BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

February 22, 2026

uploads/trade_daily/digest_photo_us-bd_trade_deal__1771738515.png
The Daily Star
The sudden shift in America’s tariff regime could disrupt the exporters’ calculations, Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), told The Daily Star over the phone. “Frequent tariff changes make business planning difficult. Suppliers had already adjusted plans based on the 19 percent rate agreed under the trade deal,” he said.Meanwhile, he added that the US Supreme Court’s ruling could be a “positive sign” for Bangladesh since lower tariffs would reduce prices, which could raise demand and boost exports from Bangladesh.
uploads/trade_daily/digest_photo_athokori-1771729972__1771738515.jpg

খবরের কাগজ
নতুন বাজারের খোঁজে দেশের পোশাকশিল্প বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ও রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু) খবরের কাগজকে বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দীর্ঘদিন ধরেই দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গড়ে প্রতি অর্থবছরে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ এই খাত থেকে এসেছে। তবে এই সাফল্যের আড়ালেই লুকিয়ে আছে একটি বড় ঝুঁকি—অতিরিক্ত বাজারনির্ভরতা। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র—এই দুই বাজারেই রপ্তানি হচ্ছে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৬৮ থেকে ৭০ শতাংশ। নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে এত বেশি নির্ভরশীলতা একদিকে যেমন স্থিতিশীল আয় নিশ্চিত করে, অন্য দিকে বৈশ্বিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা বা নীতিগত পরিবর্তনের সময় পুরো খাতকে বড় ঝুঁকির মুখে ফেলে দেয়। এই বাস্তবতায় নতুন ও অপ্রচলিত বাজারে প্রবেশের উদ্যোগকে পোশাক খাতের জন্য সময়োপযোগী ও কৌশলগত হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান ব্যবসায়ী এই নেতা।

uploads/trade_daily/digest_photo_yarn__1771738515.jpg

The Financial Express
Restricting yarn imports could cost $2.4b, put 0.4m jobs at risk : BGMEA tells finance ministry The country's apparel makers have warned that restrictive measures on imported cotton yarn could trigger a staggering US$ 2.4 billion annual cost shock for the country's export-oriented apparel sector and put up to 0.4 million jobs at risk. They have urged the government to adopt a phased 10-year transition roadmap, sources said. In a letter sent on February 16 to the Ministry of Finance, BGMEA President Mahmud Hasan Khan said any abrupt curbs on yarn imports under HS codes 5205-5207 would sharply raise production costs, erode competitiveness, and destabilise Bangladesh's $40-billion ready-made garment (RMG) industry.

uploads/trade_daily/digest_photo_8-699a0fd6a3d65__1771739128.jpg

যুগান্তর
আরও ১০ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপ ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি সুপ্রিমকোর্টে অবৈধ ঘোষণার পর অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। আগামী ১৫০ দিন বিশ্বের সব দেশের ওপর এই শুল্কই কার্যকর থাকবে। ইতোমধ্যে এ বিষয়ে তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এদিকে শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে দেওয়া সুপ্রিমকোর্টের রায়কে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই রায় ঘোষণার জন্য সুপ্রিমকোর্টের বিচারকদের ‘লজ্জা হওয়া উচিত’ বলেও তিনি মন্তব্য করেছেন। খবর রয়টার্স, এএফপির।

uploads/trade_daily/digest_photo_faisal-20260220115656__1771739128.webp

JagoNews24
BGMEA Director urges lower bank interest, energy stability Following the political transition, investment in Bangladesh’s industrial sector has declined significantly over the past one and a half years. The drop is not limited to foreign investment; domestic investors have also lost confidence, with local investment nearly hitting rock bottom. Industrialists now hope to revive the sector and restore momentum in the sluggish economy, looking to the new government for positive initiatives. In an interview with Jago News, Faisal Samad, Director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and Managing Director of Surma Garments Limited, discussed various aspects of the country’s ready-made garment (RMG) sector.

uploads/trade_daily/digest_photo_DS-'02'22-4-6999e860c7d59__1771739128.jpg

The Daily Sun
Experts urge govt to review US trade deal Experts have urged Bangladesh to proceed with caution in reviewing its American Reciprocal Trade (ART) agreement following a US Supreme Court ruling that struck down the sweeping tariffs imposed under former President Donald Trump. Faisal Samad, director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), described the situation as primarily legal. “We need a few working days to understand the full picture. However, if the 10% rate is fixed and the total effective tariff stands at 26.5%, Bangladeshi exporters may gain,” he said.

uploads/trade_daily/digest_photo_untitled-11-1771661321__1771739128.webp

সমকাল
বস্ত্র ও পোশাক খাতে যেসব বিষয়ে নজর দেওয়া জরুরি : মো. মহিউদ্দিন রুবেল, সাবেক পরিচালক, বিজিএমইএ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ডেনিম এক্সপার্ট দেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাত শুধু রপ্তানি আয়ের মূল উৎস নয়, গ্রাম থেকে শহরে সারাদেশের কোটি মানুষের জীবিকার ভরসা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত শ্রমিক, উদ্যোক্তা, সরবরাহ শৃঙ্খলার অংশীদার– সব মিলিয়ে এটি আমাদের অর্থনীতির প্রকৃত মেরুদণ্ড। তাই নতুন সরকারের প্রতি এ খাতের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বড়। আমরা শুধু প্রতিশ্রুতি নয়; চাই নিশ্চয়তা, অংশীদারিত্ব ও একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি।

uploads/trade_daily/digest_photo_sa_116.1771705434__1771739128.jpg

সময়ের আলো
নতুন প্যাঁচে বাংলাদেশ মার্কিন শুল্ক নীতির বারবার পরিবর্তনের কারণে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫৭টি দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, যা পরে মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে বাতিল করে। এরপরই ১০ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণা নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে। ১৯ শতাংশ শুল্কের পূর্ব চুক্তি বাতিল হওয়ায় বাংলাদেশ এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত, ফলে মার্কিন বাজারে রফতানিকারকরা তাদের ব্যবসায়িক পরিকল্পনা ঠিকমতো সাজাতে পারছেন না। বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল সময়ের আলোকে বলেন, বারবার ট্যারিফে পরিবর্তন করা হলে আমাদের জন্য বিড়ম্বনা তো বটেই। আমরা ক্রেতারা কেউ ঠিকমতো পরিকল্পনা করতে পারছি না। এতে রফতানি বাণিজ্যে বাধাগ্রস্ত হচ্ছে। বারবার চেঞ্জের কারণে আমরা উদ্বিগ্ন। সবচেয়ে বড় কথা, দেশটিতে ঘন ঘন শুল্ক পরিবর্তন যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। কখন শুল্ক হার কত হবে- তা নিশ্চিত না হওয়ায় আমদানিকারকরা বড় ধরনের ঝুঁকি নিতে চাইছেন না। তবে খুচরা বিক্রেতারা তাদের পণ্য সরবরাহ বজায় রাখতে অল্প পরিমাণে হলেও আমদানি অব্যাহত রাখবে। তবে দীর্ঘমেয়াদে এই অনিশ্চয়তায় রফতানি কমতে পারে।

uploads/trade_daily/digest_photo_RMG-Mahmud-Hossain-Opu-6-3464ff403fd04c867707091795b8e5c3__1771739128.webp

The Dhaka Tribune
Bangladesh leads RMG exports to EU for 5 straight years Over the past five years, Bangladesh has established a strong position in the European Union (EU) market through consistent growth in readymade garment (RMG) exports. Analysis of the latest data from the EU’s statistical agency Eurostat shows that although the EU’s RMG import market expanded by 24.56% between 2021 and 2025, Bangladesh outpaced major competing countries in terms of growth rate during this period. The analysis shows that the EU’s garment imports from the world were €72.25 billion in 2021, which rose to €90 billion in 2025.

uploads/trade_daily/digest_photo_1771694869-e6939412cc5593369ff726f1c4d9f7e0__1771739512.webp

বাংলাদেশ প্রতিদিন
পোশাক খাতে কিছুটা স্বস্তি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জাতীয় জরুরি পরিস্থিতির জন্য প্রণীত একটি আইনের অধীনে ডোনাল্ড ট্রাম্প আরোপিত বৈশ্বিক শুল্ক বাতিল করেছেন। এর ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের মধ্যে নীতিগত অনিশ্চয়তা কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের ওপর ১৯ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। তাই সেই শুল্ক বাতিল হওয়ায় ঢালাওভাবে শুল্ক বাড়ানোর ঝুঁকি কমেছে। যদিও বাতিল হয়ে যাওয়া শুল্কের বদলে নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্ববর্তী আইইইপিএভিত্তিক ‘রেসিপ্রোকাল’ বা পারস্পরিক শুল্ক ব্যবস্থা বাতিল করার পর প্রশাসন দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে। একটি স্বল্পমেয়াদি ‘সেতু’ এবং অন্যটি দীর্ঘমেয়াদি ‘দুর্গ’ পরিকল্পনা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ফয়সাল সামাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমান পরিস্থিতি বোঝার জন্য সময় লাগবে। এক সপ্তাহ পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।

uploads/trade_daily/digest_photo_copy_of_rmg_2__1771739512.webp

নয়াদিগন্ত
ইউরোপের বাজার দখলে চীনের নতুন উদ্যোগে চাপে বাংলাদেশ বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজেএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আমরা অভিজ্ঞতা ও সক্ষমতার কারণে এখনো বাজার ধরে রেখেছি। কিন্তু মূল্য কমিয়ে দীর্ঘমেয়াদে রফতানি বাড়ানো সম্ভব নয়। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর শ্রম ও অন্যান্য কমপ্লায়েন্স ইস্যুতে চাপ আরো বাড়বে। তাই লিড টাইম কমানো ও পণ্যের বৈচিত্র্য বাড়ানো ছাড়া বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ও বন্দর সমস্যার কারণে লিড টাইম বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রেতারা দ্রুত সরবরাহ চান। সময়মতো পণ্য সরবরাহ না করতে পারলে তারা বিকল্প সরবরাহকারীর দিকে ঝুঁকে পড়েন। বিশেষ করে উচ্চমূল্যের পোশাক উৎপাদনে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। সাধারণ মানের পোশাক রফতানিতেই যখন নানা চ্যালেঞ্জ, তখন বেশি দামের ও মূল্য সংযোজিত পণ্যে প্রবেশ করতে হলে বড় ধরনের প্রস্তুতি দরকার।