June 17, 2026
বণিক বার্তা
ইইউর শীর্ষ ১০ সরবরাহকারীর মধ্যে বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমেছে সবচেয়ে বেশি | বণিক বার্তা
পোশাক খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাণিজ্যে চলমান অনিশ্চয়তা, বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, উচ্চ সুদহার এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে আসার প্রভাব পোশাক খাতেও পড়ছে। ফলে বৈশ্বিক বাজারে ক্রয়াদেশের প্রবাহ আগের তুলনায় দুর্বল হয়েছে। ইইউর বাজারে চাহিদা সংকোচনের প্রভাব শুধু বাংলাদেশের ওপর নয়, অধিকাংশ পোশাক রফতানিকারক দেশের ওপরই পড়ছে। তবে সংকুচিত বাজারে প্রতিযোগিতা বাড়ার ফলে প্রতিযোগী সক্ষমতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। শিল্পসংশ্লিষ্টদের ভাষ্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, টেকসই উৎপাদন সংশ্লিষ্ট বিনিয়োগ, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ক্রমবর্ধমান কমপ্লায়েন্স চাহিদা এবং দেশের অভ্যন্তরীণ কিছু কাঠামোগত চ্যালেঞ্জ বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে চাপে ফেলছে। একই সঙ্গে এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য সুবিধা নিয়ে অনিশ্চয়তাও আন্তর্জাতিক ক্রেতাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।
The New Age
RMG exports to EU record steepest fall, shrink 19.4pc
Bangladesh Garment Manufacturers and Exporters Association president Mahmud Hasan Khan attributed the declining trend to several factors, including global volatility, high bank interest rates, poor port operations, uncertainty over LDC graduation and related challenges. He said that tariffs, wars and geopolitics had reduced global demand, resulting in fewer work orders for exporters. The BGMEA chief said that while the impact of reduced demand was largely similar across manufacturing countries, competitiveness in a tightened global market had become a key concern.
বাংলা নিউজ২৪
ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধস
ইউরোপীয় পরিসংখ্যান অফিস ‘ইউরোস্ট্যাট’-এর সর্বশেষ প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সামগ্রিকভাবে বিশ্ববাজার থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি কমেছে। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বৈশ্বিক বাণিজ্যের এই সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, ‘বিশ্বমন্দা এবং মুদ্রার ওঠানামার (কারেন্সি ফ্লাকচুয়েশন) প্রভাব যে কতটা গভীর, তা ইইউ-এর সামগ্রিক আমদানি কমে যাওয়ার পরিসংখ্যান থেকেই স্পষ্ট। এই ধাক্কা সব দেশের ওপর পড়লেও, উন্নত লজিস্টিকস ও কৌশলগত সুবিধার কারণে চীন ও ভিয়েতনামের মতো দেশগুলো ধস সামলে নিজেদের অবস্থান তুলনামূলক ইতিবাচক রাখতে পেরেছে।’ তিনি আরও জানান, ইউরোপের সাথে চীনের যোগাযোগ ব্যবস্থা এবং লজিস্টিকস কাঠামো অত্যন্ত উন্নত। একই সাথে তারা প্রথাগত ব্যবসা থেকে দ্রুত ই-কমার্সের দিকে নিজেদের শিফট করছে। ঠিক এই শক্তির কারণেই তারা বৈশ্বিক ধসের একটি বড় অংশ নিজেদের অনুকূলে ধরে রাখতে পেরেছে। অন্যদিকে, চীনের মতোই উন্নত সাপ্লাই চেইন ও লজিস্টিকস ব্যবস্থার সুবিধা নিয়ে বিশ্ববাজারে দ্রুত ব্যবসা ধরে রাখছে ভিয়েতনাম।
কালের কণ্ঠ
বাজেটে মূল্য সংযোজন শর্ত শিথিলে চাপে সংযোগ শিল্প
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান স্থানীয় মূল্য সংযোজনের বাধ্যবাধকতা শিথিল করার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন বস্ত্র, অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের উদ্যোক্তারা। তাঁদের আশঙ্কা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় কাঁচামালের ব্যবহার কমে যাবে, আমদানিনির্ভরতা বাড়বে এবং দীর্ঘদিনে গড়ে ওঠা দেশের সংযোগ শিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ) বড় ধরনের চাপে পড়বে।
The Business Standard
Bangladesh apparel’s ranking slip: Victim of global pressures or a branding failure?
Vietnam has reclaimed second place in global ready-made garment exports, surpassing Bangladesh once again. According to the latest data from Bangladesh's Export Promotion Bureau (EPB) and Vietnam's National Statistics Office, Bangladesh's apparel exports stood at $38.82 billion in 2025, while Vietnam's reached $39.64 billion -- a margin of $817 million in Vietnam's favour. Bangladesh had lost the second spot to Vietnam in 2020, only to recover it in 2021 and maintain that position through 2024, before slipping to third place once more in 2025. Bangladesh's apparel exports have been on a downward trajectory since August 2025, recording a sharp 19.35% year-on-year decline in March 2026 -- marking eight consecutive months of falling exports.
The Daily Sun
Bangladesh showcases RMG strengths at Sydney sourcing expo
Bangladesh is highlighting its ready-made garment (RMG) sector at the Global Sourcing Expo 2026 in Sydney, aiming to expand its footprint in the Australian market and develop stronger trade partnerships with international buyers. The three-day event, running from 16 to 18 June, is being held under the management of the Bangladesh High Commission in Australia with support from the Export Promotion Bureau (EPB), according to a press release.