BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 11, 2026

uploads/trade_daily/digest_photo_bonik__1775889021.jpeg
বণিক বার্তা
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ বাজারে ডলারের চাপ থাকায় নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জ্বালানি খাত। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পে। জানতে চাইলে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘এলাকাভেদে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার চিত্রে ভিন্নতা আছে। প্রতিদিন মোট কর্মঘণ্টার ২ থেকে ৩ ঘণ্টা ব্যাহত হচ্ছে। মোটাদাগে উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে ২৫ থেকে ৩০ শতাংশের মতো।’ পোশাক শিল্পে উৎপাদন সক্ষমতা কমে যাওয়ার বিষয়টি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক গোলটেবিল আলোচনায়ও উঠে এসেছে।
uploads/trade_daily/digest_photo_sun__1775889021.jpg

The Daily Sun
Trade, investment hit hard by Middle East-driven energy shock Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said the sector is struggling with frequent load-shedding across major industrial zones such as Gazipur and Ashulia. “Factories are facing severe power shortages, and even diesel supplies for generators are inadequate. As a result, shipments are being delayed,” he said. He also expressed concern over rising raw material costs linked to the Middle East crisis, noting that additional overtime is required to offset production losses.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-11_at_11.54.31_AM__1775889021.jpeg

The Daily Star
War exposes critical gaps in Bangladesh’s energy sector The war in the Middle East has exposed weaknesses in Bangladesh’s energy sector, highlighting long-standing gaps in planning and implementation, speakers said at an event.The event, titled “Navigating the Global Energy Shock: Impact on Bangladesh and Way Forward”, was organised by the DCCI, in collaboration with the Bangladesh Sustainable and Renewable Energy Association and the Infrastructure Development Company Limited, at the DCCI auditorium. Vidiya Amrit Khan, vice-president of BGMEA, said that in Europe, widespread solar power use has helped reduce the impact of the energy crisis. “But the situation in Bangladesh is very different,” she added, calling for better coordination among government agencies in the power sector and expressing concern over the lack of initiatives to address challenges following the country’s LDC (least developed country) graduation.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-11_at_10.36.02_AM__1775889021.jpeg

সমকাল
রপ্তানিকারকদের ঋণ দিতে পাঁচ হাজার কোটি টাকার তহবিল রপ্তানিকারকদের জন্য আবার কম সুদের প্রি­-শিপমেন্ট ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে বিদ্যমান ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে এ খাতের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো ২ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে বিতরণ করবে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগের খরচ মেটাতে ব্যবসায়ীরা এ ধরনের ঋণ নিতে পারবেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

uploads/trade_daily/digest_photo_b_tri__1775889021.jpg

বাংলা ট্রিবিউন
ক্ষতির মুখে ব্যবসায়ীরা, ঝুঁকিতে কর্মসংস্থান ব্যবসায়ীদের অভিযোগ, একদিকে বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো চাপে রয়েছে, অপরদিকে, কোভিড মহামারির সময় থেকে সৃষ্ট ধারাবাহিক নানা সংকট এবং উচ্চ সুদ হারের কারণে অনেক প্রকৃত ব্যবসাও চরম সংকটে পড়েছে। এ প্রসঙ্গে বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “বাংলাদেশের হাজার হাজার তৈরি পোশাক কারখানাকে কেন্দ্র করেই দেশে ব্যাংক ও বিমা খাতের বিস্তার ঘটেছে। গার্মেন্টস খাতের লেনদেন থেকেই ব্যাংকগুলো প্রতিনিয়ত কমিশন আয় করছে— এলসি খোলা, বিভিন্ন ধরনের লেনদেন কিংবা ঋণ বিতরণ— প্রতিটি ক্ষেত্রেই ব্যাংক কমিশন নিচ্ছে। ঋণের ক্ষেত্রে উচ্চ সুদের পাশাপাশি অতিরিক্ত কমিশনের চাপও রয়েছে, যা অনেকটা ‘শাঁখের করাতের’ মতো পরিস্থিতি তৈরি করেছে।”

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-11_at_11.21.45_AM__1775889021.jpeg

The Daily Star
Middle East war may dent Bangladesh’s growth, RMG output and exports: Sanem The war in the Middle East could weigh on Bangladesh’s economy, disrupting output in key sectors, particularly the readymade garment (RMG) industry, according to a study by the South Asian Network on Economic Modelling (Sanem). Releasing the findings of a simulation study today, Sanem said supply disruptions of oil and gas from the Middle East and a surge in energy prices amid the US-Israel conflict with Iran could affect transport, energy-intensive manufacturing, and food production.

uploads/trade_daily/digest_photo_n_age__1775889021.jpg

The New Age
RMG exports to major markets fall in July-Mar Exporters said that exports had been declining over the past eight months due to weak global demand, fewer buyer inquiries, shifts in buying patterns, geopolitical tensions and intense competition, particularly on European markets. They also expressed concerns that prolonged conflict in the Middle East and the closure of the Strait of Hormuz could negatively impact the global economy again. Mohiuddin Rubel, former director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said the data indicated a recalibration of global consumption patterns rather than a sector-wide crisis. ‘Traditional buyers are optimising their sourcing strategies, which is an invitation to strengthen relationships and demonstrate competitive value beyond price,’ he added.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-11_at_10.51.07_AM__1775889021.jpeg

বাংলাদেশ প্রতিদিন
যুদ্ধ চ্যালেঞ্জে বাংলাদেশ ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তা তৈরি হওয়ায় বহির্বাণিজ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিভিন্ন কারণে বাংলাদেশের সামগ্রিক আমদানি, বিশেষ করে নিত্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানি কমেছে। বিশ্ববাজারের অস্থিরতা, ডলারসংকট এবং জাহাজে পণ্য পরিবহনে ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিতে লোকসানের মুখে পড়ছে বড় শিল্পগোষ্ঠীগুলো। এর প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-11_at_11.01.24_AM__1775889021.jpeg

জাগো নিউজ২৪
কনটেইনার সংকটে টালমাটাল আমদানি-রপ্তানি ইরান যুদ্ধে সৃষ্ট মধ্যপ্রাচ্য সংকটে পুরো বিশ্বের শিপিং সেক্টরে তৈরি হয়েছে অস্থিরতা। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিকল্প রুটে পণ্য আমদানি-রপ্তানির কারণে বেড়েছে জাহাজ ভাড়া। মিলছে না প্রয়োজনীয় কনটেইনার। টালমাটাল পুরো আমদানি-রপ্তানি খাত। ব্যবসায়ীদের দাবি, প্রয়োজনীয় কনটেইনার না পাওয়ার কারণে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে আমদানি করা কাঁচামাল আটকে আছে। আবার প্রয়োজনীয় জাহাজ না পাওয়ার কারণে রপ্তানিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।