BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 28, 2026

uploads/trade_daily/digest_photo_n_a__1785219400.jpg
The New Age
Finance and planning minister Amir Khosru Mahmud Chowdhury on Monday called on China to establish a skills development centre in Chattogram and urged its investors to expand investment in strategic sectors, including semiconductors and advanced technology, beyond the readymade garment industry. He said that investment was the BNP government’s foremost priority in its effort to turn Bangladesh into a $1 trillion economy by 2034.‘For the present government, the most important issue is investment — investment first, investment second and investment third,’ he said while addressing the groundbreaking ceremony of the China Economic and Industrial Zone or CEIZ at Anwara upazila of Chattogram.‘Investment will drive the economy forward, create jobs and become the principal force in reaching our target,’ he added. The industrial zone is being developed on about 800 acres of land at Anwara.
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-28_at_11.51.34_AM__1785219400.jpeg

The Financial Express
Apparel sector battles gas crunch, weak EU demand Managing Director of Softex Sweater Industries Md Rezwan Selim tells The Financial Express that his factory, like many others, has been experiencing severe gas shortages, while load-shedding occurs three to four times a day, forcing manufacturers to rely heavily on diesel generators. "Our factory spends nearly Tk 50,000 a day on diesel because of frequent power outages. At the same time, we pay a monthly gas bill of around Tk 1.2 million despite receiving almost no supply," he says.He says the industry's difficulties have been compounded by sluggish demand in the EU, where consumers and businesses are grappling with economic uncertainties amid multiple global conflicts."The EU market is weakening as European economies are also under pressure from several ongoing wars. As a result, our export orders are declining almost every month," he notes.

uploads/trade_daily/digest_photo_jug__1785219400.jpg

যুগান্তর
চরম গ্যাস সংকটে দেশের শিল্পকারখানা : তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের শিল্পকারখানার চাকা ঘুরছে না। গ্যাসের অভাবে কয়েক হাজার শিল্প চরম সংকটের মুখে। দু-চার দিনের মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল চালুর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কবে চালু হবে তাও জানে না কেউ। এই অনিশ্চিত অবস্থায় মালয়েশিয়ার তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাস ক্রোয়োজেনিক লরি ট্যাংকার বা আইএসও পদ্ধতিতে গ্যাস সরবরাহের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার এবং দেশের শিল্পমালিকদের। তারা প্রতি ইউনিট গ্যাসের মূল্য ৩১ টাকার বদলে ১০০ টাকা করে নেওয়ার প্রস্তাব দিয়েছে। পেট্রোনাস জানিয়েছে, আইএসও পদ্ধতিতে ৭-১০ দিনের মধ্যে মালয়েশিয়া থেকে গ্যাস এনে বাংলাদেশের শিল্পে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ করা সম্ভব। মূল্য বেশি হলেও এতে বাংলাদেশের চলমান গ্যাসের সংকট কিছুটা হলেও কাটবে। পেট্রোনাসের একটি প্রতিনিধিদল গতকাল সরকারি সংস্থা পেট্রোবাংলায় গিয়ে আইএসও পদ্ধতিতে এলএনজি বিক্রির প্রস্তাব দেয়। সেখানে আয়োজিত বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_k_kago_shilpo__1785219400.jpg

খবরের কাগজ
দেশের শিল্প খাত বিপর্যস্ত দেশের শিল্প খাতের বেহাল দশা। দুই বছরে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। গত অর্থবছরের প্রায় সারা সময়জুড়ে রপ্তানি আয়ে নেতিবাচক ধারা ছিল। সদ্য প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে জানুয়ারি-মার্চ প্রান্তিকে শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জোরপূর্বক শ্রমে (ফোর্সড লেবার) উৎপাদিত পণ্যের আমদানি প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা ২৪ জুলাই থেকে কার্যকর হয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় এই শুল্ক কম হলেও বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতায় বড় ধরনের চাপ তৈরি হবে বলে জানিয়েছেন শিল্প খাতের সংশ্লিষ্টরা।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-28_at_11.42.16_AM__1785219400.jpeg

জাগো নিউজ২৪
টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে অর্থায়ন ব্যবস্থা আরও ব্যবসাবান্ধব করার আহ্বান দেশের বেসরকারি খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে অর্থায়ন ব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও ব্যবসাবান্ধব করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, ব্যাংকার ও ব্যবসায়ী নেতারা। তাদের মতে, ব্যাংকঋণের ওপর অতিনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন উৎস তৈরি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ঋণপ্রাপ্তি সহজ করা এবং আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি। সোমবার (২৭ জুলাই) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এসব মতামত উঠে আসে।

uploads/trade_daily/digest_photo_kk__1785219400.jpg

কালের কন্ঠ
ব্যবসা সহজীকরণে পিছিয়ে কর প্রশাসন ব্যবসা সহজীকরণ, করদাতাদের ভোগান্তি কমানো ও কর প্রশাসনে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এক দশকেও তেমন অগ্রগতি নেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, ২০১৭ সালের তুলনায় ২০২৬ সালেও কর প্রশাসনের অধিকাংশ সূচকে এনবিআরের অবস্থান প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে অটোমেশন কার্যক্রমে কিছু অগ্রগতি হলেও এর ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। গতকাল সোমবার এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে আইএমএফের প্রতিনিধিদল এ মূল্যায়ন তুলে ধরে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-28_at_11.37.22_AM__1785219400.jpeg

দৈনিক ইত্তেফাক
জ্বালানি নিয়ে শিল্প খাতের সংকট আরো গভীর হচ্ছে দেশের স্থবির শিল্প খাত এখন গভীর জ্বালানি সংকটের মুখোমুখি। গ্যাসনির্ভর অসংখ্য কারখানায় উত্পাদন অর্ধেকের নিচে নেমে এসেছে, অনেক কারখানা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, আবার অনেক প্রতিষ্ঠান দিনে কয়েক ঘণ্টার বেশি উত্পাদন চালাতে পারছে না। শিল্পমালিকেরা আশঙ্কা করছেন, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি নির্ধারিত সময়ে বিদেশি ক্রয়াদেশের পণ্য সরবরাহ করতে না পারার ঝুঁকিও আছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে শুধু উত্পাদনই নয়, রপ্তানি, কর্মসংস্থান, ব্যাংক ঋণ পরিশোধ, এমনকি সামগ্রিক অর্থনীতিও বড় ধরনের চাপের মুখে পড়বে।

uploads/trade_daily/digest_photo_s_alo__1785219400.jpg

সময়ের আলো
প্রতিযোগীদের তুলনায় ‘সুবিধায়’ বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেকবার একেক ধরনের শুল্ক চাপিয়ে দিচ্ছে দেশগুলোর ওপর। সবশেষ গত সপ্তাহে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ৮৬টি দেশের পণ্যে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ওপর আরোপিত এ শুল্ক ১০ শতাংশ। এ শুল্ক আরোপের পর একটা ধোঁয়াশা তৈরি হয়েছে- তা হলে কি বাংলাদেশের পণ্য রফতানিতে জটিলতা আরও বাড়ল, শুল্ক হারও কি অনেক বেড়ে গেল। তবে বিশ্লেষণে দেখা গেছে, প্রতিযোগী দেশসহ অন্যান্য দেশের তুলনায় শুল্ক পরিস্থিতিতে বাংলাদেশ বেশ সুবিধাজনক অবস্থাতেই আছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-28_at_10.57.33_AM__1785219400.jpeg

প্রথম আলো
শিল্পে গ্যাস–সংযোগ বন্ধ: অনিশ্চয়তায় উদ্যোক্তারা তবে একাধিক শিল্পোদ্যোক্তা প্রথম আলোকে বলেন, গ্যাসের নতুন সংযোগ ও লোড বৃদ্ধি বন্ধ থাকলে গ্যাসভিত্তিক নতুন শিল্পকারখানায় বিনিয়োগ আসবে না। তাতে নতুন কর্মসংস্থানও কাঙ্ক্ষিত মাত্রায় হবে না। এমনকি এ সিদ্ধান্তে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ভুল সংকেত দেবে। নতুন বিনিয়োগ আহ্বানের সঙ্গে নতুন শিল্পে গ্যাস না দেওয়ার সিদ্ধান্ত পরস্পরবিরোধী বার্তা দিচ্ছে। যত দ্রুত সম্ভব সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি করেন তাঁরা।