BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

May 13, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-13_at_11.20.23_AM__1778654190.jpeg
আমার দেশ
দুর্বল শিল্পকারখানায় দ্রুত অর্থায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে এ দাবি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।মঙ্গলবার বেলা ৫টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসাইন ও জসীম উদ্দীন, বিসিআইয়ের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, বিসিএমইএর চেয়ারম্যান মইনুল ইসলাম স্বপন, বিএমএএমএ সভাপতি মতিউর রহমান, বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার এবং বিসিআইয়ের সহ-সভাপতি প্রীতি চক্রবর্তীসহ দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তারা।
uploads/trade_daily/digest_photo_bon__1778654190.jpg

বণিক বার্তা
গভর্নরের সঙ্গে সাক্ষাৎ : ঋণখেলাপির সময়সীমা ৬ মাস চান ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ওই বৈঠকে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, কভিড-পরবর্তী সময় থেকে শিল্প খাত একের পর এক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং ব্যাংক ঋণের উচ্চ সুদহার উৎপাদন ব্যয়কে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে। এ পরিস্থিতিতে বহু শিল্পপ্রতিষ্ঠান মূলধন সংকটে পড়ে খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে।বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসাইন ও জসীম উদ্দীন, বিসিআইয়ের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, বিসিএমইএর চেয়ারম্যান মইনুল ইসলাম স্বপন, বিএমএএমএর সভাপতি মতিউর রহমান, বিজিএপিএমইএর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার এবং বিসিআইয়ের সহসভাপতি প্রীতি চক্রবর্তীসহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-13_at_11.16.12_AM__1778654190.jpeg

জাগো নিউজ২৪
ঈদের ছুটিতে কাস্টম হাউজ ও ব্যাংক খোলা রাখার দাবি বিজিএমইএর আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটি ও একই সময়ের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (ঈদের দিন ছাড়া) চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস হাউস/ স্টেশন খোলা রাখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এসব দিনে সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখারও দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।

uploads/trade_daily/digest_photo_kk__1778654190.jpg

কালের কন্ঠ
ব্যবসা সহজীকরণে উদ্যোক্তাদের জন্য ‘ওয়ান লাইসেন্স’ পদ্ধতির প্রস্তাব বর্তমান ট্রেড লাইসেন্স ব্যবস্থা নতুন উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উদ্ভাবনকে উৎসাহিত করতে ‘ওয়ান লাইসেন্স’ পদ্ধতিতে রূপান্তর জরুরি। তরুণ উদ্যোক্তাদের সহায়তায় পাঁচ বছরের কর অব্যাহতিরও প্রস্তাব দিয়েছেন বিল্ড চেয়ারপারসন আবুল কাশেম খান। গতকাল মঙ্গলবার সরকারি-বেসরকারি সংলাপ প্ল্যাটফর্ম বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সেখানে এসব প্রস্তাব দেন বিল্ড চেয়ারপারসন আবুল কাশেম খান।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-13_at_11.09.25_AM__1778654190.jpeg

The Daily Star
Fixing merchant power tariff maths : Md Mohiuddin Rubel, Former director of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) Bangladesh built its garment sector through pragmatic, evidence-based policy calibration. The merchant power policy is the right instrument. Ensuring that tariff design matches its intent is the next step. Other nations are not waiting. Vietnam, India and Pakistan have already moved, and their export industries are benefiting. Bangladesh has repeatedly shown it can adapt when the rules of global trade shift. This moment calls for the same instinct.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-13_at_11.34.11_AM__1778654190.jpeg

সময়ের আলো
বড় বাজারগুলোতে কমছে পোশাক রফতানি ইউরোপ-আমেরিকার মতো বড় বাজারগুলোতে কমছে তৈরি পোশাক রফতানি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে মোট পোশাক রফতানি কমেছে ২ দশমিক ৮২ শতাংশ। এই সময়ে প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রফতানি কমেছে ৪ শতাংশের বেশি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে ৮ দশমিক ৩৮ শতাংশ। একই সঙ্গে নতুন বাজারগুলোতেও কমছে পোশাক রফতানি। মূলত তৈরি পোশাকের রফতানি বাজারে প্রায় অর্ধেক প্রতিনিধিত্ব করা এই দেশটিতে রফতানির বড় ধাক্কায় সার্বিকভাবে পোশাকের রফতানি কমে গেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেশভিত্তিক পোশাক রফতানির ওপর হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

uploads/trade_daily/digest_photo_fe__1778654190.jpg

The Financial Express
46 RMG factories get recognition for commitment to workplace safety Some 46 Ready-Made-Garment (RMG) factories in Bangladesh received formal recognition from the RMG Sustainability Council (RSC) for ensuring minimum life safety standards in their respective workplaces. RSC Managing Director Abdul Haque and Chief Safety Officer (CSO) MD Hassan Nawazis on Tuesday handed over the Letter of Recognition (LoR) to the representatives of the factories at the RSC's office in Dhaka.With these new numbers, a total of 675 RMG factories have received the RSC recognition for remediating the flaws initially identified in line with the corrective action plan (CAP), according to a statement.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-13_at_11.14.22_AM__1778654190.jpeg

The Dhaka Tribune
Budget FY27: BCI urges policy reforms to resolve financing crisis The country's leading business organization, Bangladesh Chamber of Industries (BCI), has called for policy reforms to resolve the long-term financing crisis, high interest rates, default loan classification policy, and working capital crisis in Bangladesh's industrial and manufacturing sector. A delegation led by the organization's president Anwar-ul Alam Chowdhury (Parvez) met Bangladesh Bank Governor Md Mostakur Rahman at the central bank's head office on Tuesday (May 12) and presented these proposals.