BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 25, 2026

uploads/trade_daily/digest_photo_bonik__1784960746.jpeg
বণিক বার্তা
রফতানিকারকরা বলছেন, নতুন ঘোষণায় বাংলাদেশের জন্য কার্যকর ট্যারিফে বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। আগে যে ১০ শতাংশ অস্থায়ী শুল্ক ছিল, এখন তার জায়গায় একই হারে নতুন শুল্ক কার্যকর হয়েছে। ফলে মোট কার্যকর শুল্ক প্রায় ২৫ শতাংশেই থাকছে। এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘নতুন ঘোষণার পর আমাদের জন্য ট্যারিফে কোনো পরিবর্তন হচ্ছে না। এতদিন সেকশন ১২২-এর আওতায় ১০ শতাংশ শুল্ক কার্যকর ছিল। সেই ব্যবস্থার মেয়াদ শেষ হয়েছে। এরপর সেকশন ৩০১-এর আওতায় নতুন করে ১০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। অর্থাৎ আগের ১০ শতাংশের পরিবর্তে নতুন ১০ শতাংশ কার্যকর হয়েছে।’ প্রতিযোগী দেশগুলোর বিষয়ে এ ব্যবসায়ী নেতা বলেন, ‘ভিয়েতনামের ক্ষেত্রে আগে ১০ শতাংশ ছিল, এখন তা সাড়ে ১২ শতাংশ হয়েছে। সেদিক থেকে ভিয়েতনামের তুলনায় আমরা কিছুটা প্রতিযোগিতামূলক সুবিধা পেতে পারি। তবে ভারত বা কম্বোডিয়ার ক্ষেত্রে এমন সুবিধা নেই। কারণ ওই দেশগুলোর ওপরও ১০ শতাংশ এবং আমাদের ওপরও ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।’
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_10.38.45_AM__1784960746.jpeg

প্রথম আলো
যুক্তরাষ্ট্রের এই শুল্ক নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু নেই: বিজিএমইএর সভাপতি বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে এখনই দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলেও মোট শুল্কহারে কোনো পরিবর্তন আসছে না। তার কারণ গত ফেব্রুয়ারিতে যে ১০ শতাংশ শুল্ক আরোপ হয়েছিল, সেটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কারোপ নিয়ে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা এখনো বহাল আছে।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_11.36.04_AM__1784960746.jpeg

The Daily Star
US textile bodies question reciprocal trade pact clause Bangladesh’s apparel exporters are facing fresh uncertainty over the textile clause in the Bangladesh-US Agreement on Reciprocal Trade (ART), after leading US textile trade bodies argued that the mechanism is unlikely to achieve American industrial goals and called for an alternative framework. “We have asked the USTR and US embassy officials in Dhaka to explain the textile clause of the ART at several meetings, but we have yet to receive a response,” said Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). “We are frustrated because we still do not have an explanation of the textile clause. Our buyers keep asking about it, and the delay is affecting our business decisions,” he added.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_11.11.58_AM__1784960746.jpeg

জাগো নিউজ২৪
পোশাক শিল্পের উদ্ভাবনী বার্তা নিয়ে এক যুগ পর ফিরছে বাটেক্সপো ২০১৩ সালে ২৪তম আসরের পর বাটেক্সপো অনুষ্ঠিত হয়নি। তবে বর্তমান সভাপতির উদ্যোগে এক যুগের কিছু বেশি সময় পর বাটেক্সপো আয়োজন করতে যাচ্ছে বিজিএমইএ। বুধবার (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতির জন্য বিজিএমইএ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানানো হয়। প্রধানমন্ত্রী এতে সদয় সম্মতি জ্ঞাপন করেন বলে জানিয়েছে বিজিএমইএ।বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রেজওয়ান সেলিম জাগো নিউজকে বলেন, ‘বাটেক্সপো আয়োজনের প্রচলিত ধারা থেকে এবার আমরা বেরিয়ে আসতে চাই, যেখানে আগে ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিভিন্ন বিষয় থাকতো। এবার আমরা গত এক দশকে বাংলাদেশের পোশাক খাতের অর্জনগুলো বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরবো।’ এরই মধ্যে টেকসই উৎপাদন, সার্কুলার ইকোনমি, গ্রিন ম্যানুফ্যাকচারিং, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিক অধিকার ও পণ্য উন্নয়নে উদ্ভাবনের অগ্রগতি থাকবে বলে জানান তিনি।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_10.45.41_AM__1784960746.jpeg

সমকাল
৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর ১০% গতকাল শুক্রবার রাত ১২টা থেকে নতুন শুল্কহার কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানিতে বর্তমানে পণ্যভিত্তিক শুল্ককাঠামোর অধীনে বাংলাদেশ যেসব পণ্য রপ্তানি করে, সেগুলোর শুল্ক রয়েছে গড়ে ১৬ শতাংশ। এর সঙ্গে দেশভিত্তিক শুল্ককাঠামোয় ১০ শতাংশ মিলে বাংলাদেশের পণ্যে মোট শুল্ক দাঁড়ায় ২৬ শতাংশ। নতুন শুল্ক কাঠামোর কারণে এই হারে কোনো পরিবর্তন আসবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাক ৮৮ শতাংশ। এই খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান গতকাল সমকালকে বলেন, যুক্তরাষ্ট্র সরকারের নতুন শুল্ককাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। তিনি প্রতিযোগী দেশের চেয়ে নতুন শুল্ককাঠামোয় আড়াই শতাংশ এগিয়ে থাকার যুক্তি তুলে ধরেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_11.38.18_AM__1784960746.jpeg

The Daily Star
US again imposes 10% tariff on Bangladesh The latest US tariff measures on Bangladesh would not create any new impact, as the tariff rate remains unchanged after being introduced under a different name, said Commerce Minister Khandaker Abdul Muktadir. Because of the legal obligation under US law, the previous tariff imposed by the US expired within 150 days. “After the expiry of the previous tariff, the new tariff will come into effect. Although it will have a different name, the tariff rate will remain the same as before,” he added. Garment exporters echoed the same. The tariff will not have any impact on Bangladesh’s garment exports to the US, said Faisal Samad, director of Bangladesh Garment Manufacturers and Exporters Association. “This is an existing tariff but under a new name,” he added.

uploads/trade_daily/digest_photo_sun__1784960746.jpg

The Daily Sun
New US tariffs hit 60 countries; Bangladesh gets lowest rate Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), told Daily Sun that one 10% tariff was simply being swapped for another. “One 10% tariff is ending, but another 10% tariff is beginning. So, in terms of the tariff rate, there is effectively no change,” he said. He noted the actual burden varies by product, with cotton goods, polyester items, T-shirts and denim taxed differently. “On average, Bangladeshi exports previously faced duties of around 16% to 17%. With the additional 10% tariff, the average duty will rise to around 26% to 27%,” he said, adding that the broader bilateral agreement with Washington extends well beyond garments and that its ultimate benefit “will become clear over time.” Mohiuddin Rubel, additional managing director of Denim Expert Ltd and a former BGMEA director, said the new structure was hardly a surprise, having long been signalled by Washington.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_11.22.56_AM__1784960746.jpeg

The Business Standard
BGMEA, GRI sign strategic partnership to boost sustainability transparency in garment sector The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and the Global Reporting Initiative (GRI) have signed a strategic partnership to strengthen sustainability transparency in Bangladesh's textile and apparel sector. The agreement will support the Improving Transparency for Sustainable Business (ITSB) initiative, a multi-year programme to help businesses identify, manage and report sustainability impacts using the GRI Standards, according to a press release.The partnership formalises collaboration between BGMEA and GRI that began in 2025, with BGMEA supporting transparent and sustainable business practices across the sector.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_11.09.05_AM__1784960746.jpeg

দেশ রুপান্তর
খেলাপি দায় পরিশোধকারীদেরও নিষেধাজ্ঞা রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে প্রত্যাবাসনে ব্যর্থ রপ্তানিকারক এবং ব্যাংকের সাধারণ ঋণের অর্থ দিয়ে ইডিএফের খেলাপি দায় পরিশোধ করা হয়েছে, এমন রপ্তানিকারকরা এখন থেকে নতুন করে এ তহবিলের সুবিধা পাবেন না। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করে।ইডিএফের ঋণ কার্যক্রম পরিচালনায় এতদিন বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনাগুলো একত্র করে একটি সমন্বিত ‘মাস্টার সার্কুলার’ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ইডিএফের সুদহার, ঋণের মেয়াদ, পুনঃঅর্থায়ন, অর্থায়নসীমাসহ বিভিন্ন বিষয়ে বিদ্যমান নীতিমালা হালনাগাদ করা হয়েছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_10.43.03_AM__1784960746.jpeg

প্রথম আলো
উৎসে কর তদারকির উদ্যোগ বন্ধের দাবি শীর্ষ ৮ বাণিজ্য সংগঠনের, এনবিআরের নির্দেশে কী আছে উৎসে কর তদারকিতে কর কর্মকর্তাদের যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ, কাগজপত্র তলব ও জব্দ করাসহ পাঁচ দফা নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৯ জুলাই দেশের সব কর অঞ্চলে এসব নির্দেশনা পাঠানো হয়। এর পর থেকে ব্যবসায়ী সমাজে তীব্র প্রতিক্রিয়া হয়। অনেকে এনবিআরের এই উদ্যোগের সমালোচনা করেন। এর অংশ হিসেবে বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে এই আদেশ স্থগিত বা প্রত্যাহার চেয়ে দেশের শীর্ষ আটটি বাণিজ্য সংগঠন ও চেম্বারের সভাপতি চিঠি দিয়েছেন। চিঠিতে সই করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার–উল আলম চৌধুরী পারভেজ, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ ও বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_12.11.18_PM__1784961192.jpeg

The Financial Express
Bangladesh must reinvent RMG or lose global edge, warns ex-BGMEA president Faruque Bangladesh’s readymade garment (RMG) industry must move beyond its decades-old volume-driven business model or risk losing its global competitive edge, former Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) president Faruque Hassan warned on Tuesday. Addressing the BAYLA Future Summit 2026 at Radisson Blu Water Garden Hotel in the capital, he said the country was lagging behind regional competitors in embracing artificial intelligence (AI), automation, and innovation.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_11.19.45_AM__1784961192.jpeg

ঢাকা পোস্ট
জিআরআই-বিজিএমইএ অংশীদারত্ব পোশাক খাতে সাসটেইনেবিলিটি বাড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাতে টেকসই ব্যবসা পরিচালনা ও স্বচ্ছতা আরও জোরদার করতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই)।এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের তথ্য প্রকাশে দেশের পোশাক কারখানাগুলোর সক্ষমতা বাড়ানো হবে। সম্প্রতি সই করা এ চুক্তির আওতায় ‌‘ইমপ্রুভিং ট্র্যান্সপারেন্সি ফর সাসটেইনেবল বিজনেস (আইটিএসবি)’ উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। ২০২৫ সাল থেকে শুরু হওয়া এ সহযোগিতার ধারাবাহিকতায় বিজিএমইএ কৌশলগত অংশীদার হিসেবে দেশের পোশাক খাতে দায়িত্বশীল ও স্বচ্ছ ব্যবসা পরিচালনায় নেতৃত্ব দেবে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_11.43.57_AM__1784961192.jpeg

The Financial Express
Trade deficit widens to $23.98b as exports fall Data from Bangladesh Bank's Economic Indicators and Balance of Payments (BoP) reports, combined with Export Promotion Bureau (EPB) statistics, paint a challenging macroeconomic landscape. Economists attribute this subdued trade momentum in FY 2025-26 to global uncertainties, high interest rates, financial distress among major industrial conglomerates, rising production costs, and a lingering deficit in business confidence. Commenting on the economic trajectory, Mohiuddin Rubel, Founder & CEO of Bangladesh Apparel Voice and former Director of BGMEA, emphasized the need for structural policy support. "Exporting is not solely dependent on foreign demand; it is directly tied to domestic production capacity, raw material supply, energy, logistics, and the investment climate. The decline in raw material and capital machinery imports is a clear warning sign for future production. The investments we lack today will manifest as reduced output and exports months down the line," he added.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_11.25.01_AM__1784961192.jpeg

কালের কন্ঠ
ফিউচার সামিটে মেসে ফ্রাঙ্কফুর্ট : বৈশ্বিক ক্রেতা-ব্র্যান্ডের সঙ্গে পোশাক খাতকে যুক্ত করার অঙ্গীকার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ‘বায়লা ফিউচার সামিট ২০২৬’-এ অংশ নিয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজক সংস্থা ‘মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ’। গত ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত দুই দিনের এ সম্মেলনে প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলো তুলে ধরে। বাংলাদেশ অ্যাপারেল ইয়থ লিডারস অ্যালায়েন্স (বায়লা) আয়োজিত এই সম্মেলনে পোশাক খাতের শীর্ষ নেতা, পোশাক প্রস্তুতকারক, আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধি, প্রযুক্তি সরবরাহকারী, নীতিনির্ধারক ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ভবিষ্যৎ দিনবদল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-25_at_11.46.24_AM__1784961192.jpeg

The Financial Express
Businesses in a bit feel-good mood for comparative advantage Talking to The Financial Express immediate after the news went flying on Friday, Sparrow Group Managing Director Shovon Islam said the United States' decision to impose a 10-percent Section 301 tariff on Bangladesh and levy higher 12.5-percent duties on several major apparel-exporting competitors has largely preserved the country's competitive position on the US market despite an increasingly challenging global trade landscape. "Although no additional tariff is welcome, the decision offers some relief for Bangladeshi exporters at a time when the industry is already under severe pressure from prolonged energy shortages, erratic gas and electricity supplies, rising production costs and extended manufacturing lead times," he said.

uploads/trade_daily/digest_photo_d_tri__1784961192.jpg

বাংলা ট্রিবিউন
এখনও কেন নতুন বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা? দেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বড় উদ্বেগের একটি নাম— বেসরকারি বিনিয়োগে স্থবিরতা। রাজনৈতিক পরিস্থিতিতে তুলনামূলক স্থিতিশীলতা ফিরলেও নতুন শিল্প স্থাপন, ব্যবসা সম্প্রসারণ কিংবা বড় প্রকল্পে বিনিয়োগে এখনও আগ্রহ দেখাচ্ছেন না উদ্যোক্তারা। বরং অধিকাংশ ব্যবসায়ী এখন নতুন বিনিয়োগের পরিবর্তে বিদ্যমান প্রতিষ্ঠান টিকিয়ে রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, উচ্চ সুদে ব্যাংকঋণ, গ্যাস-বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ, ব্যাংকিং খাতের দুর্বলতা, ডলার বাজারের চাপ, নীতিগত অস্থিরতা, উচ্চ উৎপাদন ব্যয় এবং বাজারে চাহিদা কমে যাওয়ার মতো একাধিক কারণ মিলেই নতুন বিনিয়োগের গতি থামিয়ে দিয়েছে। ফলে দেশে এক ধরনের ‘ওয়েট অ্যান্ড সি’ বা ‘অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণের’ প্রবণতা তৈরি হয়েছে।