February 15, 2026
বিএসএস
BGMEA felicitates Tarique Rahman on BNP’s landslide victory
The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) today extended heartfelt congratulations to BNP Chairman Tarique Rahman on the party’s historic landslide victory in the 13th National Parliamentary Election. In a congratulatory message, BGMEA President Mahmud Hasan Khan lauded the Bangladesh Nationalist Party (BNP) for securing more than a two-thirds majority in the polls under the “unique and visionary leadership” of Tarique Rahman. “On behalf of BGMEA, I convey our sincere and heartfelt congratulations to you and to leaders and activists of all levels of the party for this unprecedented and sweeping victory,” the message said.
আজকের পত্রিকা
তৈরি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলার করতে নতুন সরকারের সহযোগিতা চান মালিকেরা
আগামী ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় লক্ষ্য অর্জনে সরকারের পূর্ণ সহযোগিতার প্রত্যাশা করেছে তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সাথে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠার আশাবাদও জানিয়েছে সংগঠনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করায় তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে অভিনন্দন জানিয়েছে এক চিঠিতে এই আশা ব্যক্ত করে বিজিএমইএ। শনিবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত ওই অভিনন্দন বার্তায় বলা হয়, ‘তারেক রহমানের অনন্য ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের অধিক আসনে যে অভূতপূর্ব ও নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, তা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। এ বিজয়ের মাধ্যমে দেশের আপামর জনতার গণ রায়ের প্রতিফলন ঘটেছে।’
The Daily Star
US trade deal: devil hidden in the fine print
“The US will not waive the previous duty that was in place before signing the deal,” said Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). He explained with a simple example: if a US retailer buys a T-shirt from Bangladesh for $2, the 19 percent reciprocal tariff may be removed if US cotton or man-made fibre is used. But the export will still face the basic 16.50 percent duty. So, even with the concession, the cost of entering the US market remains high.Another issue, according to trade analysts, is the unclear wording of the concession. Article 5.3 of the agreement says the US will create a system for “zero reciprocal tariffs”, but only for a “to-be-specified volume” of imports. This limit will depend directly on how much US cotton and man-made fibre Bangladesh imports. In simple terms, the duty benefit is not unlimited -- it is tied to the amount of raw materials Bangladesh buys from the US.This effectively means that for every dollar of tariff the US removes, the benefit goes back to its own cotton producers. “We are waiting for clarification as we need further interpretation of how this method will work,” Khan told The Daily Star, noting that many details remain unclear.
সমকাল
বস্ত্র ও পোশাক খাতের সংকট নিরসনের আশা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে ভূমিধস বিজয় অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বস্ত্র ও পোশাক খাতের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একই সঙ্গে সংগঠন দুটি প্রত্যাশা করছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার আগামীতে বস্ত্র ও পোশাক খাতের বিদ্যমান সংকট নিরসন করবে। শুভেচ্ছা বার্তায় বিএনপির চেয়ারম্যানকে উদ্দেশ করে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অনন্য ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে যে অভূতপূর্ব ও ভূমিধস বিজয় অর্জন করেছে, সেজন্য বিজিএমইএর পক্ষ থেকে অভিনন্দন। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ দেশের আপামর জনতা যে গণরায়ের প্রতিফলন ঘটিয়েছে, তা জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। এই বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি সম্মানজনক ও শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে পোশাক খাতের উদ্যোক্তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে।
জাগো নিউজ২৪
তারেক রহমানকে বিজিএমইএ’র অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে পোশাক রপ্তানিকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় স্বপ্ন বাস্তবে রূপদান করা সম্ভব হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের লেখা এক অভিনন্দন বার্তায় এ কথা বলা হয়েছে। তারেক রহমানের দিকনির্দেশনায় ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের এক অদম্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও অভিনন্দন বার্তায় প্রত্যাশার কথা জানিয়েছে সংগঠনটি।
দেশ রুপান্তর
পোশাক খাতের ১৫ সংসদ সদস্য
বেসরকারি ফল অনুসারে দেশের প্রধান রপ্তানি খাত-সংশ্লিষ্ট তৈরি পোশাক, নিটওয়্যার, টেক্সটাইল শিল্প-মালিক এবং তাদের পরিবারের কমপক্ষে ১৫ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছে। তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়েছেন। খাত-সংশ্লিষ্টদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
The Daily Star
Rebuilding business confidence cannot wait
Although the BNP swept to a landslide victory in the February 12 national election, business leaders say the new government will inherit an economy that allows little time for celebration. According to them, the first 100 days will decide whether the private sector regains its footing or sinks deeper into paralysis after months of political and economic drift.“The incoming government must prioritise restoring business confidence within its first 100 days,” said Anwar-Ul-Alam Chowdhury Parvez, president of the Bangladesh Chamber of Industries. He said prolonged uncertainty has seriously dampened investment. Without swift and decisive steps to ensure stability and policy clarity, private sector expansion will remain stalled, he said.
The Daily Sun
Entrepreneurs call for clear roadmap to revive industrial sector
Business leaders are calling for clear policy direction, realistic action plans and long-term reform strategies to halt the haemorrhaging in industry. Anwar-ul-Alam Chowdhury, President of the BCI, said respect for businesspeople was essential. “They are too often branded wholesale as dishonest. Yet to expand the economy, the government must work with them,” he said. Former BGMEA director Mohiuddin Rubel said the export sector cannot survive without stability. “Foreign buyers want to know how reliable the supply chain is. If the new government strengthens economic diplomacy and swiftly undertakes structural reforms in power, energy and banking, confidence will grow,” he said.
The Financial Express
RMG exports to EU grow 5.97pc in 2025 amid rising competition
Bangladesh's readymade garment (RMG) exports to the European Union (EU) recorded 5.97 per cent year-on-year growth in 2025, according to Eurostat data. Mohiuddin Rubel, additional managing director of Denim Expert Ltd, said Bangladesh's RMG exports to EU grew last year both in value and volume (10.20 per cent) while unit prices fell by 3.84 per cent. Other countries like China, India, Pakistan, Vietnam and Cambodia also showed a positive growth trend throughout the year. Citing data, he said the unit price of Chinese apparel decreased by 9.38 per cent against an impressive 11.64 per cent and 1.17 per cent increase in volume and value. This trend highlighted China's strategic focus on the European market amidst challenges in the US market, he noted.
বণিক বার্তা
আমদানি হিস্যা ভারত ভিয়েতনাম কম্বোডিয়ার চেয়ে অনেক বেশি হলেও বাংলাদেশের প্রবৃদ্ধি কম
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বণিক বার্তাকে বলেন, ‘ইইউর দেশগুলোতে বাংলাদেশের শেয়ার অনেক বড়। যে দেশগুলোর সঙ্গে প্রবৃদ্ধি তুলনা করা হচ্ছে সেই দেশগুলোর শেয়ার অনেক কম। এ দেশগুলোর শেয়ার কম হলেও দেশগুলো থেকে আমদানিতে প্রবৃদ্ধি সামান্য বাড়লেও শতাংশ হিসেবে তা অনেক বেশি দেখা যায়। আর বাংলাদেশ থেকে ১৮ থেকে ২০ বিলিয়ন ইউরোর পোশাক আমদানিতে ৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও সেটার প্রভাব অনেক বেশি। বাংলাদেশ থেকে আমদানি প্রবৃদ্ধি যদি ১০ শতাংশ হতো তাহলে হয়তো গোটা বাজারই আমাদের দখলে থাকতে পারত। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক এবং অভ্যন্তরীণ কারণে পণ্য সরবরাহ কিছুটা নড়বড়ে হয়েছে। তারপরও সামগ্রিকভাবে খুব বেশি খারাপ না। ধারণা করছি পরিস্থিতি বদলাবে। ক্রেতারা হয়তো এখন কমফোর্টেবল হবে ক্রয়াদেশ দিতে।
বাংলাদেশ প্রতিদিন
শিল্পের ক্ষত সারাতে ‘দাওয়াই’ চান উদ্যোক্তারা
শিল্পের রক্তক্ষরণ থামাতে সুস্পষ্ট নীতিগত দিকনির্দেশনা, বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ও দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা চান উদ্যোক্তারা। বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীদের সম্মানটা অত্যন্ত জরুরি। সব সময় ঢালাওভাবে বলা হয় যে ব্যবসায়ীরা সব চোর-বাটপার। কিন্তু অর্থনীতিকে বড় করতে হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করা উচিত।’বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘রপ্তানি খাত স্থিতিশীলতা ছাড়া টিকে থাকতে পারে না। বিদেশি ক্রেতারা জানতে চান সরবরাহ চেইন কতটা নির্ভরযোগ্য। নতুন সরকার যদি দ্রুত অর্থনৈতিক কূটনীতি জোরদার করে এবং পাশাপাশি যদি কাঠামোগত সংস্কার যেমন—বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং ইত্যাদি খাতে দ্রুত কাজ করে তাহলে আস্থা বাড়বে।’
The Daily Sun
Apparel exports to EU grow 6% in 2025
Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) former director Mohiuddin Rubel stated that China notably increased its apparel exports to the EU to €26.58 billion, marking 1.17% growth in value, a 9.38% decline in unit price, and an impressive 11.64% increase in volume, highlighting its strategic focus on the European market amidst challenges in the US market. Rubel, also additional managing director of Denim Expert Ltd, informed that Turkey faced a 10.73% decrease in its apparel exports to the EU, amounting to €8.34 billion, while Vietnam recorded 9.66% growth, reaching €4.38 billion in exports with a 4.51% increase in unit price.