BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 04, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-04_at_11.21.01_AM__1783145501.jpeg
The Business Standard
Among the two major segments, knitwear exports fell 2.53% to $20.62 billion, while woven garment exports declined by a comparatively modest 0.61% to $18.08 billion, indicating greater resilience in the woven segment. Garment exports posted a robust 21.52% year-on-year growth in June, reaching $3.39 billion. While the headline figure appears impressive, the export value was broadly in line with the sector's typical monthly average. A low base effect largely drove the sharp increase as exports had fallen to $2.79 billion in June 2025 due to the 10-day Eid-ul-Adha holiday. As such, the June 2026 performance reflects a return to normal export levels rather than a structural improvement in the industry's momentum.
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-04_at_11.02.24_AM__1783145501.jpeg

দেশ রুপান্তর
বিলম্বের উদ্দেশ্য টেকসই উত্তরণ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নতির লক্ষ্যমাত্রা থেকে কয়েক বছরের জন্য পিছিয়ে এসেছে সরকার। এ বিলম্বের উদ্দেশ্য সম্পর্কে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়; বরং একটি টেকসই ও সুশৃঙ্খল উত্তরণ নিশ্চিত করা।বৃহস্পতিবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি এবং প্রস্তুতিকাল বৃদ্ধির যৌক্তিকতা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সেমিনারের আয়োজন করে। তিনি বলেন, ‘উত্তরণের এই অতিরিক্ত সময় আমরা কোনো বিলম্বের জন্য চাই না; বরং একটি টেকসই, স্থিতিশীল এবং কার্যকর অর্থনৈতিক রূপান্তরের জন্য চাই।’

uploads/trade_daily/digest_photo_bonik_pre__1783145501.jpeg

বণিক বার্তা
বৈশ্বিক পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাতে পারে বাংলাদেশ বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রাখার চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ ধারাবাহিক প্রবৃদ্ধি ও মূল্য সংযোজন। আমরা যদি দ্বিতীয় অবস্থানে থেকেও প্রবৃদ্ধি ধরে রাখতে না পারি কিংবা মূল্য সংযোজন বাড়াতে না পারি, তাহলে সেই অবস্থানের তেমন অর্থ থাকে না।’ মাহমুদ হাসান খান আরো বলেন, ‘আন্তর্জাতিক বাজারে মার্কিন শুল্কনীতি, ইউরোপীয় ইউনিয়নে চীনের রফতানি বৃদ্ধি, ভিয়েতনামের মুক্তবাণিজ্য চুক্তির সুবিধা, ভারত-ইইউ সম্ভাব্য এফটিএ, পণ্যের দরপতন এবং দেশের অভ্যন্তরে গ্যাস সংকট, উচ্চ সুদহার, বিনিয়োগে স্থবিরতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধি বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করছে। এ পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি, অর্থায়ন, লজিস্টিকস ও নীতিগত সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়ার বিকল্প নেই।’

uploads/trade_daily/digest_photo_fe_exxx__1783145501.jpg

The Financial Express
Tail-end upturn keeps exports afloat Asked about the latest trade situation, Mahmud Hasan Khan, president of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), has said woven demonstrated greater stability than knitwear throughout the year. "While the June growth figure appears striking, the actual export value remained close to the monthly average," he says, attributing this sharp uptick to a weak base effect. In June 2025, there was a 10-day Eid-ul-Adha holiday which caused the earnings to slump to US$ 2.78 billion, he mentions, welcoming last month's performance as a recovery to normalcy rather than a structural breakthrough. The overall annual decline, however, underscores the sector's persistent struggles, the BGMEA chief notes, adding that externally, US tariff uncertainties have disrupted sourcing patterns and industry's capacity planning, while China's redirected exports toward the European Union have intensified regional price competition.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-04_at_12.06.53_PM__1783145501.jpeg

জাগো নিউজ২৪
অর্থবছর ২০২৫-২৬ : জুনে চমক দেখিয়েও রপ্তানিতে পতন রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা আগেই এমন পূর্বাভাস দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জাগো নিউজকে বলেন, ‘জুন মাসে প্রবৃদ্ধি শক্তিশালী হলেও প্রকৃত রপ্তানি আয় মাসিক গড়ের কাছাকাছিই ছিল। কারণ ২০২৫ সালের একই সময়ে ঈদুল আজহার ছুটির প্রভাব থাকায় তুলনামূলক ভিত্তি দুর্বল ছিল।’তার ভাষ্য, ‘সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের শুল্ক অনিশ্চয়তা ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় বার্ষিক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা পাওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতা কমে যাচ্ছে।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-04_at_10.38.25_AM__1783145501.jpeg

সমকাল
বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় ৪৮ বিলিয়ন ডলার জানতে চাইলে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই কারণেই গত অর্থবছর রপ্তানি কমেছে। আন্তর্জাতিক কারণের মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ, মার্কিন পাল্টা শুল্ক ও এ কারণে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য বাজারগুলোতে চীন বেশি মনোযোগ দিয়েছে। যে কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। অভ্যন্তরীণ কারণের মধ্যে জ্বালানি সংকট, বন্দর, অবকাঠামো ও লজিস্টিকস ও পশ্চাৎসংযোগ শিল্পের দুর্বলতা প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের পিছিয়ে দিচ্ছে। এসব দুর্বলতা কাটিয়ে ওঠার উদ্যোগ এবং আধুনিক উৎপাদন ও বিপণন কৌশল আয়ত্ত করতে না পারলে এগোনোর সুযোগ খুব কম।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-04_at_11.10.52_AM__1783145501.jpeg

আজকের পত্রিকা
রপ্তানি আয়ের চ্যালেঞ্জ: লক্ষ্য পূরণ হয়নি, কমেছে আয় ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) রপ্তানি আয় হয়েছে ৪৮ দশমিক শূন্য ২ বিলিয়ন (৪৮০০ কোটি ১৯ লাখ) ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ৪৮ দশমিক ২৮ বিলিয়ন (৪৮২৮ কোটি ৩৯ লাখ) ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ২৮ কোটি ডলার। অথচ সরকারের লক্ষ্য ছিল ৫৫ বিলিয়ন ডলার। ফলে টানা দ্বিতীয় অর্থবছরের মতো রপ্তানিতে লক্ষ্যমাত্রা ও প্রকৃত আয়ের মধ্যে বড় ব্যবধান থেকে গেল।তবে শেষ দিকে রপ্তানিতে ইতিবাচক গতি দেখা গেছে। জুনে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪২০ কোটি ২৭ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৯১ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের জুনে রপ্তানি আয় ছিল ৩৩৩ কোটি ৮৯ লাখ ডলার। এর ফলে এপ্রিল, মে ও জুন—টানা তিন মাস রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। এর আগে টানা আট মাস রপ্তানি আয় নিম্নমুখী ছিল।

uploads/trade_daily/digest_photo_fe_co__1783145501.jpg

The Financial Express
Direct US cotton sourcing delivers savings for BD mills Bangladeshi spinning mills are increasingly turning to direct procurement of raw cotton from US farmers, bypassing traditional international trading houses in a move expected to lower costs for local manufacturers while ensuring better returns for American growers. The initiative, led by a new US-based trade platform named AmeriBangla, has already facilitated direct cotton purchases by three Bangladeshi textile companies, while another 19 spinning mills are in talks to join the programme.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-04_at_11.43.58_AM__1783145501.jpeg

The Dhaka Tribune
European envoys back Bangladesh as emerging green investment, shipbuilding Hub The European Union (EU) and its two member states - Spain and the Netherlands - have highlighted Bangladesh's growing potential to become a regional leader in the circular economy and green shipbuilding. As Bangladesh seeks to diversify its economy beyond the readymade garment sector, both sides believe that green manufacturing, recycling, and modern shipbuilding could become key pillars of the country's next chapter of economic growth. Ambassador and Head of the Delegation of the EU to Bangladesh Michael Miller, Netherlands' Ambassador to Bangladesh Joris van Bommel, and Ambassador of Spain to Bangladesh Gabriel Maria Sistiaga Ochoa de Chinchetru witnessed several examples of Bangladesh's industrial transformation during a visit to key industrial facilities.