April 18, 2026
The Daily Star
RMG exports brace for a gathering storm
Bangladesh’s garment sector is going through a period of sustained pressure as the war in the Middle East disrupts production and international retailers scale back orders. BGMEA President Mahmud Hasan Khan said buyers also want factories to keep running as this is a global crisis.
মানবজমিন
সব বাজারেই রপ্তানি আয় কমছে
টানা আট মাস ধরে কমছে দেশের রপ্তানি আয়। ছোট-বড় সব বাজারেই রপ্তানি আয় কমছে। এতে উদ্বিগ্ন সরকারের নীতিনির্ধারক ও রপ্তানিকারকরা। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, প্রতিদিন মোট কর্মঘণ্টার ২ থেকে ৩ ঘণ্টা ব্যাহত হচ্ছে। মোটাদাগে উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে ২৫ থেকে ৩০ শতাংশের মতো।
The Daily Star
USDA trims Bangladesh’s cotton import outlook for third time
The United States Department of Agriculture (USDA) has further lowered Bangladesh’s cotton import forecast for the ongoing marketing year (MY) 2025-26, citing reduced use in mills. Bangladesh is now projected to import 77 lakh bales this MY-- 2.5 percent lower than the 79 lakh bales the USDA forecast in March, and the third downward revision since January, when it had projected 80 lakh bales. “USDA has again lowered Bangladesh’s cotton import forecast, most recently on April 6, as energy shortages, weaker garment export orders, higher yarn imports, and financial and logistics constraints have cut spinning activity more than expected,” said Md Mohiuddin Rubel, a former director of Bangladesh Garment Manufacturers and Exporters Association.
যুগান্তর
ঋণনির্ভর অর্থায়নের শঙ্কা, সুদের চাপ বাড়ছে : আগামী বাজেটের অর্থায়ন কাঠামো বড় চ্যালেঞ্জে
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার মেগা বাজেট প্রণয়ন করছে। চলতি বাজেটের চেয়ে আগামী অর্থবছরে প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা ব্যয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা। চলতি বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা যা সংশোধিত বাজেটে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। নতুন অর্থবছরের জন্য মেগা বাজেটের অর্থের সংস্থান নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সরকারের ভেতরে-বাইরে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
বাংলাদেশ প্রতিদিন
পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ
ব্যবসায়ীদের মতে, উৎপাদন খরচ বৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং লিড টাইম পণ্য পৌঁছানোর সময় বেড়ে যাওয়ায় বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। অন্যদিকে, বাংলাদেশের প্রতিযোগী দেশ পোশাক রপ্তানিতে ভালো করছে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের মধ্য দিয়ে এই মন্দা অবস্থা শুরু হয়। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রেতাদের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ক্রয়াদেশ কমিয়ে দেয়। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।