BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 14, 2026

uploads/trade_daily/digest_photo_arif-hazra-1783993616__1784011221.webp
সমকাল
কিছু চ্যালেঞ্জের মধ্যেও বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ প্রতিবেদন বলছে, পোশাক রপ্তানিতে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার বেশি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রাখার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। ২০২০ সালে অতিমারি করোনাকালে বাংলাদেশকে টপকে দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছিল ভিয়েতনাম। পরের বছর ২০২১ সালে ভিয়েতনামকে পেছনে ফেলে হারানো অবস্থান পুনরুদ্ধার করে বাংলাদেশ। তৃতীয় অবস্থানে চলে যায় ভিয়েতনাম। ২০২৪ সালেও পোশাক রপ্তানিতে তৃতীয় ছিল ভিয়েতনাম। ২০২৫ সালেও একই অবস্থানে রইল দেশটি। পোশাক রপ্তানিতে বরাবরের মতো এবারও প্রথম স্থানে আছে চীন। পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সমকালকে বলেন, রপ্তানি খাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে নীতি সহায়তা পাওয়া যাচ্ছে। এ মুহূর্তে জ্বালানি সমস্যা ছাড়া বড় ধরনের কোনো সংকট নেই। ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) সম্পর্কিত তথ্য-উপাত্ত বলছে, রপ্তানি আদেশ বাড়ছে। আগামী এক বছর রপ্তানি পরিস্থিতি আরও ভালো যাবে বলে আশা করা যায়।
uploads/trade_daily/digest_photo_24--14-07-2026-ds-6a55245e36b50__1784011221.jpg

The Daily Sun
Trade costs spur digital push Bangladesh could slash logistics costs, accelerate exports and strengthen its global trade competitiveness by fast-tracking digitalisation across its supply chain, business leaders and trade experts say, warning that outdated systems, weak infrastructure and fragmented operations are leaving the country at a disadvantage ahead of its graduation from the least developed country (LDC) category. BGMEA Vice-President and Managing Director of Amity Design Ltd Shehab Udduza Chowdhury said outdated port facilities also add to delays and costs. He noted that a routine laboratory test for Glauber Salt – a widely used textile chemical – takes three to four days despite requiring only about an hour because ports lack modern testing facilities. Shehab called for replacing corrupt customs officials with skilled personnel, accelerating digitalisation, installing modern laboratories and scanners, and integrating rail transport into an efficient national logistics network. “With comprehensive reforms, logistics costs could be reduced by as much as 50%,” he said.

uploads/trade_daily/digest_photo_sa_123.1783942041__1784011221.jpg

সময়ের আলো
যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ শিল্প উদ্যোক্তাদের দাবি, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিও পোশাক খাতকে চাপে ফেলেছে। প্রয়োজনীয় নীতিসহায়তা ও প্রণোদনার অভাবে চীন থেকে সরে আসা যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশের বড় অংশও বাংলাদেশ নিজেদের দখলে নিতে পারেনি। বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ বলেন, গত প্রায় ছয় মাস ধরে, বিশেষ করে ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও অনেক ক্রয়াদেশ আগের বছরই দেওয়া হয়েছিল, তারপরও অনেক ক্রেতা সেগুলোর বাস্তবায়নে কিছুটা পিছিয়ে গেছেন।

uploads/trade_daily/digest_photo_4-1783915284__1784011221.jpg

কালেরকন্ঠ
শুল্কায়ন প্রক্রিয়া সহজ, ব্যবসার খরচ কমানোর দাবি শুল্কায়ন প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে দ্রুত পণ্য খালাস নিশ্চিত ও ব্যবসার পরিচালন ব্যয় হ্রাস করার অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছেন দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক। রবিবার (১২ জুলাই) সকালে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরি কাস্টমস ও বন্দর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় ব্যবসা পরিচালন সহজীকরণ, ব্যয় হ্রাস, চার দিনের মধ্যে পণ্য শুল্কায়ন সম্পন্ন ও বন্দর থেকে খালাসের নির্দেশনা প্রদান করেছিলেন।

uploads/trade_daily/digest_photo_editorial_7qbJyIC__1784011221.jpg

বনিকবার্তা
পোশাক শিল্পের মূল সংকট না মিটিয়ে কেবল অর্থায়নে সমাধান মিলবে না : আশিকুর রহমান তুহিন: ব্যবস্থাপনা পরিচালক, টেড গ্রুপ ও সাবেক পরিচালক, বিজিএমইএ আগামী পাঁচ থেকে ১০ বছরের জন্য একটি বাস্তবভিত্তিক জাতীয় রোডম্যাপ প্রণয়ন করতে হবে। সেখানে শিল্প মালিক, শ্রমিক প্রতিনিধি, অর্থনীতিবিদ, জ্বালানি বিশেষজ্ঞ, পরিবহন খাতের প্রতিনিধি এবং নীতিনীর্ধারকদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এ ধরনের সমন্বিত উদ্যোগই শিল্পটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। বাংলাদেশের পোশাক শিল্প আজ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রফতানি হ্রাস, কারখানা বন্ধ, জ্বালানি সংকট এবং বৈশ্বিক প্রতিযোগিতার চাপ সব মিলিয়ে পরিস্থিতি নিঃসন্দেহে কঠিন। তবে সময়োপযোগী নীতি এবং সরকার-শিল্প মালিক-শ্রমিকের সমন্বিত উদ্যোগ নেয়া গেলে এ খাত আবারো ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। কারণ পোশাক শিল্পের ঘুরে দাঁড়ানো শুধু একটি শিল্পের পুনরুদ্ধার নয়; এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং বৈশ্বিক বাণিজ্যে দেশের অবস্থানকে আরো সুদৃঢ় করার পূর্বশর্ত।

uploads/trade_daily/digest_photo_gt-hrcch-blds-drt-egcch-bhytnm__1784011221.webp

আমার দেশ
বিশ্ববাজারে পোশাক রপ্তানি : গতি হারাচ্ছে বাংলাদেশ, দ্রুত এগোচ্ছে ভিয়েতনাম বিজিএমইএর সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল আমার দেশকে বলেন, বৈশ্বিক বাজার সম্প্রসারণের যে চিত্র দেখা যাচ্ছে তা মূলত চাহিদা বৃদ্ধির কারণে নয়। বরং পণ্যের মূল্য বৃদ্ধির জন্য হয়েছে। তবে যতটুকু বাজার বেড়েছে তার কাঙ্ক্ষিত হিস্যা সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ দখল করতে পারেনি। চীন থেকে যেসব ক্রয়াদেশ সরে যাচ্ছে তা ধরতে ভিয়েতনাম আমাদের চেয়ে এগিয়ে গেছে কারণ তাদের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কম লিড টাইম, উন্নত বন্দর ব্যবস্থাপনা এবং নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইনের মতো শক্তিশালী সুবিধা রয়েছে। তিনি বলেন, ভিয়েতনাম দ্রুত অগ্রগতি অর্জন করলেও বাংলাদেশের পোশাক শিল্পের ভিত্তি এখনো অনেক শক্তিশালী। সরকারের নীতিগত সহায়তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করা সম্ভব।

uploads/trade_daily/digest_photo_btma-logo__1784011221.jpeg

The Financial Express
BTMA seeks 15pc cap on FoC fabric imports The Bangladesh Textile Mills Association (BTMA) has requested the government to tighten the proposed 'Free of Cost' (FoC) import regime by capping cotton yarn and fabric imports at 15 per cent of the previous year's export value and introducing mandatory minimum local value-addition requirements for apparel exports. In a letter, President of the BTMA Showkat Aziz Russell recently made the requests to Commerce Minister Khandakar Abdul Muktadir, urging necessary amendments to the draft Import Policy Order 2026-2029 to protect national investments and secure the country's economic future.

uploads/trade_daily/digest_photo_RMG-Mahmud-Hossain-Opu-5-771aaa1f70b2465412b0e11916dc8064__1784011221.webp

The Dhaka Tribune
Vietnam, Cambodia snatch Bangladesh RMG’s market share According to World Trade Organization (WTO) data analyzed by Bangladesh Apparel Voice (BAV), the country’s global market share contracted over the year, while regional rivals Vietnam and Cambodia rapidly capitalized on shifting global purchase orders. "The latest WTO indicators serve as a clear warning," stated Mohiuddin Rubel, founder and CEO of Bangladesh Apparel Voice and former director of the BGMEA. "The long-held assumption that a decline in China's market share automatically benefits Bangladesh is no longer true. Competitors are moving faster because they have aligned their logistics, diversified into synthetic fibers, and actively brought down the cost of doing business. We must shift our focus from expanding raw volume to upgrading our structural competitiveness."

uploads/trade_daily/digest_photo_Screenshot_20260714_123721__1784011221.jpg

প্রথম আলো
বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ: ডব্লিউটিও বৈশ্বিক বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে প্রবৃদ্ধির দিক থেকে প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে। গত বছর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে মাত্র দশমিক ৮৯ শতাংশ। একই সময়ে ভিয়েতনামের রপ্তানি সাড়ে ১০, ভারতের ৫, কম্বোডিয়ার প্রায় ১৭, পাকিস্তানের ৬ ও ইন্দোনেশিয়ার ৫ শতাংশ বেড়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস ইন ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্য ৭ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগের বছর এ প্রবৃদ্ধি হয়েছিল ৪ শতাংশ। গত বছর বিশ্বে পণ্য বাণিজ্য ৬ শতাংশ এবং সেবা বাণিজ্য ৮ শতাংশ বেড়েছে। বৈশ্বিক বাণিজ্যে সেবা খাতের হিস্যা বেড়ে হয়েছে ২৭ দশমিক ৬ শতাংশ, যা ২০০৫ সালের পর সর্বোচ্চ।

uploads/trade_daily/digest_photo_1783966488__1784011221.jpeg

The Financial Express
Exports to Latin America surge 29pc in 4 yrs Bangladesh's strategic pivot toward non-traditional markets has hit a major milestone as its year-on-year exports to Latin American nations are increasing significantly. Rising imports by Brazil and Chile have helped Bangladesh make a strong foothold in the South American market, analysts say. Merchandise shipments to Latin America, especially ready-made garment (RMG), saw a 29.15 per cent growth over the last four fiscal years, pushing Bangladesh one step ahead in diversifying its export market, according to the Export Promotion Bureau's (EPB) official data. The robust growth underscores the expanding footprint of local manufacturers in the South American continent.