BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

March 04, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-04_at_10.22.23_AM__1772602594.jpeg
দেশ রুপান্তর
রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের চাপে থাকা উদ্যোক্তাদের জন্য সরকারের এই সিদ্ধান্ত বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। পোশাকশিল্পের বর্তমান সংকটকালে এ সিদ্ধান্তকে জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সরকারের শীর্ষ পর্যায়সহ অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
uploads/trade_daily/digest_photo_sun__1772602594.jpg

The Daily Sun
BB allows special loans to help exporters pay February wages The status of being “export-oriented” and “operational” must be certified by relevant trade bodies, including the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association. Banks will directly disburse loan funds into workers’ bank accounts, including through mobile financial services (MFS). The facility will carry market-based interest rates and must be repaid within one year, including a three-month grace period. Repayment may be made in monthly or quarterly instalments.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-04_at_11.04.02_AM__1772602594.jpeg

The Daily Star
Iran war could raise Bangladesh’s trade costs Bangladesh will face higher import and export costs if the US and Israel’s war against Iran prolongs, as shipping and airfreight charges have already started to rise, and cargo is being diverted along longer shipping and air routes. Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said Bangladesh’s trade flow may manage to keep moving thanks to alternative channels and continued Suez Canal access. “But freight costs will rise as shipping lines increase vessel fares. Rising liquefied natural gas prices will also push up production costs,” he added.

uploads/trade_daily/digest_photo_jnew__1772602594.jpg

জাগো নিউজ২৪
রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়ে সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২৫০০ কোটি টাকা ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। পোশাকশিল্পের বর্তমান সংকটকালে এ সিদ্ধান্তকে জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সরকারের শীর্ষ পর্যায়সহ অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-04_at_10.15.06_AM__1772602594.jpeg

দৈনিক ইত্তেফাক
রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো সরকার দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধের বাড়তি চাপের মুখে সরকারের এই উদ্যোগ শিল্প মালিকদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান জানান, এই অর্থ ছাড়ের ফলে রপ্তানি খাতে বিদ্যমান তারল্য সংকট অনেকাংশে লাঘব হবে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-04_at_10.55.11_AM__1772602594.jpeg

প্রথম আলো
পোশাকশ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণের সুযোগ, টাকা যাবে সরাসরি শ্রমিকের হিসাবে রপ্তানিমুখী পোশাক কারখানার মালিকদের অনুরোধে শ্রমিকদের এক মাসের বেতনের জন্য বিশেষ ঋণসুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ঋণ দিতে পারবে। এই ঋণের অর্থ সরাসরি শ্রমিকদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠাতে হবে। আজ এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সচল ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন–ভাতা পরিশোধের জন্য এই সুবিধা নিতে পারবেন পোশাক কারখানার মালিকেরা।

uploads/trade_daily/digest_photo_fe_busi__1772602594.jpg

The Financial Express
Businesses fear serious global supply chain disruptions A commander of Iran's Revolutionary Guard Corps (IRGC) said on Monday the strait was "closed" and warned that any vessel attempting to pass would be set "ablaze". Meanwhile, China called on all sides in the Middle East war to maintain safety in the Strait of Hormuz. "China urges all parties to immediately cease military operations, avoid further escalation of tensions, maintain the safety of shipping lanes in the Strait of Hormuz, and prevent a greater impact on the global economy," foreign ministry spokeswoman Mao Ning told a regular news conference on Tuesday.

uploads/trade_daily/digest_photo_bonik__1772602594.jpg

বণিক বার্তা
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার : পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য বিশেষ ঋণ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সর্বোচ্চ এক বছর মেয়াদি এ ঋণে নিয়মিত সুদের বাইরে অতিরিক্ত কোনো চার্জ বা ফি আরোপ করা যাবে না। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের এক বৈঠকের পর গতকাল এ সিদ্ধান্ত আসে। ঈদুল ফিতরে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস দেয়ার সুবিধার্থে বৈঠকে গভর্নরের কাছে বিজিএমইএর পক্ষ থেকে বিশেষ ঋণ সহায়তা চাওয়া হয়।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-04_at_11.38.26_AM__1772602857.jpeg

সমকাল
চলমান ঋণ নবায়নের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক চলমান ঋণ নবায়নের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক। সীমাতিরিক্ত ঋণ পরিশোধ ছাড়া নবায়ন না করতে আট মাস আগে দেওয়া নির্দেশনা বাতিল করে মন্দ মানে খেলাপি হওয়ার আগ পর্যন্ত নবায়নের সুযোগ দেওয়া হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত এই শিথিলতা থাকবে। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব ব্যাংকে পাঠানো হয়।

uploads/trade_daily/digest_photo_kk__1772602857.jpg

বাংলাদেশ প্রতিদিন
পোশাক রপ্তানিতে টানা ধস বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইউরোপ-আমেরিকা দুই জায়গাতেই পোশাক রপ্তানি কমছে। মোট রপ্তানিতে এটার প্রভাব পড়ছে। অপ্রচলিত বাজারেও আমরা ভালো করতে পারিনি। এ ছাড়া ফেব্রুয়ারি আমাদের নির্বাচনের মাস ছিল, কাজের সময় কম পাওয়া গেছে, বন্দর বন্ধ ছিল এজন্য বড় ধরনের ক্ষতি হয়েছে। টোটাল রপ্তানি কমছে। গণতান্ত্রিক নতুন সরকার এসেছে। আমরা ভালো কিছু আশা করছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন আবার ইরান যুদ্ধ শুরু হয়েছে। বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে। সামনে কী প্রভাব পড়বে তা দেখার বিষয়।

uploads/trade_daily/digest_photo_kk_budg__1772602857.jpg

কালের কন্ঠ
২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব আহ্বান এনবিআরের আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য অংশগ্রহণমূলক, জনবান্ধব ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে করদাতা, বাণিজ্য সংগঠন এবং অন্যান্য অংশীজনদের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।