BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 09, 2026

uploads/trade_daily/digest_photo_fe_iran__1775711873.jpg
The Financial Express
Mahmud Hasan Khan, President of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said prices of almost all raw materials, including accessories such as polybags and carton boxes, have increased by around 10 per cent, while dyes and chemicals have risen by 15 to 20 per cent, and yarn, fibre and polyester by up to 20 per cent. The rise in input costs has pushed up overall production costs by up to 12 per cent, eroding competitiveness, he added. The BGMEA president, however, welcomed early shipment requests, noting that they could allow exporters to receive payments sooner. He cautioned that not all factories have the capacity or raw material availability to meet accelerated shipment timelines for their entire order books. On the energy front, he said factories are struggling due to shortages, adding that BGMEA has asked members to share data on generator capacity and daily energy needs in case of four hours of load-shedding.
uploads/trade_daily/digest_photo_bonik__1775711873.jpg

বণিক বার্তা
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোসি উইন্টারটন। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে গতকাল এ বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

uploads/trade_daily/digest_photo_A_S__1775711873.jpg

দৈনিক আমাদের সময়
অর্থনীতি ঘুরে দাঁড়াবে প্রত্যাশা ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান দুই সপ্তাহের জন্য একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির খবরে সারাবিশ্বের ন্যায় দেশের ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। তাদের প্রত্যাশা শিগগির গতি কমে যাওয়া অর্থনীতি আবার গতি ফিরে পাবে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যুদ্ধবিরতি অর্থনীতির জন্য ইতিবাচক। ব্যবসায়ীদের মনেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে। যুদ্ধবিরতি স্থায়ী হলে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ) আমাদের সময়কে বলেন, যুদ্ধবিরতি আমাদের জন্য স্বস্তির খবর। এতে ক্রেতাদের মনেও স্বস্তি ফিরে আসবে। তিনি বলেন, রেমিট্যান্স যেমন জরুরি, রপ্তানিও তেমনি জরুরি। যুদ্ধবিরতির ফলে দেশের ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে।

uploads/trade_daily/digest_photo_ajk_p__1775711873.jpg

আজকের পত্রিকা
বিদেশি বিনিয়োগ কমেছে ২৬% দেশে বিদেশি বিনিয়োগ ধারাবাহিক কমছে। মাত্র এক বছরের ব্যবধানে মোট বিদেশি বিনিয়োগ ২০২৫ সালের প্রান্তিকে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৩ কোটি ২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২৬.৩৫% কমেছে। একইভাবে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে ১৮ দশমিক ৪২ শতাংশ। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক সময়ে নিট এফডিআই এসেছে ১০ কোটি ৮০ লাখ ডলার, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ পরিমাণের দিক থেকে নিট এফডিআই বছরের ব্যবধানে ২ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলার কমেছে। অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অন্যান্য খাত—সরাসরি নতুন মূলধন বিনিয়োগ কিংবা মুনাফার অর্থ পুনর্বিনিয়োগ চিত্রেও নেই আশানুরূপ স্বস্তির খবর। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

uploads/trade_daily/digest_photo_kk__1775711873.jpg

কালের কন্ঠ
জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেশে ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও আমদানির্ভিতার ঝুঁকি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিবেশবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা। বক্তারা বলেন, দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক চাপও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। গতকাল বুধবার গ্রিনওয়াচ নিউজ ম্যাগাজিন ও অনলাইন পত্রিকার উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-09_at_10.06.50_AM__1775711873.jpeg

জাগো নিউজ২৪
গভীর সংকটে বাংলাদেশের অর্থনীতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের টানা তিন বছর মন্থর প্রবৃদ্ধি, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশাহারা হয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। এর ওপর মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক প্রতিকূলতা এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সংস্কারের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার (৮ এপ্রিল) আগারগাঁওয়ে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে দেশের অর্থনীতির এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়।