April 27, 2026
সময়ের আলো
৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ তৈরি পোশাক কারখানা
গত তিন বছরে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। এ ছাড়া আরও বহু কারখানা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এমন অবস্থায় আগামী জাতীয় বাজেটে সরকারের কাছে নীতি সহায়তা চেয়েছে বিজিএমইএ। গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএপিএমইএ সভাপতি এবং বিজিবিএর শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন।
জাগো নিউজ২৪
টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ-প্রযুক্তি চায় বিজিএমইএ
বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তির আধুনিকায়নে চীনের সহযোগিতা ও সরাসরি বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার (২৬ এপ্রিল) চায়না ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের (সিডিপিএ) ২০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিজিএমইএ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে এ আহ্বান জানানো হয়।চীনা প্রতিনিধি দলটিতে চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিল ও চায়না ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশটির শীর্ষস্থানীয় ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান এবং মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিষ্ঠানটির সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক রুমানা রশীদ ও পরিচালক মোহাম্মদ সোহেল।
The Business Standard
400 garment factories shut over 3 years, more at risk: BGMEA
Nearly 400 garment factories have shut down over the past three years and many more are at risk – particularly due to rising costs of doing business and a lack of business-friendly environment, according to the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA)."The country's top export-earning garment sector is going through a difficult time. Around 400 factories have closed in the past three years, and many more are in a financially vulnerable position," BGMEA said in a written statement submitted to the National Board of Revenue at a pre-budget discussion at the NBR headquarters in Agargaon of the capital today (26 April).When contacted, BGMEA Vice President Shehab Udduza Chowdhury said the information would be available today. BGMEA President Mahmud Hasan Khan Babu and other apparel sector leaders attended the meeting.
ইনকিলাব
পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি বিজিএমইএর
বৈশ্বিক মন্দা ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে উৎসে কর হ্রাস, নগদ সহায়তায় কর অব্যাহতি ও সোলার পিভি সিস্টেমের কাঁচামালে শুল্ক সুবিধা দাবি করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল রোববার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এসময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএ ও বিজিবিএ-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় বিজিএমইএ সভাপতি বলেন, দেশের শীর্ষ রপ্তানি আয় অর্জনকারী তৈরি পোশাক খাত একটি সংকটময় সময় পার করছে। বিগত তিন বছরে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং আরো বহু কারখানা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমন অবস্থায় আগামী বাজেটে সরকারের কাছে নীতি সহায়তা দরকার।
যুগান্তর
প্রাক-বাজেট আলোচনা : রপ্তানির উৎসে কর কমানোর দাবি
সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দেশের শীর্ষ রপ্তানি আয় অর্জনকারী তৈরি পোশাক খাত একটি সংকটময় সময় পার করছে। বর্তমানে এ খাতটি দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি। ঋণের সুদের হার ১২-১৫ শতাংশে পৌঁছেছে। জ্বালানিমূল্য বৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা সংকট রয়েছে। ২০১৭-২০২৩ সময়কালে গ্যাসের দাম ২৮৬ শতাংশ এবং বিদ্যুতের দাম গত ৫ বছরে ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরে ৯ শতাংশ করা হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে গত অর্থবছরের একই সময়ের তুলনায় মোট পোশাক রপ্তানি আয় ৩.৭৩ শতাংশ হ্রাস পেয়েছে। কারখানাগুলো পরিমিত সক্ষমতায় চলতে পারছে না, ফলে ফিক্সড কস্ট আনুপাতিক হারে বেড়েছে। গত ৩ বছরে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং আরও বহু কারখানা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমন অবস্থায় আগামী বাজেটে সরকারের কাছে নীতি সহায়তা দরকার। তিনি পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর্তন অব্যাহতি, রপ্তানির বিপরীতে উৎসে কর ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৬৫ শতাংশ করে তা ৫ বছরের জন্য নির্ধারণ করা এবং সাব-কন্ট্রাক্ট প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক চুক্তির মূল্য পরিশোধের সময় ৫ শতাংশ উৎসে আয়কর কর্তন থেকে অব্যাহতির প্রস্তাব দেন।
The New Age
Chinese investors urged to invest in man-made fibre
Bangladesh Garment Manufacturers and Exporters Association president Mahmud Hasan Khan Babu on Sunday urged Chinese investors to invest at man-made fibre, technical textile and synthetic fibre sector in Bangladesh. He said that Bangladesh’s woven fabric import market, valued at $8-9 billion annually, would offer significant opportunities for the Chinese investors. He revealed it during a meeting with a 20-member high-level delegation from the China Dyeing and Printing Associaation that visited the BGMEA Complex in the capital, said a press release. BGMEA vice-president Shehab Uddoza Chowdhury, directors Majumdar Arifur Rahman, Rumana Rashid, and Mohammad Sohel were also present during the meeting.
বাংলাদেশ প্রতিদিন
তিন বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা : বিজিএমইএ
গত তিন বছরে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ ছাড়া আরও বহু কারখানা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এমন অবস্থায় আগামী জাতীয় বাজেটে সরকারের কাছে নীতি সহায়তা চায় বিজিএমইএ। রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। প্রাক বাজেট আলোচনা সভার সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
The Financial Express
Apparel leaders demand policy perks for MMF, solar panels
Leaders of textile, garment, and their allied industries also seek necessary policy perks to ease the import of solar-panel systems amid the ongoing fuel crisis and encourage investment in manmade fibre (MMF)-based garment manufacturing. The export-sector leaders tabled the proposals at a pre-budget meeting with National Board of Revenue (NBR) Chairman Abdur Rahman Khan at the latter's Agargaon office in the capital on Sunday. BGMEA in its written proposals said nearly 400 garment factories had been shut down over the last three years, with many others remaining financially vulnerable. Speaking there, BGMEA President Mahmud Hasan Khan demanded lowering the source tax on garment exports from 1.0 per cent to 0.65 per cent and exempting cash incentives from the 10-percent income tax. Explaining the role of sub-contracting factories, he demands waiver of tax at source on such units, saying that they faced "double taxation".
প্রথম আলো
প্রাক্-বাজেট আলোচনা : কর কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতি বন্ধের দাবি ব্যবসায়ীদের
ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে রোববার পোশাক খাতের ১০টি সংগঠনের সঙ্গে এনবিআরের প্রাক্–বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘সময়মতো পণ্য ডেলিভারি দিতে না পারলে ক্রয়াদেশ বাতিল হয়। তাই আমরা অনেক সময় বাধ্য হয়ে সাব-কন্ট্রাক্ট দিয়ে কাজ করি। কিন্তু সেখানে কর-ভ্যাট থাকা যৌক্তিক না। কর–ভ্যাট প্রত্যাহার করতে হবে।’ তিনি ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য এক্সিট পলিসি প্রণয়নেরও তাগিদ দেন।
The Daily Sun
Bangladesh’s presence in textile expo strengthens global networks
Bangladeshi companies’ participation in the Techtextil and Texprocess-2026 held in Messe Frunkfurt of Germany was marked by strong buyer interest, meaningful engagement, and enhanced international visibility. Bangladesh was represented by M&A Composite Ltd, Eco Pack BD, and Team Manufacturing Company Ltd, each highlighting the country’s growing strength in textiles, sustainability, and manufacturing solutions.