BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 16, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-16_at_10.30.19_AM_(1)__1776320658.jpeg
সমকাল
স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারকে অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করা ও পণ্য রপ্তানিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে পদক্ষেপ নিতেও অনুরোধ করেছেন সংগঠনের নেতারা। গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এ ধরনের আরও কিছু নীতিসহায়তা চাওয়া হয়েছে বিজিএমইএর পক্ষ থেকে। সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। তাঁর সঙ্গে ছিলেন সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী ও পরিচালক মো. হাসিব উদ্দিন। আলোচনায় বিজিএমইএ সভাপতি জ্বালানি সংকটসহ শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। বাণিজ্যমন্ত্রী বিজিএমইএ উত্থাপিত সমস্যাগুলো শোনেন। তিনি পোশাকশিল্পের সংকট নিরসনে এবং বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের নীতিসহায়তার আশ্বাস দেন।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-16_at_12.14.21_PM__1776320658.jpeg

ঢাকা পোস্ট
প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা দেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে জোরালো নীতি সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালক মো. হাসিব উদ্দিন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-16_at_12.10.53_PM__1776320658.jpeg

The Business Standard
Bangladesh, Turkey move to strengthen bilateral trade, investment ties Turkish Ambassador to Bangladesh Ramis Sen called on Commerce Minister Khandaker Abdul Muktadir (15 April) at the Secretariat to discuss expanding bilateral trade, increasing investment, and strengthening economic cooperation between the two countries. During the meeting, Muktadir highlighted the long-standing friendly relations between Bangladesh and Turkey, noting significant opportunities for further collaboration.He emphasised the potential for joint ventures in several key sectors, including ready-made garments (RMG), textiles, agro-based industries and light engineering.

uploads/trade_daily/digest_photo_k_kagoj_titi__1776320658.jpg

খবরের কাগজ
অর্থনীতি গতিশীলে এসএমই খাতের উন্নয়ন জরুরি: ড. রাশেদ দেশের অর্থনীতি গতিশীল করতে এসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, সিএমএসএমই খাতের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এ খাতের উন্নয়নে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করতে পারে। সে জন্য একটি সমন্বিত অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে। বাংলাদেশের বাস্তবতায় ব্যাংক কোম্পানি আইনসহ আর্থিক খাতের অন্যান্য আইনের সংস্কারের কোনো বিকল্প নেই। গতকাল বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_jug__1776320658.jpg

যুগান্তর
সম্পাদকীয় : সংকটে পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা হিসাবে স্বীকৃত তৈরি পোশাক খাত বর্তমানে বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাব এ খাতের ওপর জেঁকে বসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্যানুযায়ী, গত আট মাসে পোশাক রপ্তানি ৫ থেকে ১৮ শতাংশ পর্যন্ত কমেছে। বিশেষ করে গত মার্চে রপ্তানি আয়ের যে বড় পতন (প্রায় ৭৭ কোটি ডলার) দেখা গেছে, তা আমাদের জাতীয় অর্থনীতির স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের কারণ।

uploads/trade_daily/digest_photo_n_agr__1776320658.jpg

The New Age
Energy shortage to reduce Bangladesh’s cotton import The United States Department of Agriculture has again lowered its projection for Bangladesh’s cotton imports to 7.7 million bales for the ongoing 2025–26 marketing year, citing persistent energy supply shortages. The USDA also warned that additional factors, including logistical disruptions and broader economic instability, could further weigh on imports. In March, the agency had projected Bangladesh’s cotton imports at 7.9 million bales, revising down from 8 million bales of January projection. According to its latest report, Cotton and Products Annual: Bangladesh, imports are expected to decline due to disruptions in yarn production and weaker demand in the ready-made garment sector.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-16_at_11.26.22_AM__1776320658.jpeg

প্রথম আলো
ইরান যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে দেখা দিতে পারে বিশ্বমন্দা, আইএমএফের সতর্কবার্তা ইরান যুদ্ধের উত্তাপ আরও বাড়লে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, এই মন্দার প্রভাবে জি-৭–ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াশিংটনভিত্তিক এই সংস্থা জানায়, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। যুদ্ধের বর্তমান প্রভাব বিবেচনায় নিয়ে ইতিমধ্যে ২০২৬ সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে সংস্থাটি।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-16_at_11.33.10_AM__1776320658.jpeg

কালবেলা
জাতীয় রপ্তানিতে ১৭ শতাংশ অবদান বেপজার বাংলাদেশের শিল্পায়ন ও রপ্তানিমুখী অর্থনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। সাফল্যের ৪৫ বছর পূর্ণ করে ৪৬তম বছরে পদার্পণ করেছে। ১৯৮১ সালের ১৫ এপ্রিল যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি আয় বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মাত্র ৩ হাজার ৫৫০ একর জমির ওপর গড়ে ওঠা বেপজার শিল্পাঞ্চলগুলো থেকে বর্তমানে জাতীয় রপ্তানির প্রায় ১৫ থেকে ২০ শতাংশ আসছে, যা এর কার্যকারিতা ও দক্ষ ব্যবস্থাপনার একটি শক্তিশালী প্রমাণ।