April 01, 2026
দৈনিক আমাদের সময়
২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ
নতুন এক গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, কার্বন নিঃসরণ কমানো না হলে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর প্রায় ৫ শতাংশ কার্বন কর আরোপ করা হতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সরবরাহ চেইনে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ইইউ সম্প্রতি কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) চালু করেছে। দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-র সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আমরা ইতিমধ্যে ইইউর শর্ত অনুযায়ী উৎপাদন প্রক্রিয়ায় ৩০ শতাংশ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রস্তুতি শুরু করেছি। আমাদের বেশ কিছু কারখানা তাদের উৎপাদন প্রক্রিয়ায় রিনিউয়েবল এনার্জিসহ অন্যান্য পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। তিনি বলেন, যেসব ছোট ও মাঝারি কারখানা এখনো এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারেনি, তারা কীভাবে শর্ত পূরণ করতে পারে, সে লক্ষ্যে তারা সরকারের সঙ্গে কাজ করছেন।
শেয়ার বিজ
চট্টগ্রামে জ্বালানি সংকটে হুমকিতে শিল্পকারখানা
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি সেলিম রহমান শেয়ার বিজকে বলেন, চট্টগ্রামসহ দেশের পোশাকশিলগু প্রতিষ্ঠানগুলোতে এপ্রিল পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যাবে বলে তথ্য রয়েছে। আমাদের প্রায় ৯০ শতাংশ জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আসে। যদি সাপ্লাই চেইনে কোনো ব্যাঘাত ঘটে, তাহলে ভবিষ্যতে কী হবে, তা আমরা জানি না। অবৈধভাবে তেল মজুতের কারণেও বাজারে স্বল্পতা তৈরি হয়েছে। আমরা খুবই উদ্বিগ্ন। ভিজিবিলিটি না থাকলে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তায় থাকতে হয়।
The Business Standard
RMG leaders ask for land to speed up transition to renewables
Industry leaders, sustainability experts, and labour representatives have collectively called on the government to implement decisive policy interventions to accelerate the transition to renewable energy in the RMG sector. They said apparel exporters are ready to invest in "Solar Zones" if the government provides the land.
দৈনিক আজাদী
কর্মগুণে মানুষের মাঝে বেঁচে থাকবেন আহসানুল হক শামীম : স্মরণসভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, বিজিএমইএ’র সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর চট্টগ্রামে তিনি অল্প কয়েকজন মানুষকে চিনতেন, তাদের মধ্যে সৈয়দ আহসানুল হক শামীম অন্যতম। তিনি বলেন, চট্টগ্রামে কোনো সমস্যা হলে শামীম সবসময় পাশে থাকতেন। পোশাক শিল্পের জন্য তিনি অনেক কাজ করে গেছেন এবং তাঁর কর্মের গুণেই তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। গত ৩০ মার্চ বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বিউমন্ড গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসানুল হক শামীমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
The Daily Star
LDC graduation could cost Bangladesh $17.5b in exports: UNCTAD
Bangladesh could lose more than $17.5 billion in exports following its graduation from the least developed country (LDC) category, the steepest projected loss among all graduating nations globally, according to a new United Nations report. The figure represents nearly a third of the country’s $54.8 billion in total exports recorded in 2023, according to the Trade Preferences Outlook 2025, published by the UN Conference on Trade and Development (UNCTAD).
দেশ রুপান্তর
হুমকিতে জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্যতে সমাধান
আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঝুঁকিতে পড়ায় বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক ঝুঁকিপূর্ণ সংকীর্ণ জলপথ চেক পয়েন্ট প্রায়ই বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা চরম সংকটে পড়েছে বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ‘ইথ্রিজি’। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা বলেছেন, বৈশ্বিক সংকটগুলো বারবার প্রমাণ করেছে আমদানিনির্ভর জ্বালানি কতটা ঝুঁকিপূর্ণ। এ সংকট কাটাতে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ঘটাতে হবে।
Textile Today
US sourcing realignment challenges Bangladesh’s low-cost apparel model
Bangladesh's apparel industry is currently facing a geopolitical and economic crisis. The most recent data of 2025-2026 indicates a distinct structural change. Prices of exports are increasing, yet the quality of growth is declining. In this context, "quality of growth" means that while the total dollar amount of exports looks higher, the industry isn't actually becoming more successful or profitable. Instead of earning more money by making higher-value, premium clothing (value addition), the price is rising simply because of basic costs.
The Daily Sun
Bangladeshi cos set to showcase innovation at Techtextil and Texprocess 2026 in Frankfurt
The global textile community will come together this April in Frankfurt at Techtextil 2026 and Texprocess 2026, two of the world’s leading exhibitions for technical textiles and garment processing. The events will feature more than 1,700 exhibitors from 49 countries, including over 1,500 at Techtextil and around 200 at Texprocess.