July 23, 2026
জাগো নিউজ২৪
গাজীপুরে শ্রমিক হাসপাতালের জন্য প্রধানমন্ত্রীর কাছে জমি দাবি বিজিএমইএর
দেশের বৃহত্তম পোশাক শিল্পাঞ্চল গাজীপুরে বসবাসরত তৈরি পোশাক শ্রমিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক ‘শ্রমিক বিশেষায়িত হাসপাতাল’ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমি বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল (বুধবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদল উত্থাপিত ইস্যুগুলো পর্যালোচনা ও সমাধানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী। বিজিএমইএ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালকরা।
The Financial Express
PM assures full support for garment sector, orders quick action to remove bottlenecks
Prime Minister Tarique Rahman on Wednesday assured the country's garment exporters of the government's full support for the growth of the sector and directed the authorities concerned to remove major bottlenecks as quickly as possible. “The government will do whatever is necessary for the growth of the garment industry. Solving the problems faced by businesses is also our responsibility, and we are committed to fulfilling that responsibility,” he said.The Prime Minister gave the assurance during a meeting with a delegation of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) at the Prime Minister's Office in the Cabinet Division of the Secretariat, said his Deputy Press Secretary Hasan Shiplu. The delegation was led by BGMEA President Mahmud Hasan Khan.Commerce, Industries, and Textiles and Jute Minister Khandakar Abdul Muktadir, Prime Minister's Adviser on Finance and Planning Rashed Al Mahmud Titumir, Adviser on Labour and Employment Mahdi Amin, BNP Special Secretary Belayet Hossain and other BGMEA leaders attended the meeting.
যুগান্তর
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএর বৈঠক : এক বছরের মধ্যে জ্বালানি সমস্যা সমাধানের আশ্বাস
এক বছরের মধ্যে জ্বালানি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের সমস্যা পর্যালোচনা ও সমাধানে বাণিজ্যমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও বিজিএমইএ-এর সভাপতির সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎকালে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন-বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের প্রথম সহসভাপতি সেলিম রহমান, সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, শিহাব উদ্দোজা চৌধুরী ও পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সাংবাদিকদের জানান, তৈরি পোশাক শিল্পের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তিনি শিল্পের সমস্যাগুলো শুনেছেন। জ্বালানি সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন। আগামী এক বছরের মধ্যে জ্বালানি সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।
The Dhaka Tribune
PM assures full support for garment sector, orders swift action
Prime Minister Tarique Rahman on Wednesday assured the country's garment exporters of the government's full support for the growth of the sector and directed the authorities concerned to remove major bottlenecks as quickly as possible. “The government will do whatever is necessary for the growth of the garment industry. Solving the problems faced by businesses is also our responsibility, and we are committed to fulfilling that responsibility,” he said. The prime minister gave the assurance during a meeting with a delegation of BGMEA at the Prime Minister's Office in the Cabinet Division of the Secretariat, said his Deputy Press Secretary Hasan Shiplu. Prime Minister Tarique Rahman on Wednesday assured the country's garment exporters of the government's full support for the growth of the sector and directed the authorities concerned to remove major bottlenecks as quickly as possible.
সমকাল
এলডিসি উত্তরণ পেছানোর প্রস্তাব সাধারণ পরিষদে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ নিশ্চিত করতে প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সুপারিশ চেয়েছিল বাংলাদেশ। তবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ না করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছে। গত মঙ্গলবার জাতিসংঘে অনুষ্ঠিত ইকোসকের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর আবেদন সম্পর্কেও একই ধরনের সুপারিশ করেছে ইকোসক।
ঢাকা পোস্ট
পোশাক শিল্পের জন্য প্রধানমন্ত্রীর কাছে নীতিগত সহায়তা চাইলো বিজিএমইএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে বিদ্যমান সংকট নিরসন, ভবিষ্যত সম্ভাবনা ও রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনসহ রপ্তানি বাণিজ্যের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে মাহমুদ হাসান খানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিএমইএ পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল। এসব অনুষ্ঠিত এক বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে নীতিগত সহায়তা কামনা করেন। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদলের উত্থাপিত ইস্যুগুলো পর্যালোচনা ও সমাধানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী। বিজিএমইএ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১ম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালকবৃন্দ।
যুগান্তর
বিমানবন্দরে কার্গো শেড নির্মাণ হয়নি ৯ মাসেও : খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে আমদানি পণ্য
নয় মাসেও হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ক্ষত সারেনি। এতে করে চালু হয়নি স্থায়ী আমদানি কার্গো শেড। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খোলা আকাশের নিচে শত শত টন আমদানি পণ্য ভিজে নষ্ট হচ্ছে। আধুনিক ওয়্যারহাউজ ম্যানেজমেন্ট সিস্টেম, বারকোড বা আরএফআইডি-ভিত্তিক ট্র্যাকিং চালু না থাকায় পণ্য খুঁজে বের করা, সংরক্ষণ ও ডেলিভারিতে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। এছাড়াও গুদাম সংকট, কার্গো হ্যান্ডলিংয়ে অব্যবস্থাপনা এবং পণ্য খালাসে দীর্ঘসূত্রতায় শতকোটি টাকার পণ্য ঝুঁকিতে পড়েছে। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি ব্যাহত হচ্ছে শিল্পকারখানার কাঁচামাল সরবরাহ। দেশের বাণিজ্যেও চাপ বাড়ছে। দ্রুত সংকটের সমাধান না হলে আমদানি-রপ্তানি সরবরাহ ব্যবস্থা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো
পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এই খাতের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। বুধবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বণিক বার্তা
পলিসি কনক্লেভে বেসরকারি খাতের উদ্যোক্তারা : জ্বালানি সরবরাহের নিশ্চয়তা ছাড়া দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়
জ্বালানি সংকটের কারণে দেশের শিল্পে নতুন বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। গ্যাস সংযোগ না পেয়ে হাজার হাজার কোটি টাকার শিল্প প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না। এতে একদিকে যেমন উদ্যোক্তাদের বিনিয়োগ আটকে যাচ্ছে, অন্যদিকে ব্যাংকগুলোর দেয়া ঋণও ঝুঁকির মুখে পড়ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে গতকাল বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক পলিসি কনক্লেভে বেসরকারি খাতের উদ্যোক্তা ও ব্যাংকারদের বক্তব্যে বিষয়টি উঠে এসেছে। জ্বালানি সরবরাহের নিশ্চয়তা ও নীতিগত স্থিতিশীলতা ছাড়া দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ানো সম্ভব নয় বলেও মনে করছেন তারা।
কালের কন্ঠ
শওকত আজিজ রাসেল : পলিসি সংস্কার করে শিল্পমালিকদের সহায়তা দিতে হবে
গ্যাসসংকটসহ বিভিন্ন কারণে দেশে বর্তমানে ১২১টি স্পিনিং মিল বন্ধ আছে বলে জানিয়েছেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। একই সঙ্গে তিনি আরো বলেন, আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে এটা ‘বেসিক ইন্ডাস্ট্রি’।এটা অনেক বড় একটি খাত। তবে এই শিল্প অব্যবহৃত এবং অবহেলিত। এজন্য পলিসি সংস্কার করে শিল্প মালিকদের সহায়তা দিতে হবে। প্রতিবেশী দেশ ভারত এমনটা করছে।সংগঠনের সভাপতি আরো বলেন, সরকার দেশের অদূর ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তাভাবনা করে। কিন্তু গ্যাস সংকটের প্রভাব অদূর ভবিষ্যতে অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা আমরা চিন্তাভাবনায় রাখি না। এ বিষয়ে আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত আজকের (বুধবার) বৈঠকে আমরা ব্যাকওয়ার্ড ও ফরোয়ার্ড লিংকেজগুলো তাকে বোঝানোর চেষ্টা করেছি।
বাংলাদেশ প্রতিদিন
ধুঁকছে শিল্প ভুগছে গ্রাহক
গতকাল রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক পলিসি কনক্লেভে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের জ্বালানি খাতে কার্যকর পরিকল্পনার অভাব ছিল। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি প্রয়োজন, সেটির জোগান নেই। গত ১৭ বছরে দেশে একটি গ্যাসকূপও খনন করা হয়নি। ফলে পুরো দেশ এখন আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল।