June 18, 2026
The Financial Express
SYNTHETIC RMG RAW MATERIALS : Duty hike may slow MMF transition
Responding to the FE, BGMEA Vice-President Shehab Udduza Chowdhury said the proposed measures would negatively affect efforts to diversify into MMF-based apparel. In its budget reaction, the BGMEA urged the government not to impose the proposed 5.0 per cent duty on polyester staple fibre or raise duties on PVC and PET resin, citing the strong export potential of MMF-based garments. Bangladesh's push to expand exports of man-made fibre (MMF) garments could face a setback as the government proposes higher import duties on key synthetic raw materials, stoking concerns among exporters and textile manufacturers about the sector's future competitiveness. Industry stakeholders have warned that diversification from cotton-based products, which dominate exports, to non-cotton or MMF-based apparel would face challenges if the proposed duty hike is implemented. In his budget speech, the finance minister proposed imposing a 5.0 per cent import duty on polyester staple fibre (PSF) and raising the import duty on PVC resin and PET resin, both widely used in MMF-based garment production, to 10 per cent from the existing 5.0 per cent, citing the need to protect domestic industry.
আজকের পত্রিকা
বাজেটে প্রস্তাব: বিনিয়োগের আবেদনে দপ্তরের সময়ক্ষেপণে লাগাম আসছে
নতুন কারখানা স্থাপন কিংবা ব্যবসা শুরুর ক্ষেত্রে উদ্যোক্তাদের বড় অভিযোগ অনুমোদন পেতে দীর্ঘ অপেক্ষার। অভিযোগ রয়েছে, আবেদনের ফাইল কখনো কয়েক সপ্তাহ, আবার কখনো কয়েক মাস আটকে থাকে। সংশ্লিষ্ট সংস্থা বা দপ্তরের মতামত দিতে এই সময়ক্ষেপণে উদ্যোক্তা হতাশ হয়ে পড়েন। দীর্ঘদিনের এই অবস্থা বদলে দিতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, কোনো অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা মতামত, অনাপত্তি, ছাড়পত্র বা নাদাবি সনদ না দিলে অনেক ক্ষেত্রে সেটিকে সম্মতি হিসেবে গণ্য করে আবেদন নিষ্পত্তি করা হবে। অর্থাৎ সরকারি দপ্তরের নীরবতায় আর বিনিয়োগ আটকে থাকবে না। বিজনেস ক্লাইমেট ইনডেক্স (বিবিএক্স) ২০২২-২০২৩ জরিপের তথ্য বলছে, ব্যবসায়ীদের ব্যাংকঋণ পাওয়া জটিল আকার ধারণ করেছে। কর ও ভ্যাট পরিশোধে হয়রানি আগের চেয়ে বেড়েছে। আবার কারখানা বা ব্যবসার জন্য জমি পাওয়াটাও আগের চেয়ে কঠিন হয়েছে। সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এসব অসুবিধা, সময় ও প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা তৈরি হবে।
সমকাল
বিনিয়োগের বাধা দূর করার দিকনির্দেশনা নেই
সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের খুশি করতে সরকার রাজনৈতিক বিবেচনায় বাজেট দিয়েছে। নতুন এ সরকারের এর বাইরে যাওয়ারও সুযোগ ছিল না। তবে এতে নতুন বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, তা দূর করার কোনো পদক্ষেপ বা দিকনির্দেশনা নেই। ফলে গত কয়েক বছর ধরে স্থবির হয়ে পড়া বিনিয়োগে বন্ধ্যত্ব আদৌ কাটবে কিনা, তা নিয়ে সংশয় আছে। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিআই কার্যালয়ে এ গোলটেবিল বৈঠকে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এমন পর্যবেক্ষণ দিয়েছেন অর্থনীতিবিদ, শিল্পপতি ও ব্যবসায়ীরা। এতে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।
The Business Standard
Bangladesh eyes free trade zones to cut lead times, boost investment and exports
Bangladesh is set to introduce free trade zones (FTZs) for the first time under a proposed customs framework, marking a major shift in its export strategy, industrial development and investment facilitation efforts. Under the proposed framework, businesses will be allowed to import raw materials, components and goods into designated FTZs without paying duties. Companies will be able to store, process, assemble, repackage, relabel and re-export products from these zones. Goods may also be supplied to the domestic market after payment of applicable duties and taxes.
The Financial Express
Textile, accessories makers seek tax parity with RMG exporters
Primary textile and garment accessories manufacturers have urged the government to ensure equal corporate tax treatment, arguing that despite being vital components of Bangladesh's apparel export value chain, they continue to shoulder a significantly higher tax burden than export-oriented garment manufacturers. Industry leaders raised the issue while speaking to The Financial Express on the proposed FY2026-27 budget, calling for an end to what they described as a longstanding tax disparity that favours apparel exporters while placing backward-linkage industries at a competitive disadvantage.
The Daily Star
Govt clears path for first free trade zones
Bangladesh is planning to establish its first free trade zones (FTZs), with the government positioning the initiative as a transformative trade strategy that could slash export lead times, attract foreign suppliers and turn the country into a regional logistics hub. The Cabinet Committee on Economic Affairs yesterday gave in-principle approval to the establishment of FTZs near the Matarbari deep-sea port in Cox’s Bazar and in Anwara, near Chattogram Port, Cabinet Secretary Md Nasimul Gani said.
দৈনিক ইত্তেফাক
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিদ্যুৎ উৎপাদন খাতে বরাদ্দের মাত্র ২ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির জন্য রাখা হয়েছে। বাকি ৯৮ শতাংশই জীবাশ্ম জ্বালানির দখলে। বিশাল বাজেটের তুলনায় সামান্য বরাদ্দ দিয়ে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তরের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট: বিদ্যুৎ ও জ্বালানি খাত কী পেল?' শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে গবেষণা সংস্থাটির পক্ষ থেকে এ পর্যালোচনা তুলে ধরা হয়।
দৈনিক আমাদের সময়
গ্যাস ঘাটতিতে আটকা ২ হাজার শিল্প আবেদন
দেশে প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান ঘাটতি নতুন শিল্পায়ন ও বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চাহিদার তুলনায় সরবরাহে ব্যাপক ঘাটতি, দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন হ্রাস এবং নতুন উৎস থেকে প্রত্যাশিত গ্যাস না মেলায় প্রায় দুই হাজার শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগের আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে আছে। বিদ্যমান শিল্প কারখানাগুলোই যখন প্রয়োজনীয় গ্যাসচাপ পাচ্ছে না, তখন নতুন সংযোগ দিতে চরম সতর্ক অবস্থানে রয়েছে সরকার। এতে নতুন বিনিয়োগ সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে, শিল্প সম্প্রসারণ থমকে পড়ছে এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, দেশীয় উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে শিল্প খাতের এই অনিশ্চয়তা আরও গভীর হবে।