July 08, 2026
কালের কন্ঠ
ইইউতে পোশাক রপ্তানিতে ধাক্কা
এ বিষয়ে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু কালের কণ্ঠকে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য সুবিধা নিয়ে উদ্যোক্তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। এর প্রভাব রপ্তানিপ্রবাহেও পড়ছে।’ তিনি বলেন, ‘আমাদের প্রধান প্রতিযোগী দেশ ভারত এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।অন্যদিকে বাংলাদেশ এখনো অনেক বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষেত্র ক্রমেই কঠিন হয়ে উঠছে।’ তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা আরো তিন বছর বাড়ানোয় সরকার ও ব্যবসায়ীদের সামনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ সময়ের মধ্যে বাণিজ্য কূটনীতি জোরদার, বাজার বহুমুখীকরণ এবং প্রয়োজনীয় নীতিগত সংস্কার বাস্তবায়ন করা গেলে রপ্তানি খাত নতুন গতি পেতে পারে। বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশের পোশাক খাতকে মৌলিক বা বেসিক পণ্যের গণ্ডি থেকে বের হয়ে অধিক মূল্য সংযোজন ও বৈচিত্র্যময় পণ্যের দিকে এগোতে হবে। এ জন্য প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।’
দেশ রুপান্তর
বন্ধ শিল্পে অর্থায়নে নজরদারি
বন্ধ হয়ে যাওয়া এবং মূলধন সংকটে থাকা বড় শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে আবার উৎপাদনে ফিরিয়ে আনতে ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম বাস্তবায়নে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্কিমের অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং তদারকির বিষয়ে বিস্তারিত বিধান জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ৪ জুন জারি করা বিআরপিডি-১ সার্কুলার নম্বর-১৩-এর আওতায় তিন বছর মেয়াদি আবর্তনশীল ২০ হাজার কোটি টাকার ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ পরিচালিত হবে। এ স্কিমে অংশ নিতে আগ্রহী তফসিলি ব্যাংকগুলোকে প্রথমে স্কিম পরিচালনাকারী বিভাগ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-৩ (বিআরপিডি-৩)-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে হবে।
The New Age
Apparel exports to major markets drop in FY26
BGMEA president Mahmud Hasan Khan said the overall annual decline underscored persistent struggles, including uncertainty over the US tariff and intensifying competition in the EU market. He also added that India and Vietnam continued to benefit from their respective free trade agreements with the EU, eroding Bangladesh’s competitiveness in key markets. On the domestic front, he said, the energy crisis — particularly the acute gas shortage — had forced factories to operate well below capacity, reducing efficiency and adding to financial pressure on manufacturers. Capital machinery imports for the garment and textile sectors had also declined in recent months, he noted, signalling a slowdown in capacity expansion. ‘The cost of doing business has also escalated alarmingly, with bank interest rates hovering above fourteen to fifteen per cent, recurrent electricity tariff hikes, and the compounding burden of annual wage increments,’ he added.
The Daily Star
EU GSP rules and Bangladesh’s RMG : Md Mohiuddin Rubel, Former director of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA).
The 37 percent safeguard threshold effectively rules out GSP+ for Bangladesh apparel exports, pushing them back to the full MFN tariff, while the double-transformation requirement adds further pressure. Securing GSP+ prequalification on schedule remains essential, as withdrawal on rights grounds remains a risk given continued scrutiny of Bangladesh labour standards. Missing the window would also close the door on GSP+ before Bangladesh could benefit. The strategy should therefore follow two tracks: securing more flexible rules of origin to bridge the backward-linkage gap, and pursuing a bilateral free trade agreement that provides permanent, unconditional market access beyond the preference system.
সমকাল
গত বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ৪৪% বেড়েছে
২০২৫ সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসার পরিমাণ আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে সমজাতীয় অর্থনীতি এবং রপ্তানিতে প্রতিযোগী বেশ কিছু দেশের তুলনায় এফডিআই আকর্ষণে বাংলাদেশ আগের মতোই অনেক পিছিয়ে আছে। বাংলাদেশে গত বছর বিদেশি বিনিয়োগ দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলারের নিচে। আফ্রিকার কিছু দেশ বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা আঙ্কটাডের ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬’ বাংলাদেশসহ প্রায় ২০০ দেশের বিনিয়োগের পরিসংখ্যান প্রকাশ করেছে। গত বছর বৈশ্বিক এফডিআই বেড়েছে ৬ শতাংশ। আঙ্কটাডের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য নীতিসংক্রান্ত অনিশ্চয়তা বর্তমানে বিনিয়োগের ধারাকে প্রবলভাবে প্রভাবিত করছে।
সময়ের আলো
বন্ধ কারখানা চালুতে অর্থায়ন পাবে না খেলাপি গ্রহীতা
দীর্ঘদিন ধরে বন্ধ কিংবা আংশিকভাবে চালু থাকা শিল্প ও সেবা খাতকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিম বাস্তবায়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে অংশগ্রহণ চুক্তি সম্পাদনের বিস্তারিত শর্ত, দায়িত্ব ও প্রক্রিয়া নির্ধারণ করে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট-৩ (বিআরপিডি-৩) এ সংক্রান্ত সার্কুলার লেটার জারি করে। এর সঙ্গে একটি পূর্ণাঙ্গ অংশগ্রহণ চুক্তির খসড়া, অনুমোদনপত্র, ডেবিট অথরিটি, লেটার অব কন্টিনিউটি এবং প্রমিসরি নোটের নমুনাও সংযুক্ত করা হয়েছে।
জাগো নিউজ২৪
অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি কমেছে ৪.২৫ শতাংশ
২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট তৈরি পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ। অপ্রচলিত বাজারগুলোতে আগের বছরের তুলনায় যা কমেছে ৪ দশমিক ২৫ শতাংশ। একই সময়ে এ বাজারে রপ্তানি আয় ৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার থেকে নেমে এসেছে ৬ দশমিক ১৬ বিলিয়ন ডলারে।সার্বিকভাবে বিশ্ববাজারে বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশও ১৬ দশমিক ৩৬ শতাংশ থেকে কমে ১৫ দশমিক ৯৩ শতাংশে নেমেছে।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ পরিসংখ্যান জানা যায়।