BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 20, 2026

uploads/trade_daily/digest_photo_bonik__1776664854.jpg
বণিক বার্তা
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও টেক্সটাইল খাতে কৌশলগত অংশীদারত্ব জোরদারে আঙ্কারা যাবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধি দল। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সৌজন্য সাক্ষাৎ শেষে গতকাল এ তথ্য জানানো হয়। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং পরিচালক শাহ রাঈদ চৌধুরী, ফয়সাল সামাদ ও মোহাম্মদ সোহেল। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর। তুরস্কের রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে দ্রুত বিজিএমইএ থেকে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল তুরস্ক সফরের ওপর গুরুত্বারোপ করেন। বিজিএমইএ সভাপতি এ প্রস্তাবকে স্বাগত জানান।
uploads/trade_daily/digest_photo_fe_fuel__1776664854.jpg

The Financial Express
Fuel-price hike breeds domino effect : Food, transport, trade costs set to spike Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) president Mahmud Hasan Khan, in an immediate reaction, says, "So far I know, the government has raised the fuel prices in line with the IMF." He says the price must be adjusted on a regular monthly basis according to the global price indices, adding that 'adjustment means not only to raise the price but also reduce when global prices fall." He, however, stresses that factories should get the fuel uninterruptedly as price hike will surely increase the production cost which for many reasons is on the rise.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-20_at_10.44.25_AM__1776664854.jpeg

দৈনিক আমাদের সময়
লোডশেডিং ও জ্বালানি সংকটেও স্বস্তি দিচ্ছে সৌরবিদ্যুৎ বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, সৌরবিদ্যুৎ ব্যবহারের কারণেই তিনি বর্তমান জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে পেরেছেন। সরকারের সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পরিকল্পনাকে স্বাগত জানালেও তিনি বলেন, এর জন্য নীতিগত ছাড় দিতে হবে। নীতিমালায় মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকলেও পিডিবির নির্ধারিত ‘হুইলিং চার্জ’ অনেক বেশি। বিজিএমইএ সভাপতি বলেন, উৎপাদনকারীদের জন্য নবায়নযোগ্য জ্বালানি বাণিজ্যিকভাবে লাভজনক হতে হবে; তা না হলে এই রূপান্তর খুব বেশি এগোবে না।

uploads/trade_daily/digest_photo_bss__1776664854.jpg

BSS
BGMEA team to visit Ankara to bolster Bangladesh-Turkey trade ties A high-level business delegation from the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) is set to visit Ankara to expand bilateral trade and strengthen strategic partnerships in the textile sector. This initiative follows a meeting between the Turkish Ambassador to Bangladesh, Ramis Sen, and BGMEA President Mahmud Hasan Khan at the BGMEA Complex in the city. During the meeting, Ambassador Sen emphasized the importance of a high-level delegation visit to Turkey to further economic relations. BGMEA President Mahmud Hasan Khan welcomed the proposal, stating that Turkey represents a highly promising market for product diversification for Bangladesh.

uploads/trade_daily/digest_photo_k_kago__1776664854.jpg

খবরের কাগজ
নতুন আমদানি নীতি শিগগিরই উন্মুক্ত করা হবে: বাণিজ্যমন্ত্রী নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পাশাপাশি বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে আলাদা কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

uploads/trade_daily/digest_photo_sun_fuel__1776664854.jpg

The Daily Sun
Fuel price hike sparks cost shock as govt calls move ‘necessary’ A rise in fuel prices has triggered renewed concern over living costs across Bangladesh, even as the government argues the move was necessary to manage subsidy pressures and respond to volatile global energy markets. Speaking to Daily Sun, Faisal Samad, director of BGMEA and managing director of Savartex Group, said the sector has limited capacity to absorb further shocks and called for stable fuel supply alongside supportive financial conditions.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-20_at_10.55.09_AM__1776664854.jpeg

দৈনিক ইত্তেফাক
এসআইসিআইপি-বিজিএমইএ’র ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর’ অনুষ্ঠিত দেশের শিল্পখাতে দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য বাস্তব কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’।দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিজিএমইএ ও এসআইসিআইপি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রুমানা রশীদ। সভায় সভাপতিত্ব করেন মুনীর চৌধুরী এবং সঞ্চালনা করেন মো. আশফাকুর রহমান।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-20_at_12.14.46_PM__1776665788.jpeg

বিডিনিউজ২৪
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কতটা ভোগাবে? ব্যবসায়ী ও জ্বালানি খাতের বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বেড়ে যাওয়ায় পণ্য উৎপাদন ও পরিবহনের খরচ বাড়বে। সেই সঙ্গে গণপরিবহণের ব্যয়ও বাড়তে পারে। সব মিলিয়ে তা উসকে দিতে পারে মূল্যস্ফীতির পারদও, যা বেশ কয়েক বছর ধরে কাবু করে রেখেছে অর্থনীতিকে; ভুগছে সীমিত আয়ের মানুষও। তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেলের দাম বাড়ার প্রভাবটা সার্বজনীন। রপ্তানি পোশাকেরও খরচ এতে বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। যেহেতু আমাদের প্রতিষ্ঠানে ডিজেল লাগে, আবার পণ্য পরিবহনেও জ্বালানির একটা ভূমিকা আছে, সব মিলিয়ে প্রভাব পড়বে।”

uploads/trade_daily/digest_photo_kk_ropt__1776664854.jpg

কালের কন্ঠ
রপ্তানি পণ্যের নমুনা আমদানিতে শুল্ক-কর ছাড়ের দাবি বিদেশি ক্রেতাকে আকৃষ্ট করে তৈরি পোশাক রপ্তানি আদেশ পেতে কাজ করে বায়িং হাউসগুলো। এ জন্য ক্রয়াদেশ নিশ্চিত করতে বিদেশ ভ্রমণ, বিভিন্ন মেলায় অংশগ্রহণ ও রপ্তানিতব্য পোশাকের নমুনা আমদানি করছে তারা। তবে নমুনা আমদানিতে শুল্ক-কর প্রায় শতভাগ। একই সঙ্গে অগ্রিম আয়কর দিতে হয় ৭.৫০ শতাংশ। ফলে বিরূপ প্রভাব পড়ছে ব্যবসায়ের পুঁজিতে। সংকট তৈরি হচ্ছে ক্রয়াদেশ পেতে। তাই বিনা শুল্কে আমদানি ও অগ্রিম আয়কর কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো সম্প্রতি এক চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ দাবি জানানো হয়েছে।