BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

May 05, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-05_at_11.08.45_AM__1777962861.jpeg
খবরের কাগজ
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সোমবার (৪ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ ও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-05_at_10.56.32_AM__1777962861.jpeg

The Daily Star
Apparel makers to seek clarity on US cotton tariff deal “We will raise this issue with the USTR high-ups in the meeting tomorrow [Tuesday],” said Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). A delegation from the Office of the United States Trade Representative (USTR), led by Assistant US Trade Representative for South and Central Asia Brendan Lynch, will visit Dhaka from May 5 to May 7. BGMEA President Khan said Bangladesh is not currently enjoying the benefits in the US market. He said the zero-duty facility would be the main agenda at the scheduled meeting between the visiting officials and BGMEA leaders in Dhaka.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-05_at_12.30.08_PM__1777962861.jpeg

আমার দেশ
বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন বিজিএমইএতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের নিরাপদ অবস্থান এবং সুনিবিড় যত্ন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ‘বিজিএমইএ মো.রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টারের’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এই ডে-কেয়ার সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল এবং বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সচিব, মেজর মো. সাইফুল ইসলাম, পিএসসি, সিএসসিএম (অব.)সহ কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-05_at_12.22.40_PM__1777962861.jpeg

বাংলাদেশ প্রতিদিন
রপ্তানির খরা কেটেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পরিচালক ফয়সাল সামাদ বলেন, ইরান যুদ্ধ অপ্রত্যাশিত ছিল এবং জানুয়ারি-ফেব্রুয়ারির চালানগুলো মূলত গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা অর্ডার দিয়েছিল। তিনি বলেন, ‘ওই কাজের অর্থ এপ্রিল মাসে এসেছে। তবে এখন ক্রেতাদের সামগ্রিক সাড়া ইতিবাচক, কারণ ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন শেষ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বাজারে পারস্পরিক শুল্কও ১০ শতাংশে নামানো হয়েছে।’ বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আমদানি বাড়ছিল, তাই রপ্তানি বাড়ার বিষয়টি প্রত্যাশিত ছিল। তিনি বলেন, ‘আমদানি বাড়লে সাধারণত রপ্তানিও বাড়ে। সামগ্রিকভাবে কাজের অর্ডারের অবস্থা খারাপ ছিল না, তবে ক্রেতারা সতর্ক ছিল।’

uploads/trade_daily/digest_photo_FE_bd-switzer__1777962861.jpg

The Financial Express
Bangladesh’s trade gap with Switzerland widens to $414m The trade gap between Bangladesh and Switzerland has widened significantly in recent years, tilting increasingly in favour of the European country, according to a latest report of the Ministry of Commerce. A senior commerce ministry official said that the imbalance had been growing since the financial year 2018-19, driven by a steady rise in imports from Switzerland alongside stagnating exports from Bangladesh.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-05_at_11.13.58_AM__1777962861.jpeg

জাগো নিউজ২৪
বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টার চালু কর্মজীবী মা-বাবাদের সন্তানের নিরাপত্তা ও সঠিক বিকাশের কথা চিন্তা করে বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। সেন্টারটির নাম দেওয়া হয়েছে ‘বিজিএমইএ মো. রিয়াজুদ্দিন ডে-কেয়ার সেন্টার’। সোমবার (৪ মে) ডে কেয়ার সেন্টারের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ’র কর্মীরা আমাদের এই সংগঠনের মূল চালিকাশক্তি। বিশেষ করে কর্মজীবী মা ও বাবাদের সন্তানদের নিরাপত্তা ও সঠিক বিকাশের কথা চিন্তা করে এই আধুনিক ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে আরও নিশ্চিন্তে ও মনোযোগের সঙ্গে দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-05_at_11.06.57_AM__1777962861.jpeg

The Business Standard
VAT goes to village: NBR eyes bringing small businesses under coverage The National Board of Revenue is planning to expand the value-added tax (VAT) base to the grassroots, netting even small businesses at district, upazila, and village levels to boost overall revenues and raise the country's low tax-to-GDP ratio. The plan includes introducing a "token" VAT between Tk500 and Tk1,000 on trial basis for small businesses and making Business Identification Number (BIN) mandatory for bank accounts and trade licences, according to officials familiar with the initiative.