January 05, 2026
প্রথম আলো
শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক : সমস্যার কথা জানালেন ব্যবসায়ীরা, আশ্বস্ত করলেন তারেক রহমান
বৈঠকে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেইন আকবর আলী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া পারটেক্স গ্রুপের আজিজ আল কায়সার, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ, ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বিসিএমইএর সভাপতি ময়নুল ইসলাম, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতি আবদুল মুক্তাদির, বিএবির সভাপতি আবদুল হাই সরকার, সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামিম এহসান এবং ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ।
The Dhaka Tribune
Tarique Rahman holds meeting with top business leaders
Participating business leaders in the meeting include International Chamber of Commerce (ICC) Bangladesh President Mahbubur Rahman; BSRM Chairman Ali Hossein Akbar Ali, former presidents of the top business organization FBCCI Mir Nasir Hossain and A K Azad, Square Group Managing Director Tapan Chowdhury, former BTMA president Matin Chowdhury; Bangladesh Chamber of Industries (BCI) President Anwar Ul Alam Chowdhury Parvez, Meghna Group of Industries Chairman and Managing Director Mostafa Kamal, Uttara Motor Corporation Limited Chairman Matiur Rahman, MCCI President Kamran T Rahman, former BGMEA President Kutubuddin Ahmed, former BKMEA president Fazlul Haque, former MCCI president Nihad Kabir, BGMEA President Mahmud Hasan Khan, BTMA President Showkat Aziz, BKMEA President Mohammad Hatem, Steel Mill Owners Association President Jahangir Alam, ICC Bangladesh Executive Member and Transcom Group CEO Simeen Rahman, Pran Group Chairman and CEO Ahsan Khan Chowdhury.Also present are Partex Group's Azizul Qayeser, former DCCI president Hossain Khaled, DCCI President Tashkin Ahmed, BGPMA President Md Shahriar, BCMEA President Moynul Islam, Bangladesh Association of Pharmaceutical Industries (BAPI) President Abdul Muktadir, BAB President Abdul Hai Sarker, Sikom Group Managing Director Amirul Haque, BCI Senior Vice President Preeti Chakraborty, Bangladesh Employers' Federation President Fazle Shamsul Ehsan and UCB Chairman Sharif Zahir.
The Business Standard
Bangladesh exports continue to fall, December shipments down 14%
BGMEA President Mahmud Hasan Babu, head of the country's main organisation of readymade garment manufacturers and exporters, told TBS that demand in the US market has declined somewhat due to the Trump administration's reciprocal tariffs. At the same time, China and India are carrying out aggressive marketing in the European market for the same reason. As a result, Bangladesh's exports of readymade garments have fallen slightly. In addition, some factories have shut down in the country due to certain government policy decisions, which has also contributed to the decline in exports.
The Daily Observer
Exports fall for five months, Dec earnings down 14.25pc
Exporters from various sectors are concerned about the five consecutive months of decline in exports. President of BGMEA Mahmud Hasan Khan said the rate of factory closures has increased due to the government's many policy mistakes. In addition, he fears exports will decrease further due to political instability. He said during every election time, buyers deliberately reduce orders; because they remained concerned about whether or not their orders will be delivered properly.
The Daily Star
Exports fell nearly 5% in 2025
The country's merchandise exports declined by nearly 5 percent last year, falling to $47.74 billion compared with the previous year, according to official data, as weak global demand for garments and other consumer goods weighed on shipments. Md Shehab Udduza Chowdhury, vice-president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said demand from the United States weakened as prices rose following the tariffs. Exports to the European Union, he added, were hurt by lower-priced shipments from competitors such as China, India and Vietnam.
সমকাল
পতনের ধারায় রপ্তানি আয় ডিসেম্বরে কমেছে ১৪%
রপ্তানি খাতের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিজিএমইএর সাবেক সভাপতি এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান গতকাল সমকালকে বলেন, অনেক কারণে রপ্তানি চিত্রের এই হতাশাজনক প্রবণতা চলছে। প্রথমত, মার্কিন পাল্টা শুল্কের কারণে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তাতে অনেক দেশেই চাহিদা কমেছে। বিশেষ করে একক দেশ হিসেবে বাংলাদেশের প্রধান বাজার যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় সেখানে ভোক্তা পর্যায়ে ভোগ-ক্ষমতা কমেছে। এ কারণে সেখানে শুধু বাংলাদেশের রপ্তানিই কমেনি, বরং সব দেশেরই রপ্তানি কমছে। এর বাইরে অন্য বড় কারণের মধ্যে রয়েছে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা কমে যাওয়া। এর বেশ কিছু কারণ রয়েছে। যেমন গত বছরের ৪ জানুয়ারি তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘ দিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এ কারণে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। এ কারণে রপ্তানিতে লিড টাইম অর্থাৎ ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে রপ্তানি আদেশ পাওয়ার পণ্য উৎপাদন করে তাদের কাছে পৌঁছানোর সময় আরও বেড়ে গেছে। এ কারণে কিছু ক্রেতা হারিয়েছে বাংলাদেশ।
The New Age
Exports fall by 2.19pc in H1 amid weak demand
Bangladesh’s export earnings declined by 2.19 per cent year-on-year in the first six months of the current financial year 2025-26, reflecting prolonged weakness in global demand and growing competitive pressure in major markets. Export receipts during July–December of FY26 stood at $23.99 billion, down from $24.53 billion recorded in the same period of the previous financial year, according to the latest data released by the Export Promotion Bureau on Sunday. Mohiuddin Rubel, former director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said global demand had weakened significantly, while Bangladesh’s focus on basic, low-priced products limited its pricing flexibility. He stressed the need for market and product diversification and a shift towards higher-value products to remain competitive.
বাংলা ট্রিবিউন
অর্থবছরের প্রথমার্ধে পোশাক রফতানিতে ধাক্কা, ডিসেম্বরে বড় ধস
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা গেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এ সময় আরএমজি রফতানি হয়েছে ১৯ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ কম। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএই) ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “রফতানির এই পরিসংখ্যান দেখাচ্ছে—বাজার পুনরুদ্ধার এখনও টেকসই হয়নি। বিশেষ করে ডিসেম্বরে নিটওয়্যার ও ওভেন— দুই ক্যাটাগরিতেই বড় পতন সতর্কবার্তা দিচ্ছে।”
দেশ রুপান্তর
বহুমুখী মন্দার ঝুঁকিতে দেশ
বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় সামনের দিনে বাংলাদেশ বহুমুখী মন্দার (স্ট্যাগফ্লেশন) ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও রিজার্ভ কিছুটা স্থিতিশীল হলেও ব্যাংকিং খাতে অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগ স্থবিরতা এবং বেকারত্ব বৃদ্ধির ফলে এমন ঝুঁকি তৈরি হয়েছে। গতকাল রবিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানটির ২০২৫ সালের নভেম্বর মাসের অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন মতামত এসেছে। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) সহযোগিতায় ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই)’ প্রতিবেদন প্রকাশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক এবং বেসরকারি পর্যায়ের নেতারা।