Bangladesh-United States relations in the context of recent national and global developments. The seminar, titled "The Significance of the July Revolution for US-Bangladesh Relations: Looking Back, Looking Forward," was organized by the South Asian Institute of Policy and Governance (SIPG) at NSU on July 28. The event brought together prominent experts in diplomacy, policy, and trade, including former U.S. diplomat Jon F. Danilowicz, NSU Vice-Chancellor Professor Abdul Hannan Chowdhury, and Professor (retd) Shahiduzzaman of Dhaka University. They shared their insightful views on the strategic importance of US-Bangladesh ties in a changing global landscape.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-07-28_at_10.59.34_PM__1753771543.jpeg

সমকাল
মার্কিন শুল্ক কমানোর চেষ্টা: দেড়শ কোটি ডলারের আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি দেবে ঢাকা পাল্টা শুল্ক কমানোর চেষ্টার অংশ হিসেবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে দেড় বিলিয়ন বা ১৫০ কোটি ডলার আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দেবে বাংলাদেশ। সরকার আশা করছে, প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক কম হবে। কেননা, ট্রাম্পের মূল লক্ষ্য বাণিজ্য ঘাটতি কমানো। এ জন্য বাংলাদেশ নতুন করে যে পরিমাণ আমদানির পরিকল্পনা করছে, তাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বছরে অনেক বাড়বে। এটি এক থেকে দেড় বছরের মধ্যে তিন বিলিয়ন বা ৩০০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমানোর লক্ষ্যে তৃতীয় দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ছেড়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

uploads/trade_daily/digest_photo_fe_us__1753771543.jpg

The Financial Express
US tariffs could deepen inequality in global RMG, warns AFWA The Asia Floor Wage Alliance (AFWA), a coalition of trade unions representing garment workers across Asia, has condemned the recent imposition of US tariffs on apparel imports, warning that the move could trigger a humanitarian crisis and exacerbate inequality in the global garment industry. In a statement issued on Monday, the coalition also called for brand accountability, stating that companies profiting from outsourced production cannot remain silent when tariff changes lead to factory closures and mass layoffs. "The US government's recent imposition of tariffs on apparel imports from Asia endangers the livelihoods of millions of garment workers, predominantly women, who are already earning poverty-level wages," the statement said.

uploads/trade_daily/digest_photo_bss__1753771543.jpg

বিএসএস
পোশাকখাতে সহযোগিতার সুযোগ বিষয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ও বিজিএমইএ সভাপতির আলোচনা বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার আজ রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক বাজার পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের জন্য শিল্পের অগ্রাধিকারসমূহ নিয়ে আলোচনা করেন। এ সময় বিজিএমইএ সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম এবং পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_kk__1753771543.jpg

কালের কন্ঠ
ব্যবসা-বাণিজ্যে মহাসংকট দেশি-বিদেশি শুল্কে দেশের ব্যবসা-বাণিজ্য সংকটময় অবস্থা পার করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে দেনদরবার চলছে। আলোচনার মাধ্যমে শুল্ক না কমলে ১ লা আগস্ট থেকে ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বাংলাদেশি পণ্যের ওপর অরোপ করা হবে। এর ফলে বাংলাদেশের পণ্যের ওপর মোট ৫০ শতাংশ পাল্টা শুল্ক অরোপ হবে।ফলে যুক্তরাষ্ট্রে ব্যবসা-বাণিজ্য আরো কঠিন হবে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতের মাশুল বা ট্যারিফ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। আবার বেসরকারি ডিপোতে কনটেইনার ব্যবস্থাপনার মাশুলের হার বাড়ানো হচ্ছে। এর পুরোটাই বহন করতে হবে আমদানি-রপ্তানিকারকদের।

uploads/trade_daily/digest_photo_tbs__1753771543.jpg

The Business Standard
How triple blow of US tariff, port, and ICD charges threatens foreign trade Garment exporters say they are already witnessing a decline in orders from US buyers, who are uncertain about future costs. The development puts the $10 billion bilateral trade relationship between Bangladesh and the United States at significant risk. "The imposition of the 35% reciprocal tariff has triggered unprecedented uncertainty in our RMG sector," said Rakibul Alam Chowdhury, former vice president and current director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA).

uploads/trade_daily/digest_photo_sun__1753771543.jpg

The Daily Sun
Surviving high tariffs will be difficult The US government's announcement of imposing a 35% new tariff has placed Bangladesh's export sector in serious jeopardy. If no consensus is reached, it will be difficult to survive in the global competition, says Sharif Zahir, Managing Director of Ananta Group and Chairman of United Commercial Bank (UCB). In a recent interview with Kaler Kantho, he stated, "Many competing countries are enjoying tariff benefits. Without quickly reaching trade agreements, Bangladeshi exporters will face major challenges." Interview by Masud Rumi.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-07-28_at_11.11.23_PM__1753771543.jpeg

দেশ রুপান্তর
জ্বালানি নিরাপত্তায় সংরক্ষণ সক্ষমতা বাড়ানো জরুরি শিল্পের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এর ব্যবহারে দক্ষতা ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। জ্বালানি সক্ষমতা বাড়াতে সামগ্রিকভাবে অভ্যাসগত পরিবর্তন আনয়ন করতে হবে। গতকাল সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে ‘বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় বক্তারা এ মন্তব্য করেন। ডিসিসিআই ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) যৌথ আয়োজনে সেমিনারটিতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন।