BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

March 01, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-01_at_11.12.57_AM__1772342920.jpeg
সমকাল
বাণিজ্যে ভারসাম্য তৈরিতে শুল্ক নির্ধারণে সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) বা পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে বাংলাদেশ। তবে চলতি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করে দেন। ফলে পাল্টা শুল্ক না থাকলেও সই করা এ চুক্তি বাস্তবায়নের পরামর্শ থাকবে ঢাকার জন্য। আর এ পরামর্শ নিয়ে তিন দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-01_at_10.59.04_AM__1772342920.jpeg

The Daily Star
Protracted war can weaken Bangladesh’s economy The US-Iran war is poised to increase the prices of imported petroleum products, LNG and disrupt the supply chain of industrial raw materials.“Of course, we will have to face the impacts of the war, as we are an exporting country, especially the garment exporters,” said Mahmud Hasan Khan, president of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). For instance, the war will cut the budget of consumers as they will spend less on items such as garments. Secondly, the oil price hike will increase the cost of production in the domestic markets, as Bangladesh is an energy-importing nation. Thirdly, if the local exporters have to choose an alternative route for carrying goods to Europe and the US because of the war, the whole trade will be affected severely, he said.

uploads/trade_daily/digest_photo_fe_midd__1772342920.jpg

The Financial Express
Middle East war to create fresh challenges for BD’s foreign trade Former BGMEA President Faruque Hassan told the FE that the war would have multiple impacts on international trade, as most of Bangladesh's air routes have been shut. "At a time when we are waiting for a business revival, this will create further difficulties, especially in the U.S. market," he said."Everything is beyond our control. We have to wait and see," he added, expressing hope that the conflict will be resolved soon. He cautioned that a prolonged war would significantly affect the global economy. Shovon Islam, Managing Director of Sparrow Group, said the situation has created uncertainty for an indefinite period, particularly after indications from the U.S. president that the conflict could turn into a long-term battle. He noted that exporters have long relied on Middle Eastern transit points for air shipments. With scheduled flights cancelled, supply chains are facing serious disruption. The alternative Indian transit route has also remained unavailable for the past few months.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-01_at_10.37.43_AM__1772342920.jpeg

জাগো নিউজ২৪
ইইউ বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যা এখন ২১.৫৭ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে আগের চেয়ে আরও সুদৃঢ় হয়েছে বাংলাদেশের অবস্থান। ইইউর রপ্তানি বাজারে বাংলাদেশের হিস্যা বেড়ে ২০২৫ সালে হয়েছে ২১ দশমিক ৫৭ শতাংশ। এতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হলো। ইউরোস্ট্যাটের (ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা) তথ্যানুসারে, দেশগুলোর বাজারে ২০২১ সালে বাংলাদেশের অংশ ছিল ১৯ দশমিক ৭৮ শতাংশ। ২০২২ সালে এটি বেড়ে হয় ২২ দশমিক ০৬ শতাংশ, যা বাংলাদেশের সর্বোচ্চ বাজার অংশ ছিল। পরের বছর ২০২৩ সালে সামান্য পতনের পরেও এর পরিমাণ ২০ দশমিক ৬৭ শতাংশ ছিল। ২০২৪ ও ২০২৫ সালে যা হয়েছে যথাক্রমে ২০ দশমিক ৭৮ শতাংশ ও ২১ দশমিক ৫৭ শতাংশ।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-01_at_10.42.30_AM__1772342920.jpeg

প্রথম আলো
মার্কিন শুল্কচুক্তি থেকে সরে আসার পরামর্শ সিপিডির অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্কচুক্তি চরমভাবে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘চুক্তির শর্ত দেখে আমরা হতভম্ব, স্তম্ভিত। তাই সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা।’ শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ‘নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিনও তারপর’ শীর্ষক এ মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে সিপিডি।

uploads/trade_daily/digest_photo_d__1772342920.jpg

ঢাকা মেইল
‘বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের বিকল্প নেই’ ব্যবসা ও বিনিয়োগে গতি আনতে হলে নির্বাচন-পরবর্তী উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এখন সময়ের দাবি বলে মত দিয়েছে ব্যবসায়ী নেতারা। তাদের মতে, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ধরে রাখার পাশাপাশি নিরাপদ ও অনুমেয় পরিবেশ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না, কর্মসংস্থানও বাড়বে না। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে নির্বাচন-পরবর্তী উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-01_at_10.40.03_AM__1772342920.jpeg

The Business Standard
CPD urges govt to scrap US trade deal, proposes reforms in 13 sectors The Centre for Policy Dialogue (CPD) has urged the newly elected government to immediately scrap the reciprocal trade agreement signed with the United States by the previous interim administration, terming it grossly discriminatory and detrimental to Bangladesh's economic sovereignty. The think tank also called for a complete departure from the traditional business as usual bureaucratic approach, unveiling a comprehensive 13-sector policy roadmap to guide the government's executive and legislative decisions over the first 180 days and the next five years.