July 30, 2026
আজকের পত্রিকা
গ্যাস-সংকট: রপ্তানির ইঞ্জিনে জ্বালানির ধাক্কা
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, আন্তর্জাতিক বাজারে এখন কম দামে উৎপাদনের চেয়ে সময়মতো পণ্য সরবরাহ বেশি গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময় পণ্য পাঠাতে না পারলে বিদেশি ক্রেতারা সহজেই ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত কিংবা ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশ থেকে পণ্য সংগ্রহ করেন। এতে তাৎক্ষণিক আর্থিক ক্ষতির পাশাপাশি দীর্ঘ মেয়াদে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা কমার ঝুঁকি তৈরি হয়। ইতিমধ্যে অনেক রপ্তানিকারক নির্ধারিত সময় রক্ষা করতে ব্যয়বহুল এয়ার শিপমেন্টের কথাও ভাবছেন। এতে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।। শিল্পমালিকদের দাবি, কিছু ক্ষেত্রে এয়ার শিপমেন্টে ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে, যা শেষ পর্যন্ত রপ্তানিকারকদের মুনাফা কমিয়ে দেবে। উৎপাদন কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ছে শ্রমবাজারেও। অনেক কারখানায় ওভারটাইম সীমিত করা হয়েছে, নতুন নিয়োগ স্থগিত রয়েছে। তবে উৎপাদন কমলেও শ্রমিকদের বেতন, বিদ্যুৎ বিল, ব্যাংকঋণের কিস্তি, কারখানা ভাড়া এবং অন্যান্য স্থায়ী ব্যয় বহন করতে হচ্ছে। ফলে আর্থিক চাপ দ্রুত বাড়ছে।
কালের কন্ঠ
আইসিএমএবিতে বিশেষজ্ঞদের অভিমত : এলডিসি উত্তরণে তাড়াহুড়া নয়, চাই টেকসই প্রস্তুতি
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণকে সফল ও টেকসই করতে জ্বালানি নিরাপত্তা, ব্যাংকিং খাতের সংস্কার, ব্যবসাবান্ধব পরিবেশ এবং নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন সরকারের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। বুধবার (২৯ জুলাই) রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ‘বাংলাদেশের আসন্ন এলডিসি উত্তরণ : টেকসই রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবেলা’ শীর্ষক কৌশলগত সংলাপে এসব বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে বলেন, আগামী দিনে শুধু রপ্তানির পরিমাণ বাড়ানো নয়, বরং ভ্যালু অ্যাডিশন বৃদ্ধি এবং দেশে বৈদেশিক মুদ্রার ধারণক্ষমতা বাড়ানোই হবে মূল চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, জ্বালানি পরিস্থিতির উন্নতি এবং স্বল্পসুদে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা গেলে পোশাক শিল্পে অন্তত ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব। এ জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল আরো সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
সমকাল
মামলা প্রত্যাহার ছাড়া বিশেষ প্রণোদনা পাবে না গ্রাহক
বন্ধ কারাখানা সচল ও অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারে বিভিন্ন খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আবার সুদ মওকুফ সুবিধাসহ এককালীন এক্সিটের মতো সুযোগ দেওয়া হয়েছে। এসব সুবিধা পেতে সরকার, বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে রিট ও মামলা প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়। সার্কুলারে বলা হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়াতে ব্যাংকগুলোর মাধ্যমে বিভিন্ন প্রণোদনা ও নীতিসহায়তা দেওয়া হচ্ছে। এর আওতায় বন্ধ হওয়া রপ্তানিমুখী কল-কারখানা চালু, কৃষি ও সিএমএসএমই খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। কোনো–কোনো গ্রাহক এসব সুবিধার জন্য আবেদন করছে। আবার সরকার, বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকের বিরুদ্ধে মামলা বা রিট অব্যাহত রাখছে।
The Daily Star
Local garment industry must build its own brands : Mohiuddin Rubel, Former director of BGMEA and additional managing director at Denim Expert Ltd
Bangladesh’s RMG story is one of resilience and scale; the next phase must emphasise identity and ownership. Local brands will complement manufacturing strengths, turning suppliers into proud partners. A rising generation of entrepreneurs seeks higher value and a stronger image. By supporting them, the industry can retain talent, diversify jobs and secure a competitive edge. Soon, global shoppers may actively seek out Bangladeshi brands -- reshaping perceptions and strengthening the economy.
The Business Standard
Gas crunch cripples industries, threatens export orders
Factory owners are paying a premium of Tk10 per litre for diesel to keep their generators running, a costly measure that reflects how Bangladesh's energy crisis has deepened from a gas shortage into a full-blown power supply crisis. The extra fuel cost is only part of the pain. Frequent power outages, coupled with years of low gas pressure, are disrupting production at factories across the country's major industrial belts, forcing manufacturers to spend more just to meet export deadlines.
বণিক বার্তা
নন-বন্ডেড এলাকায় খালি কনটেইনার সংরক্ষণের অনুমতি চায় চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরের পরিচালন কার্যক্রম স্বাভাবিক রাখতে শিপিং এজেন্টদের লাইসেন্সভুক্ত ইয়ার্ডের বাইরে উপযুক্ত স্থানে খালি কনটেইনার সংরক্ষণের অনুমতি দেয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আবেদন জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। বন্দর কর্তৃপক্ষের দাবি, বিদ্যমান বিধি অনুযায়ী লাইসেন্সের বাইরে খালি কনটেইনার সংরক্ষণের সুযোগ না থাকায় বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপোতে অপ্রয়োজনীয় চাপ তৈরি হচ্ছে। এতে ইয়ার্ড ব্যবস্থাপনা জটিল হওয়ার পাশাপাশি বন্দরের অপারেশনাল কার্যক্রমও ব্যাহত হচ্ছে।