May 10, 2026
আজকের পত্রিকা
যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি: বাড়তি শুল্কের অর্থ ফেরত পেতে তৎপর ব্যবসায়ীরা
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ আজকের পত্রিকাকে বলেন, সামনে কী হবে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি আইনগতভাবে জটিল এবং পুরো চিত্র পরিষ্কার হতে আরও কয়েক মাস লাগতে পারে। তিনি বলেন, বাড়তি শুল্ক হিসেবে দেওয়া অর্থ আদায়ে একটি আইনি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে এবং বিজিএমইএ সদস্যদের সহায়তা করবে। বিষয়টিকে জটিল বলেই মনে করছেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে বিষয়টি ছিল আমদানিকারক ও রপ্তানিকারকের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। ফলে আনুষ্ঠানিক নথি না থাকাই স্বাভাবিক। যদি আমদানিকারক প্রতিষ্ঠান অর্থ ফেরত দিতে না চায়, তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে।
The Business Standard
Weak logistics, high business costs hurt trade competitiveness: Experts
Weak logistics infrastructure and high cost of doing business are undermining the country's trade competitiveness and constraining export growth, economists and business leaders warned yesterday, calling for coordinated reforms in ports, transport and supply chain management to improve efficiency and attract investment. They also observed that reducing logistics costs by 25% could increase exports by 20%, while a 1% reduction in freight transport costs could raise exports by 7.4%. The observations came at a roundtable titled "Developing an Integrated Port and Logistics Sector for Trade-Dependent Bangladesh," organised by the Dhaka Chamber of Commerce and Industry in Dhaka.
দৈনিক ইত্তেফাক
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ : ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ
খেলাপি ব্যবসায়ীদের ঋণ পুনঃতফসিল করার সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে মূলত অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া সুযোগটি নতুন করে আবার দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একইভাবে এককালীন ঋণ পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে এক বছর সময় পাবেন গ্রাহকরা। এ জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনাপত্তি নেওয়ার প্রয়োজন হবে না।
The Daily Star
$100b export target at risk without logistics reforms
Bangladesh’s goal of reaching $100 billion in export earnings by 2030 may not be achievable without major improvements in trade facilitation, port efficiency and logistics capacity, economist M Masrur Reaz warned yesterday. He said exports are currently around $55 billion, but Bangladesh still faces high trade costs, long cargo waiting times, congestion and weak logistics infrastructure compared with regional competitors such as Vietnam and India.
The Daily Star
Imports from US double in Jan-Apr
Imports from the US have more than doubled in the first four months of the year, as Bangladesh scrambles to shrink the bilateral trade deficit. Bangladesh imported goods worth Tk 19,104 crore from the US during January-April, up 101 percent from Tk 9,535 crore a year earlier, according to National Board of Revenue (NBR) data.Market insiders said the surge in imports reflects commitments made by the interim government to narrow the trade gap during negotiations for the Agreement on Reciprocal Trade (ART) with the Office of the United States Trade Representative (USTR).
জাগো নিউজ২৪
জ্বালানি সংকটে শিল্প খাত: উদ্ভাবনী সমাধান ও সমন্বিত উদ্যোগের তাগিদ
বাংলাদেশে জ্বালানির ভবিষ্যত নিয়ে শনিবার (৯ মে) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ) ও গ্রিনটেক ফাউন্ডেশনের সহযোগিতায় এই সভা হয়। বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ তার বক্তব্যে বর্তমান সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘শিল্প ও কর্মসংস্থানের জন্য জ্বালানিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০২২ সালের পর থেকে আমরা আর সস্তা জ্বালানির সুবিধা পাচ্ছি না। তবে আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে।’
কালের কন্ঠ
সংকটে ব্যবসা, চাপে ভোক্তা
আরো জটিল হচ্ছে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের সংকট। উচ্চ সুদের হারে বিনিয়োগে মন্দা। বেসরকারি খাত ঋণ পাচ্ছে না। পেলেও তাতে ব্যবসায় খরচ বেড়ে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বাড়তি জ্বালানি খরচ। এতে শিল্পের উৎপাদন খরচে প্রভাব পড়ছে। পোশাক খাতের উৎপাদন খরচ অন্তত ২০ শতাংশ বেড়েছে। লোকসানসহ নানা কারণে বন্ধ হয়ে যাচ্ছে অনেক শিল্প-কারখানা।ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়ছে বাজারে। ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর ট্রাকভাড়া কয়েক হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ফলে পাইকারি বাজার থেকে খুচরা বাজার পর্যন্ত সব পণ্যের দাম বেড়েছে।