August 03, 2026
প্রতিদিনের বাংলাদেশ
গ্যাস সংকটে চাপে শিল্পোৎপাদন
শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা জানান, গত এক সপ্তাহ ধরে তারা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। ফলে অধিকাংশ কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, গ্যাস সরবরাহ কমে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিল্প খাত। গ্যাস না থাকলে উৎপাদন ব্যাহত হয়, সময়মতো ক্রেতার কাছে পণ্য সরবরাহ করা যায় না এবং আর্থিক চাপ তৈরি হয়। তিনি আরও বলেন, গ্যাস সংকট তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব না হলেও দীর্ঘমেয়াদি বিকল্প পরিকল্পনা থাকা প্রয়োজন। একটি উৎসের ওপর নির্ভরশীল থাকলে একই ধরনের সংকট বারবার ফিরে আসবে। তাই বিকল্প সরবরাহব্যবস্থা ও কার্যকর কনটিনজেন্সি পরিকল্পনা প্রণয়ন জরুরি।
The Financial Express
Circular economy vital for green export growth
Bangladesh must accelerate the transition to a circular economy to turn plastic waste into valuable industrial resources, unlock billions of dollars in export opportunities and meet increasingly stringent global sustainability standards, speakers said at a policy dialogue on Sunday. The observations were made at the fifth meeting of the Sustainability and Green Growth Working Committee (SGGWC), jointly organised by Business Initiative Leading Development (BUILD) and the Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC) at the ministry.S H M Mustafiz, Director of BGMEA, stressed the need for an organised waste collection system with designated collection points and transparent pricing mechanisms. He said mandatory trade licences for waste collectors would help formalise the sector and ensure a reliable supply of recyclable materials for the emerging recycling industry. He also called for a blended financing model and greater foreign direct investment, saying this would require a more regulated waste management system.
জাগো নিউজ২৪
বর্জ্যকে সম্পদে রূপান্তরে পোশাক রপ্তানিতে ৫ বিলিয়ন ডলারের সম্ভাবনা
বর্জ্যকে সম্পদে রূপান্তর করে সার্কুলার অর্থনীতি গড়ে তুলতে পারলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে অতিরিক্ত ৪-৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে আমদানিনির্ভর ম্যান-মেড ফাইবারের ওপর নির্ভরতা কমবে এবং আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব উৎপাদনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ সহজ হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। রোববার (২ আগস্ট) বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি অ্যান্ড গ্রিন গ্রোথ ওয়ার্কিং কমিটির পঞ্চম সভায় এসব তথ্য উঠে আসে। সভায় বিজিএমইএর পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ বলেন, কার্যকর বর্জ্য সংগ্রহ ব্যবস্থা গড়ে তুলতে নির্ধারিত সংগ্রহ কেন্দ্র ও যৌক্তিক মূল্য কাঠামো প্রয়োজন। বস্ত্রখাতে সুশৃঙ্খল বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করার পাশাপাশি রিসাইক্লিং শিল্পে কাঁচামালের জোগান নিশ্চিত ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্লেন্ডেড ফাইন্যান্সিং মডেল চালুর ওপর গুরুত্ব দেন তিনি।
The Business Standard
Cargo logjam for years eating up 40% of Chattogram Port’s capacity
A growing logjam of stranded import cargo at Chattogram Port, Bangladesh's main maritime gateway, is eroding nearly two-fifths of the port's operational capacity, dragging down turnaround times and inflicting severe losses on the country's trade-driven economy. As of 30 June 2026, a total of 9,330 twenty-foot equivalent units (TEUs) of containers remained stuck at the port, occupying 22% of the port yard, according to Chittagong Port Authority (CPA) data.Trade bodies including the Chittagong Chamber of Commerce and Industry, BKMEA, FBCCI and BGMEA have collectively raised the alarm, estimating the value of stranded cargo alone at no less than $2 billion.
প্রথম আলো
এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন ব্যবসায়ী ফজলুল হক
ব্যবসায়ীদের দাবি মুখে অবশেষে ব্যবসায়ী মহল থেকেই ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক। এর আগে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফজলুল হক। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য। রাজধানী মতিঝিলে ফেডারেশন ভবনে আজ রোববার সকালে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন মো. ফজলুল হক। তারপর ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দুপুরের পর তিনি ফেডারেশন ত্যাগ করেন।
প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগে জাপানকে ছাড়াল চীন
কয়েক দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী ছিল জাপান। অবকাঠামো নির্মাণ, স্বল্পসুদে দীর্ঘমেয়াদি ঋণ এবং মেগা প্রকল্পে অর্থায়নের মাধ্যমে দেশটির উপস্থিতি ছিল সবচেয়ে দৃশ্যমান। অন্যদিকে সড়ক, সেতু ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করলেও চীনের ভূমিকা মূলত প্রকৌশল ও নির্মাণকাজেই সীমাবদ্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্র দ্রুত বদলেছে। এখন অবকাঠামোর পাশাপাশি উৎপাদন ও শিল্প খাতেও বড় আকারে বিনিয়োগ করছে দেশটি।
সমকাল
নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সম্ভাবনাময় ক্ষেত্রগুলো চিহ্নিত করে এর প্রসারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, জ্বালানি খাতের অলিগার্কিক (গোষ্ঠীভিত্তিক) ব্যবস্থা ভেঙে দেওয়ার অন্যতম কার্যকর উপায় হতে পারে নবায়নযোগ্য জ্বালানি। রোববার রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ডিস্ট্রিবিউটেড রিনিউএবল এনার্জি: দ্য ফিউচার সোলার সলিউশন ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি প্ল্যাটফর্ম (ডিআরইপি) যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
কালের কন্ঠ
কৃত্রিম তন্তুর পোশাকে বড় সম্ভাবনা
নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার ওপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে বলে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।