April 15, 2026
বণিক বার্তা
বিশেষ ব্যবস্থাপনায় ফিলিং স্টেশন থেকে দ্রুত ডিজেল সরবরাহের নিশ্চয়তা চায় বিজিএমইএ
বিজিএমইএ সভাপতি বলেন, বিশেষ করে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে লোডশেডিংয়ের বিপরীতে জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় উৎপাদন ও পণ্য শিপমেন্ট মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আবার জ্বালানি সংকটের কারণে কাঁচামালের মূল্য বৃদ্ধি ও পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় সামগ্রিক উৎপাদন ব্যয়ও বেড়েছে।এ অবস্থায় তৈরি পোশাক কারখানাগুলোয় বিশেষ ব্যবস্থাপনায় ফিলিং স্টেশন থেকে দ্রুত ডিজেল সরবরাহের নিশ্চয়তা চেয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। সোমবার (১৩ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সাক্ষাতে পোশাক শিল্পের উৎপাদন অব্যাহত রাখতে শিল্পে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে এ অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি। এ সময় ছিলেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান ও সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান। বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামও ছিলেন।
যুগান্তর
গভীর সংকটে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত
এ প্রেক্ষাপটে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান পরিস্থিতিকে ‘গভীর সংকট’ হিসাবে উল্লেখ করেছেন। সোমবার তিনি এ শিল্প খাত টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে চার হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনার অর্থ দ্রুত ছাড়করণে অর্থ সচিব বরাবর চিঠি দিয়েছেন। ওই চিঠিতে মাহমুদ হাসান খান জানান, বর্তমানে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে পোশাক শিল্প খাত। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান-ইসরাইল-আমেরিকা যুদ্ধ, যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ ইত্যাদি কারণে এ শিল্প খাত গভীর সংকটের মধ্যে পড়েছে। শুধু তাই নয়, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির কারণে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম, ব্যাংক ঋণের সুদের হার, কাঁচামালের মূল্য এবং বিদ্যুৎ, গ্যাস, পানি, পরিবহণ খরচসহ উৎপাদনের সব স্তরে ব্যয় বেড়েছে কয়েকগুণ। অন্যদিকে বিশ্বব্যাপী অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থার কারণে পোশাকের চাহিদা হ্রাস পাচ্ছে। বিদেশি ক্রেতারা রপ্তানি আদেশ প্রদান শিথিল করেছেন, রপ্তানি করা পণ্যের মূল্য ধীরগতিতে পরিশোধ করছেন, ডিসকাউন্ট দাবি করছেন এবং অনেক ক্ষেত্রে রপ্তানি আদেশ বাতিল করছেন। এ কারণে রপ্তানিকারকরা আর্থিক সংকটের মধ্যে রয়েছেন।
সমকাল
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বিজিএমইএ : পোশাকশিল্পে উৎপাদন সক্ষমতা ৩০% কমেছে
জ্বালানি সংকটে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের সময় জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদন। অন্যদিকে সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় ক্রেতাদের সঙ্গে চুক্তি অনুযায়ী পণ্য জাহাজীকরণ সম্ভব হচ্ছে না। আবার জ্বালানি সংকটের কারণে কাঁচামালের দাম ও পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় সামগ্রিক উৎপাদন ব্যয় বাড়ছে। সব মিলিয়ে গড়ে উৎপাদন সক্ষমতা কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠকে এসব কথা জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ নেতারা। গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ করেছেন তারা। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সংগঠনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সংগঠনের প্রথম সহসভাপতি সেলিম রহমান ও সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান আলোচনায় অংশ নেন। বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন।
The Financial Express
BGMEA claims RMG production dips 25-30 per cent, seeks govt action
The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has voiced concern over a significant “drop” in production capacity, reporting a 25-30 per cent decline in garment manufacturing due to the ongoing scarcity of gas and electricity. BGMEA President Mahmud Hasan Khan highlighted these figures during a meeting with Power, Energy and Mineral Resources Minister Iqbal Hassan Mahmood and State Minister Aninda Islam Amit at the ministry on Monday.The meeting was also attended by Energy Secretary Mohammad Saiful Islam, BGMEA First Vice President Selim Rahman, and Vice President (Finance) Mizanur Rahman.
ইনকিলাব
কর দেন ব্যবসায়ীরা, সুবিধা পান রাজস্ব কর্মকর্তারা
নিয়মিত করদাতাদের ওপরই বারবার চাপ বাড়ানো হচ্ছে, অথচ অনেকেই করের আওতার বাইরে থেকে যাচ্ছেÑ যা উদ্বেগজনক। এমনকি কর দিলেও সে অনুপাতে ব্যবসায়ীরা সুবিধা পান না। মূলত কর দেন ব্যবসায়ীরা আর সুবিধা পান রাজস্ব কর্মকর্তারা বলে উল্লেখ করেছেন উদ্যোক্তারা। একই সঙ্গে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এছাড়া তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার তালিকাভুক্ত কোম্পানির মতো ২৫ শতাংশ নির্ধারণ এবং পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় করপোরেট কর রিটার্ন পদ্ধতি চালুর প্রস্তাবও দেয়া হয়। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২৭ : বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এমন কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ যৌথভাবে এই সভার আয়োজন করে।
The Business Standard
Garment exporters urge NBR to allow local 'free of cost' raw material sourcing
Readymade garment manufacturers have urged the government to remove restrictions on sourcing raw materials free of cost (FOC) from local suppliers. Industry leaders said that while exporters are now allowed to import raw materials from abroad on an FOC basis under a recent policy change, no such provision exists for sourcing the same materials locally.They said allowing FOC sourcing from domestic suppliers would boost local sales, strengthen backward linkage industries, and increase overall value addition in the export-oriented readymade garment sector.
প্রথম আলো
মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নামল, গন্তব্যে পৌঁছেনি অনেক চালান
ইরান যুদ্ধের প্রথম মাসে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের পণ্য রপ্তানি অর্ধেকের বেশি কমে গেছে। আবার যেসব পণ্য সমুদ্রপথে কনটেইনারে রপ্তানি হয়েছে, তার বড় অংশ এখনো ক্রেতার হাতে পৌঁছায়নি। এসব চালানের বেশ কিছু সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার মতো ট্রানশিপমেন্ট বন্দরে আটকে আছে। তবে যুদ্ধের মধ্যেও উড়োজাহাজে পাঠানো চালান নির্ধারিত গন্তব্যে পৌঁছেছে। সমুদ্রপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এখন আকাশপথে রপ্তানি বেড়েছে। গত মার্চে মধ্যপ্রাচ্যে মোট রপ্তানির ৩১ শতাংশ গেছে আকাশপথে। মূলত সবজি ও তৈরি পোশাকের মতো হালকা পণ্য আকাশপথে রপ্তানি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও রপ্তানিকারকদের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।
The Daily Star
No adverse steps for businesses in upcoming budget
The government will not introduce any adverse measures for businesses in the upcoming national budget for the fiscal year 2026-27, Commerce and Industries Minister Khandakar Abdul Muktadir said yesterday. He said Bangladesh needs to expand its tax net to ensure fiscal discipline, but stressed that the aim is not to increase the tax burden on individuals. Instead, the focus will be on widening the tax base.
সময়ের আলো
ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি
বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং জ্বালানি তেলের উচ্চমূল্য অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে। আইএমএফ বলছে, বর্তমান বিশ্ব অর্থনীতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। চলতি বছর তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম উচ্চ পর্যায়ে থাকবে এবং আগামী বছরও একই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এতে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হয়েছে।
The Daily Star
Diversify exports to Asia as global trade shifts
Bangladesh should step up efforts to tap Asian markets as global trade and investment patterns shift rapidly, economist Mustafizur Rahman, distinguished fellow of the Centre for Policy Dialogue (CPD), said on Sunday. South Asia, Southeast Asia and East Asia offer significant opportunities at a time when trade is increasingly being “weaponised,” he said.
কালের কন্ঠ
জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশেও দেখা দিয়েছে এর প্রভাব। জ্বালানি সাশ্রয়ে সরকার একের পর এক নির্দেশনা ও সিদ্ধান্ত নিচ্ছে। এরই প্রেক্ষিতে জ্বালানি তেলের ব্যবহার কমাতে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব/সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ প্রতিদিন
‘নবায়নযোগ্য জ্বালানিতে বড় বাধা যন্ত্রপাতি আমদানিতে ৫০-৬০ শতাংশ শুল্ক’
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ আহ্বান জানান।