May 12, 2026
যুগান্তর
রপ্তানিমুখী দুই সংগঠনের সঙ্গে বৈঠক : বন্ধ কারখানার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী
রপ্তানিমুখী বন্ধ শিল্পকারখানার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ তালিকা চান। এ সময় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব কারখানা চালু করতে সব ধরনের পলিসি সহায়তা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।বৈঠকে সরকারের পক্ষে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি (শ্রম) রেজওয়ান সেলিম, ভিদিয়া অমৃত খান, শিহাব উদ্দোজা চৌধুরী, মোহাম্মদ শরিফ চৌধুরী প্রমুখ। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার, সহসভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহসভাপতি মো. শামসুজ্জামান ও ফকির কামরুজ্জামান নাহিদ।
সমকাল
কারখানা সচল রাখতে বিশেষ নীতিসহায়তা চান উদ্যোক্তারা : প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক
গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদা বৈঠকে এই বিষয় তুলে ধরেন সংগঠন দুটির নেতারা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। শিল্প উৎপাদন ও প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে এনবিআর ও ব্যাংকিং-সংক্রান্ত জটিলতার বিষয়গুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশের রপ্তানি খাতে গতি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ম্যান মেইড ফাইবারভিত্তিক পণ্য ও রেশমভিত্তিক পণ্য উৎপাদনে মনোযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। জ্বালানি সমস্যা সমাধানের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। দুই বৈঠকেই উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। বৈঠকে বিজিএমইএর সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অন্যদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বাবলু, সহসভাপতিদের মধ্যে রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী।
The Daily Star
Garment exporters meet PM, demand uninterrupted power supply
Garment exporters urged the government to ensure uninterrupted power and energy supply, quick release of export receipts from banks, reopening of closed factories, and easing of customs rules. Leaders of the BGMEA and BKMEA made the demands at a meeting with Prime Minister Tarique Rahman at his secretariat office in Dhaka. In separate meetings with the two trade bodies, the prime minister listened to the problems and challenges they face in running their businesses. After the meeting, BGMEA President Mahmud Hasan Khan said they discussed export diversification within the garment sector, reopening of closed factories, and the struggles many factories face for survival. Regarding factory reopening, Khan said a total of 104 factories have informed the BGMEA about their closure so far. The BGMEA will scrutinise the cases of closed factories to identify the genuine reasons for the shutdowns.
জাগো নিউজ২৪
প্রধানমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প নেতাদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পোশাকশিল্প নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কেন্দ্রীয় নেতারা সোমবার (১১ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
Textile Focus
BGMEA leaders meet with PM, seek policy support
The business leaders met him at the prime minister’s Cabinet Division office in the Bangladesh Secretariat in Dhaka this afternoon, said PM’s Deputy Press Secretary Jahidul Islam Rony.Industries Minister Khandaker Abdul Muktadir, Education Minister ANM Ehsanul Hoque Milon, Prime Minister’s Adviser and Minister Zakaria Taher Sumon .PMO spokesperson Mahdi Amin, and Prime Minister’s Principal Secretary ABM Abdus Sattar were present at the meeting, among others. After the meeting, BGMEA President Mahmud Hasan Khan told the media that they discussed export diversification within the garment sector, reopening of closed factories, and the struggles many factories face for survival. At the delegation member were present including Inamul Haq Khan,Sr.VP of BGMEA, Mijanur Rahman ,VP(Finance of BGMEA), Rezwan Salim, VP BGMEA ,Vidiya Amrit Khan, VP and Shehab Udduza Chowdhury of BGMEA, Mohamad Rafiq Chowdhury, VP of BGMEA .
কালবেলা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসন, রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর শীর্ষ নেতারা। সোমবার (১১ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে প্রতিনিধি দলে সহ-সভাপতি রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং উপদেষ্টা মাহদি আমিনও উপস্থিত ছিলেন।
সময়ের আলো
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান বিজিএমইএ সভাপতির
দেশের রফতানি খাতকে বহুমুখী করতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। বৈঠকে দেশের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি এবং পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে এই ব্যবসায়ী নেতা উল্লেখ করেন।
বণিক বার্তা
পোশাক খাতের তথ্য ডিজিটাল প্লাটফর্মে আনতে বিজিএমইএ-ওপেন সাপ্লাই হাবের সমঝোতা
চুক্তির অংশ হিসেবে বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর তথ্য ওপেন সাপ্লাই হাবের বৈশ্বিক সাপ্লাই চেইন ম্যাপিং প্লাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রতিটি কারখানাকে একটি ‘ইউনিভার্সাল ওএস আইডি’ দেয়া হবে, যা আন্তর্জাতিক ব্র্যান্ড, রিটেইলার ও গবেষকদের জন্য সঠিক কারখানা শনাক্তকরণ এবং তথ্য যাচাই সহজ করবে। অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিজিএমইএর পক্ষে সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং ওপেন সাপ্লাই হাবের পক্ষে সিনিয়র ডাইরেক্টর অব প্রোগ্রামস হান্নাহ লেনেট চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী, বিজিএমইএ ট্রেড ফেয়ার কমিটির চেয়ারম্যান এম. সাজেদুল করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিদিন
বিনিয়োগ আকর্ষণে কর্পোরেট কর কমানোর দাবি ব্যবসায়ীদের
দেশীয় ও বিদেশী বিনিয়োগ আকর্ষণে বেসরকারি খাতের কর্পোরেট করের হার বর্তমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব জানিয়েছে জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)। তারা জানায়, অনেক দেশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের জন্য কম কর্পোরেট কর ব্যবস্থা গ্রহণ করছে। আর বাংলাদেশের তুলনামূলকভাবে উচ্চ কর্পোরেট করের বোঝা শিল্প সম্প্রসারণ এবং মূলধন প্রবাহকে নিরুৎসাহিত করে। বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে কর্পোরেট করের হার কমানোর দাবি জানান তারা।
The Business Standard
BGMEA, OS Hub sign MoU
The MoU was signed virtually on Sunday. BGMEA Vice-President Vidiya Amrit Khan and Senior Director of Programs of OS HUB Hannah Lenett signed the MoU on their respective side, said a BGMEA press release today (11 May).BGMEA Vice-President Vidiya Amrit Khan described the partnership as a milestone in building a transparent and traceable supply chain.Addressing the occasion, BGMEA Director Shah Rayeed Chowdhury said supply chain transparency is the foundation of sustainable trade.Chairman of BGMEA Trade Fair Committee M. Sazedul Karim and senior officials from both organizations attended the event.