April 02, 2026
The New Age
Bangladesh top denim exporter to US in 2025
Bangladesh remained the top denim exporter to the United States in 2025, exporting $955.7 million in denim, according to data from the US Office of Textiles and Apparel (Otexa). Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said global demand for Bangladeshi denim products is rising and the country has strong growth potential. He also said that Bangladesh is an important sourcing destination for international denim retailers. Mohiuddin Rubel, former director of the BGMEA, said that, riding on a strong backward-linkage industry, a number of state-of-the-art mills were established in the country. ‘Bangladesh is now able to deliver denim orders very fast, which is also a positive sign for buyers. We want to shift to high-value products, and it all started with denim,’ he added.
জাগো নিউজ২৪
বিজিএমইএ ও বিকেএমইএ শ্রমিকদের আরও দুই ঘণ্টা ওভারটাইমের অনুমতি
কারখানা শ্রমিকদের আরও দুই ঘণ্টা ওভারটাইম করানোর অনুমতি পেয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। এই অনুমতি চলতি মাসের ১৭ এপ্রিল আগামী ১৬ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে, অর্থাৎ এটি মোট ছয় মাসের জন্য প্রযোজ্য হবে। গত ৩০ মার্চ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সমকাল
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায় বড় বাধা দুর্নীতি
বাংলাদেশের সঙ্গে ব্যবসায় দুর্নীতি বড় বাধা। সরকারি কেনাকাটা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবও প্রকট। এ কারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে যা বাণিজ্যের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করছে যুক্তরাষ্ট্র। শ্রম অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক মানের শ্রম আইন বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে আছে। বৈদেশিক বাণিজ্যে বাধার ওপর যুক্তরাষ্ট্রের বার্ষিক রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে এমন মত রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) গত মঙ্গলবার ২০২৬ সালের বার্ষিক ‘ন্যাশনাল ট্রেড এস্টিমেট (এনটিই) রিপোর্ট অন ফরেন ট্রেড ব্যারিয়ার্স’ নামে রিপোর্ট প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কংগ্রেসের কাছে প্রকাশ করেছে। রিপোর্টটি ইউএসটিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলো ব্যবসা করতে যেসব বাধার সম্মুখীন হচ্ছে, তা চিহ্নিত করা হয়েছে।
খবরের কাগজ
জ্বালানিসংকটে অস্থির কাপড় ও সুতার বাজার
দেশের বস্ত্রশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র নরসিংদীর বাবুরহাট ও মাধবদী এলাকার কাপড় ও সুতার বাজার জ্বালানিসংকটের কারণে অস্থির হয়ে উঠেছে। গ্যাস ও বিদ্যুতের ঘাটতিতে উৎপাদন ব্যাহত হওয়ায় সুতার সরবরাহ কমে গেছে এবং বেড়েছে উৎপাদন খরচ। এতে বিপাকে পড়েছেন তাঁতি, ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহনসংশ্লিষ্টরা।