BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

February 05, 2026

uploads/trade_daily/digest_photo_bonik__1770273339.jpg
বণিক বার্তা
দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে আজ মঙ্গলবার জরুরি বৈঠক করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল। এ সময় সংগঠনের নেতারা পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতি তুলে ধরে রফতানি সচল রাখতে সরকারের পক্ষ থেকে নীতিগত ও জরুরি আর্থিক সহায়তার অনুরোধ জানান।প্রতিনিধিদলে ছিলেন, বিজিএমইএ এর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং পরিচালক ফয়সাল সামাদ।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-02-05_at_11.41.33_AM__1770273339.jpeg

সমকাল
স্থানীয় সুতার পোশাক রপ্তানিতে বাড়তি অর্থ সহায়তার সম্ভাবনা স্থানীয় সুতা ব্যবহারে উৎপাদিত তৈরি পোশাক রপ্তানিতে আরও সাড়ে ৩ শতাংশ নগদ সহায়তা দেওয়া হতে পারে। তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছে। বর্তমান নগদ সহায়তার হার ১ দশমিক ৫ শতাংশ। বাড়তি নগদ সহায়তার সিদ্ধান্ত চূড়ান্ত হলে মোট নগদ সহায়তা দাঁড়াবে ৫ শতাংশ। এতে স্থানীয় সুতার ব্যবহার বাড়বে ও স্পিনিং মিলগুলোর সংকট দূর হবে বলে আশা করছে সব পক্ষ। অর্থ মন্ত্রণালয়ে গত মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বিটিএমএ ও বিকেএমইএর প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বস্ত্র খাতের সঙ্গে পোশাক খাতের দুই সংগঠনের মধ্যে সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং বিবৃতি দেওয়ার মতো ঘটনার জন্য বাণিজ্য সচিব দায়ী বলে মনে করেন বিজিএমইএর সহসভপতি শিহাব উদ্দোজা চৌধুরী। তিনি সমকালকে বলেন, বাণিজ্য সচিবই এ বিষয়ে পানি ঘোলাটে করেছেন। সুতা ব্যবহার করে বিজিএমইএ ও বিকেএমইএ। অথচ সুতা নিয়ে যে সংকট চলছে সে বিষয়ে এই দুই সংগঠনকে বাদ দিয়ে শুধু বিটিএমএর সঙ্গেই কয়েক দফা আলোচনা করেই বাণিজ্য সচিব ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিকে ডি-বন্ড করার সুপারিশ করেছেন এনবিআরকে। এ-সংক্রান্ত আলোচনা একতরফা না করে তিন পক্ষকে নিয়ে করলে সংকট এই পর্যন্ত গড়াতো না। তিনি বলেন, শিগগির বাণিজ্য সচিবের পদত্যাগ দাবি করবে বিজিএমইএ।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-02-05_at_11.38.49_AM__1770273339.jpeg

বিডিনিউজ২৪
আন্দোলনে অচল চট্টগ্রাম বন্দর, ‘উদ্বিগ্ন’ ব্যবহারকারীরা টানা কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট অচলাবস্থায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। এ নিয়ে বুধবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে একটি হোটেলে আন্দোলনকারীদের সঙ্গে তারা বৈঠকে বসেন। বৈঠক শেষে ব্যবহারকারীদের পক্ষে বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি এমএ সালাম সাংবাদিকদের বলেন, “আজ বসেছিলাম এবং বিশদ আলোচনা হয়েছে; প্রায় চার ঘণ্টা। আপনারা জানেন যে সামনে ইলেকশন, তিন দিনের ছুটি। ঠিক এর সাত-আট দিন পরে রমজান। রমজানের পণ্যগুলো কীভাবে ডেলিভারি হবে সেগুলো নিয়ে আমরা চিন্তিত।"এবং গার্মেন্টস সেক্টর বিশেষ করে ফেব্রুয়ারিতে কাজ করবে মাত্র ১৮ দিন, মার্চে কাজ করবে মাত্র ১৬ থেকে ১৭ দিন। তো এইভাবে তো যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে, তাহলে প্রেজেন্ট পণ্যগুলো যাবে না আবার ভবিষ্যৎ পণ্যগুলি আসবে না। আমরা অসম্ভব ক্ষতির মুখে আছি, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং রমজানের উসিলায় পুরো দেশবাসী।"তিনি বলেন, বন্দর যদি এইভাবে বন্ধ থাকে, বন্দরের যে চার্জেসগুলি আসবে এগুলোর সবগুলির দায়ভার ব্যবসার ওপর আসবে। ব্যবসার ওপর আসলে তো আর ব্যবসায়ীরা দিবে না, আল্টিমেটলি এটা কনজিউমারের ওপর যাবে। সেই জন্যই আমরা ওরিড।"

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-02-05_at_10.54.07_AM__1770273339.jpeg

The Business Standard
BGMEA warns of factory closures, seeks urgent banking support The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has warned that many ready-made garment (RMG) factories are at risk of closure and that the industry could face instability without timely banking support. In a press release issued today (3 February), BGMEA said nearly 400 garment factories have shut down over the past year due to rising production costs, falling product prices and a decline in work orders.

uploads/trade_daily/digest_photo_fe__1770273339.jpg

The Financial Express
BD stands to lose in EU, US mkts amid India tariff deals Talking to The Financial Express, Md Shehab Udduza Chowdhury, vice president of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said India would be in an advantageous position with reduced rate of 18-percent tariffs compared to 20 per cent for Bangladesh. On the other hand, the trade deal between the EU and India will be 'dangerous' for them, he said, apprehending a possible threat of losing market share there. "The impact of the deal would be severe for us. Bangladesh is currently facing tough competition on the EU market as India and China are enhancing their focus there to offset US high-tariff impacts," says Faruque Hassan, managing director of Giant Group.Bangladesh will become less competitive on the EU market once India secures duty-free access there, he warns.

uploads/trade_daily/digest_photo_sun__1770273339.jpg

The Daily Sun
US tariff cut for India challenges Bangladesh exports Former BGMEA director Mohiuddin Rubel said India signed nine major trade agreements between 2021 and 2026, strengthening its global export position, while Bangladesh has only one effective deal, with Bhutan, and another nearing completion with Japan. Mohiuddin said India’s progress reflects long-term strategy, a complete textile and apparel ecosystem, strong infrastructure, skills development and higher value addition. He urged Bangladesh to identify gaps and adopt long-term planning, including targeted FTA or CEPA strategies, investment in logistics and port efficiency, policy stability and skilled human resources.

uploads/trade_daily/digest_photo_s_alo__1770273755.jpg

সময়ের আলো
শ্রমিকদের বেতন নিশ্চিতে স্বল্প সুদে ঋণের দাবি শ্রমিকদের ঈদের আগে বেতন ও বোনাস সময়মতো প্রদানের জন্য ছয় মাসের বেতনের সমপরিমাণ টাকা স্বল্প সুদে ঋণ চান রফতানিকারকরা। একই সঙ্গে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের চলমান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জরুরি পদক্ষেপ হিসেবে প্রক্রিয়াধীন নগদ সহায়তার আবেদন দ্রুত নিষ্পত্তির কথা জানিয়েছেন তারা। মঙ্গলবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে জরুরি বৈঠকে পোশাক খাতের সংকট মোকাবিলায় শিল্প রক্ষায় জরুরি নীতিগত ও আর্থিক সহায়তার এ অনুরোধ জানান। বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান ও পরিচালক ফয়সাল সামাদ। বৈঠকে বিজিএমইএ নেতারা এ পরিস্থিতি মোকাবিলায় লিয়েন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে প্রক্রিয়াধীন থাকা বকেয়া নগদ সহায়তার আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করে অর্থ ছাড়করণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের দাবি জানান।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-02-05_at_12.14.08_PM__1770273755.jpeg

The Daily Star
Bangladesh to sign first-ever EPA with Japan tomorrow Bangladesh is stepping into a new phase of trade diplomacy as it signs its first Economic Partnership Agreement (EPA) with Japan tomorrow, a deal meant to preserve duty-free market access after the country’s graduation from the least developed country club later this year. A Bangladesh delegation led by Commerce Adviser Sk Bashir Uddin will leave Dhaka for Tokyo today to sign the agreement, Commerce Secretary Mahbubur Rahman told The Daily Star yesterday.The EPA, approved by the Advisory Council on January 22, will give Bangladeshi exporters immediate duty-free access to 97 percent of their export basket, including ready-made garments (RMG) and nearly 7,379 other products.

uploads/trade_daily/digest_photo_fe_govt__1770273755.jpeg

The Financial Express
Govt weighs cash incentives for local yarn, bonded import rules via committee The Ministry of Finance has formed a technical committee to identify and evaluate policy options to address the ongoing yarn issue involving local spinners and garment exporters, meeting sources said. The committee has been tasked with assessing three possible cash incentives for local yarn and excluding bonded facility for yarn imports and submitting its recommendations within the next 10 working days.Under the proposals now being reviewed, the government may de-bond yarn imports while providing a 5 per cent cash incentive to readymade garment (RMG) exporters for using locally produced yarn. Another option under consideration is providing a 10 per cent cash incentive to local spinning mills along with a 3 per cent incentive for RMG exporters. A third option involves offering a direct 10 per cent cash incentive exclusively to local spinners.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-02-05_at_10.46.36_AM__1770273755.jpeg

জাগো নিউজ২৪
শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করতে স্বল্প সুদে ঋণ চায় বিজিএমইএ রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের চলমান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জরুরি পদক্ষেপ হিসেবে প্রক্রিয়াধীন নগদ সহায়তার আবেদন দ্রুত নিষ্পত্তি এবং শ্রমিকদের ঈদের আগে বেতন ও বোনাস সময়মতো প্রদানের জন্য ছয় মাসের বেতনের সমপরিমাণ টাকা স্বল্প সুদে ঋণ চান রপ্তানিকারকরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা অর্থ বিভাগের সচিব মোঃ খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে জরুরি বৈঠকে পোশাক খাতের সংকট মোকাবিলায় শিল্প রক্ষায় জরুরি নীতিগত ও আর্থিক সহায়তার এ অনুরোধ জানায়।বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান ও পরিচালক ফয়সাল সামাদ।

uploads/trade_daily/digest_photo_ajker__1770273755.jpg

আজকের পত্রিকা
পণ্য আমদানির বিস্তারিত তথ্য মিলছে এনবিআরের ওয়েবসাইটে আমদানি বাণিজ্যসংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য, উন্মুক্ত এবং স্বচ্ছ করার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে নির্দিষ্ট পণ্যের এইচএস কোড (HS Code) ভিত্তিক আমদানির বিস্তারিত তথ্য এনবিআরের অফিশিয়াল ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত থাকবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এই তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া এই উদ্যোগের ফলে তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, গবেষক, ব্যবসায়ী এবং সাংবাদিকরা সরাসরি নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

uploads/trade_daily/digest_photo_nn__1770273755.jpg

The New Age
LC opening for imports edges up in July-December Imports posted only a modest recovery in the first half of the current fiscal year as businesses remained cautious amid political uncertainty, weak demand and lingering stress in the banking sector, according to Bangladesh Bank data. The central bank’s statistics showed that the opening of letters of credit rose by 2.96 per cent to $35.83 billion during July–December of FY26, compared with $34.8 billion in the same period of the previous fiscal year.