BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 19, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-19_at_10.48.20_AM__1776580485.jpeg
জাগো নিউজ২৪
পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণের ফলে তৈরি হওয়া সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান। এ বিষয়টি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। শনিবার (১৮ এপ্রিল) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সক্ষমতা ও সরকারের ১৮০ দিনের পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।মাহমুদ হাসান খান বলেন, পোশাক খাতের বহু প্রতিষ্ঠানের বিপুল অর্থ এসব ব্যাংকে আটকে রয়েছে। এতে অনেক কারখানা তীব্র তারল্য সংকটে পড়েছে এবং স্বাভাবিক ব্যবসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
uploads/trade_daily/digest_photo_fe__1776580485.jpg

The Financial Express
Emerging US-BD trade deal ramifications : US buyers begin recalibrating apparel sourcing strategies American buyers are carefully monitoring the newly negotiated US trade agreement with Bangladesh, especially its textile -and apparel-specific provisions, to recalibrate their apparel- sourcing strategies amid tariff and geopolitical tensions, a new study reveals. Asked about the latest developments concerning the country's largest export sector, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) president Mahmud Hasan Khan said a mechanism must be developed to determine the use of US cotton in garment produced here in Bangladesh and exported to the US. "But no such mechanism we have received yet from the concerned authority," he rues.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-19_at_10.45.09_AM__1776580485.jpeg

জাগো নিউজ২৪
বাংলাদেশকে টপকে পোশাক রপ্তানিতে দ্বিতীয় ভিয়েতনাম ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান দপ্তর ও বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ বৈশ্বিক বাজারে ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। একই সময়ে ভিয়েতনাম রপ্তানি করেছে ৩৯ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের পোশাক। ফলে বাংলাদেশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮১৭ মিলিয়ন ডলার কম আয় করেছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু জাগো নিউজকে বলেন, ‘ভিয়েতনাম বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশকে ছাড়িয়ে দ্রুত এগিয়েছে মূলত তাদের কাঠামোগত সুবিধার কারণে। একটি গুরুত্বপূর্ণ শক্তি হলো কাঁচামাল সংগ্রহে তাদের কার্যকর সক্ষমতা—ভিয়েতনাম চীন থেকে প্রায় এক সপ্তাহের মধ্যে কাঁচামাল সংগ্রহ করতে পারে, যেখানে বাংলাদেশে একই প্রক্রিয়ায় প্রায় এক মাস পর্যন্ত সময় লাগে, ফলে লিড টাইম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।’

uploads/trade_daily/digest_photo_bonik__1776580485.jpg

বণিক বার্তা
শুধু নীতিমালার পরিবর্তন নয়, সমস্যার কার্যকর সমাধানই প্রকৃত সংস্কার প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘সংস্কার মানে কেবল নীতিমালা পরিবর্তন নয়; বরং বাস্তব সমস্যার কার্যকর সমাধান, সৃজনশীল উদ্যোগ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই প্রকৃত সংস্কার। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে গতকাল এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের বিনিয়োগ পরিবেশ টেকসই করতে নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, ‘একটি নীতির ভিত্তিতে শিল্পােদ্যোক্তারা বিনিয়োগ শুরু করলেও পরে তা পরিবর্তনের কারণে সেই শিল্প দুর্বল হয়ে পড়ে।’ তাই অন্তত পাঁচ বছরের জন্য স্থিতিশীল নীতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। জিএমইএ সভাপতি আরো বলেন, ‘সরকার ঘোষিত এক কোটি কর্মসংস্থান পরিকল্পনা বাস্তবায়নে শুধু পোশাক বা বস্ত্র খাতের ওপর নির্ভর করলে চলবে না। অর্থনীতিকে বহুমুখীকরণ করতে হবে, কারণ একক খাতের ওপর অতিনির্ভরতা দেশের জন্য ঝুঁকিপূর্ণ।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-19_at_10.19.25_AM__1776580485.jpeg

The Business Standard
Cargo backlog at Dhaka airport sparks fresh safety concerns Dhaka Customs House has warned that delays in clearing goods are creating operational difficulties and heightening the risk of accidents in the airport's cargo area. On 12 April, Dhaka Customs House Commissioner Md Mosiur Rahman wrote to the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) and the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), urging importers to clear goods within 21 days of filing the Bill of Entry, as required by law. BGMEA President Mahmud Hasan Khan said delays in clearance were partly due to the long Eid holidays. "Factories are now operating in full swing, and member factories have been instructed to clear goods quickly in accordance with the rules," he told The Business Standard.

uploads/trade_daily/digest_photo_b_news__1776580485.jpg

বাংলা নিউজ২৪
কর ছাড়ের সিদ্ধান্ত হবে সংসদে, বাতিল হচ্ছে এসআরওভিত্তিক সুবিধা কর অবকাশ, কর অব্যাহতি এবং কর রেয়াত, এই তিন কর ছাড়ের কারণে প্রতিবছর রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। অর্থনীতির পরিভাষায় যাকে বলা হয় ‘ট্যাক্স এক্সপেন্ডিচার’ বা কর ব্যয়। ট্যাক্স এক্সপেন্ডিচার কমিয়ে আনার মধ্যে দিয়ে রাজস্ব বৃদ্ধির যে উদ্যোগের কথা এনবিআরের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটি একটি ভালো উদ্যোগ বলে মনে করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী। তবে এই উদ্যোগ সতর্কতার সঙ্গে নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তিনি বাংলানিউজকে বলেন, ‘সরকারের রাজস্ব বৃদ্ধিতে করের পরিধি বাড়ানোর কোনো বিকল্প নেই। তবে দেশে বিনিয়োগ বৃদ্ধিতে এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে কর অব্যাহতি থাকা উচিত। কারণ সাম্প্রতিক সময়ে বিনিয়োগের জন্য নতুন উদ্যোক্তা আসছে না। বাংলাদেশে ব্যবসা অনুমোদনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে গেলে ২০-২৫টি লাইসেন্স লাগে। তারপর কাস্টমসের সমস্যা ও এনবিআরের সমস্যা তো রয়েছেই। এছাড়া আরও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। সেজন্য এসব ক্ষেত্রে কিছুটা রেয়াত বা ট্যাক্স হলিডে বা এ ধরনের সুবিধা থাকলে নতুন ইন্ডাস্ট্রি করতে উদ্যোক্তারা হয়তো কিছুটা উৎসাহ পাবেন। দ্বিতীয়ত, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য প্রতিশ্রুত কর অব্যাহতি থাকা উচিত। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পে এ ধরনের সুবিধা দেওয়া প্রয়োজন।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-19_at_11.05.39_AM__1776580485.jpeg

সমকাল
দেশের ব্যবসার পরিবেশ কর্মসংস্থানমুখী নয় দেশের অর্থনীতি এক গভীর বৈপরীত্যের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সাল পর্যন্ত পূর্ববর্তী এক দশকে গড়ে ৬ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। তবে সেই প্রবৃদ্ধি পর্যাপ্ত এবং মানসম্মত কর্মসংস্থান তৈরি করতে পারেনি। এর প্রধান কারণ দেশের ব্যবসা পরিবেশ কর্মসংস্থান সৃষ্টির উপযোগী ছিল না। চলতি এপ্রিলে প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এমন মন্তব্য করে বিশ্বব্যাংক। সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্ববাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক রপ্তানি সুবিধা (জিএসপি) ধীরে ধীরে কমবে। এ অবস্থায় ব্যবসা প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বিশ্বব্যাংকের এবারের প্রতিবেদনটি ‘ব্যবসা পরিবেশ’-এর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এর ওপর আলাদা বিশ্লেষণ প্রতিবেদনে স্থান পেয়েছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-19_at_10.43.34_AM__1776580485.jpeg

ঢাকা পোস্ট
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বিজিএমইএ-এর শোক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি জনাব মাহমুদ হাসান খান।শনিবার (১৮ এপ্রিল) এক শোকবার্তায় বিজিএমইএ সভাপতি বলেন, মরহুম মাহবুবুর রহমান ছিলেন একজন অত্যন্ত মেধাবী, কর্মনিষ্ঠ ও দূরদর্শী রাষ্ট্রীয় কর্মকর্তা। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ও প্রতিকূলতা নিরসনে তার অবদান অনস্বীকার্য। সংগঠনটি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।