BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 01, 2026

uploads/trade_daily/digest_photo_arif-hazra-1782870640__1782886942.webp
সমকাল
বন্ধ ও লোকসানি ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে দেশি-বিদেশি বিনিয়োগ চায় সরকার। এসব কারখানা পরিচালনায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), জয়েন্ট ভেঞ্চার, দীর্ঘমেয়াদি ইজারা কিংবা সরাসরি বিক্রির মতো বিভিন্ন মডেল বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। গত ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে দেশের শীর্ষ পর্যায়ের শিল্প উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেন। গতকাল মঙ্গলবার বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
uploads/trade_daily/digest_photo_export-mr0qr666zhtbt3f-20260630202903__1782886942.webp

জাগোনিউজ২৪
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আপনি যদি আমাকে একই প্রশ্ন ৫০ বার করেন, আমি প্রতিবারই একই উত্তর দেবো—শিল্প খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি।’ তিনি বলেন, ‘উৎপাদন অব্যাহত রাখা, সময়মতো ক্রেতার কাছে পণ্য সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্যার কার্যকর সমাধান না হলে শিল্পখাতের ওপর এর নেতিবাচক প্রভাব আরও প্রকট হবে এবং রপ্তানি প্রবৃদ্ধিও চাপের মুখে পড়তে পারে।’ তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সরকার চলতি বাজেটে শিল্প ও বিনিয়োগবান্ধব কিছু উদ্যোগ নিয়েছে, যা বাস্তবায়িত হলে পরিস্থিতির উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এসব উদ্যোগ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শিল্পখাত ঘুরে দাঁড়াতে পারবে এবং রপ্তানি প্রবৃদ্ধিও গতি পাবে বলে আমি আশা করি।’

uploads/trade_daily/digest_photo_1782843092-89587cdf96745bfc9f085ef60f3c8d86__1782887314.jpg

কালেরকন্ঠ
ইইউর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যা কমে ২২% ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-এপ্রিল সময়ে ইইউর মোট পোশাক আমদানি ১০.৪ শতাংশ কমে ২৭৮ কোটি ইউরোতে নেমে এসেছে। একই সময়ে বাংলাদেশ থেকে আমদানি কমেছে ১৯.৪ শতাংশ। ফলে রপ্তানি আয় ৭৫৫ কোটি ইউরো থেকে নেমে ৬০৯ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানি কমার পেছনে শুধু অর্ডার হ্রাস নয়, ইউনিট মূল্য কমে যাওয়াও বড় কারণ। জানুয়ারি-এপ্রিল সময়ে রপ্তানির পরিমাণ প্রায় ১০ শতাংশ কমলেও প্রতি কেজি পোশাকের গড় মূল্য ১০ শতাংশের বেশি কমেছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্য বিক্রি করেও আগের অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি।

uploads/trade_daily/digest_photo_WhatsApp-Image-2026-07-01-at-10.10.57-AM-2__1782887314.jpeg

Textile Focus
Seminar on “The Competitive Edge: Decarbonizing Bangladesh’s SME Garment Factories” BGMEA, in collaboration with EuroCham Bangladesh, organized the seminar titled “The Competitive Edge: Decarbonizing Bangladesh’s SME Garment Factories” at the Noorul Quader Auditorium, BGMEA Complex. Supported by BRAC Business School and Oxfam, with SOLshare and the Greener Garments Initiative (GGI) serving as Technical Partners, the seminar brought together policymakers, industry leaders, development partners, financial institutions, and renewable energy experts to discuss practical strategies to accelerate the decarbonization of Bangladesh’s small- and medium-sized garment factories. Faisal Samad, Director of BGMEA, highlighted the association’s commitment to supporting member factories in adopting sustainable manufacturing practices. He stressed that improving energy efficiency and renewable energy adoption will help maintain Bangladesh’s competitiveness in international markets.

uploads/trade_daily/digest_photo_tiruppur__1782887314.jpg

আজকের পত্রিকা
ব্রিটিশদের নজর তিরুপ্পুরের পোশাকশিল্পে, ঝুঁকছেন কিছু বাংলাদেশি ক্রেতাও ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ১৫ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে। এর প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পোশাক ক্রেতারা ভারতের তামিলনাড়ুর তিরুপ্‌পুর থেকে পোশাক সংগ্রহ বাড়ানোর দিকে নজর দিচ্ছেন। অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (এইইপিসি) চেয়ারম্যান এ শক্তিভেলের দাবি, যেসব ক্রেতা আগে থেকেই তিরুপ্‌পুর বা ভারতের অন্যান্য অঞ্চল থেকে পণ্য সংগ্রহ করছেন, তাঁরা অর্ডারের পরিমাণ বাড়াচ্ছেন। একই সঙ্গে যেসব নতুন ক্রেতা এত দিন বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ করতেন, তাঁদের একটি অংশও এখন ভারতের দিকে আগ্রহ দেখাচ্ছেন।

uploads/trade_daily/digest_photo_monetary-policy__1782887314.jpg

The Financial Express
Business leaders seek effective MPS implementation Business leaders have welcomed the Bangladesh Bank's Tk 60 billion refinancing package but called for stronger coordination between monetary and fiscal policies. They say the effective implementation of the central bank's latest measures in the Monetary Policy Statement (MPS) for July-December 2026 will be crucial for reviving private investment and economic growth.The Dhaka Chamber of Commerce and Industry (DCCI) expressed disappointment over the decision to keep the policy rate unchanged at 10 per cent despite private sector credit growth slowing to 5.0 per cent in May.

uploads/trade_daily/digest_photo_7_dR9hwIs__1782887314.jpg

বনিকবার্তা
এনবিআরের কাছে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চায় চট্টগ্রাম বন্দর আইন অনুযায়ী, জাহাজ থেকে পণ্য খালাসের ৩০ দিনের মধ্যে আমদানিকারক পণ্য গ্রহণ না করলে তা কাস্টমসের মাধ্যমে নিলাম বা ধ্বংস করার কথা। কিন্তু তিন দশকেরও বেশি সময় ধরে বিপুলসংখ্যক অখালাসকৃত কনটেইনারের নিষ্পত্তি না হওয়ায় বন্দরের ধারণক্ষমতার একটি বড় অংশ কার্যত অচল হয়ে রয়েছে। এতে অপারেশনাল সক্ষমতা কমার পাশাপাশি রাজস্ব আয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। সংস্থাটির হিসাব অনুযায়ী, অখালাসকৃত কনটেইনার বছরের পর বছর বন্দরে পড়ে থাকায় গত তিন দশকে প্রায় ৭ হাজার কোটি টাকার নিট রাজস্ব ক্ষতি হয়েছে। এজন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ক্ষতিপূরণ দাবি করে চিঠি দিয়েছে চবক। একই সঙ্গে নিলাম আইন সংস্কার, অখালাসকৃত কনটেইনার দ্রুত নিষ্পত্তি এবং বন্দরের ইয়ার্ড খালি করতে একগুচ্ছ সংস্কার প্রস্তাবও দিয়েছে।

INTERNATIONAL NEWS