August 09, 2026
যুগান্তর
১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন, মার্কিন সিনেটের বড় পদক্ষেপ
যুক্তরাষ্ট্রের সিনেটে রাশিয়ার জ্বালানি আমদানির ওপর কঠোর শাস্তিমূলক একটি বিল বিপুল ভোটে পাস হয়েছে। সিনেটে ৮৬-১১ ভোটে অনুমোদিত এই বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার পূর্ণ ক্ষমতা পাবেন। আর এই শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের তালিকায় রয়েছে ভারত ও চীন।
আগামীর সময়
গ্যাসসংকট বিদেশি ক্রেতাদের নজরে
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বলেছেন, গ্যাসসংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। অনেক ক্রেতা প্রতিষ্ঠান পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে। তারা স্বাভাবিক সময়ের তুলনায় কম দাম অফার করছে। ফলে উদ্যোক্তাদের এখন টিকে থাকার লড়াই করতে হচ্ছে। তিনি আরও বলেছেন, শুধু ইউরোপ নয়— নতুন বাজারগুলোতেও ক্রয়াদেশ কমছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী ডিসেম্বরের আগে পোশাক খাতের পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম।
The Daily Star
Factories reopen after riding out worst part of gas crunch
Workers returned to production lines yesterday as the dials on gas pressure gauges began ticking up across major industrial belts, offering some relief to apparel factories during this peak Christmas shipment season. “We can run our spinning mills at 60 percent to 80 percent now which was as low as 40 percent last week,” said a top official of a large textile and garment group in Gazipur yesterday. BGMEA Vice President Shehab Udduza Chowdhury said gas supplies have improved since Thursday but remain inadequate. “Still, we have to run the factories with diesel generators for at least four hours, for which the cost of production is increasing,” he told The Daily Star over the phone.
বাংলাদেশ প্রতিদিন
এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য : পরিস্থিতি সামলাতে জোর প্রস্তুতি সরকারের
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের উত্তরণ এখন সময়ের ব্যাপার। তবে এই ঐতিহাসিক মাইলফলকের পর আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার হারানোর যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা সামলাতে এখন থেকেই জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রধান কৌশল হিসেবে নেওয়া হয়েছে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা ধরে রাখা। বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) করাসহ ব্যবসাবাণিজ্যে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে বিভিন্ন চুক্তির দিকে নজর দিচ্ছে সরকার।
The Dhaka Tribune
Industrial gas deficit cripples apparel supply chains
Just as Bangladesh’s flagship Readymade Garment (RMG) sector was navigating volatile global inflation, tightening margin pressures, and geopolitical supply chain realignments, an acute domestic natural gas deficit has thrown the nation’s primary export engine into severe operational distress. "The single greatest risk facing our apparel sector right now is not merely the surge in production costs, but the potential loss of international buyer confidence," emphasized Mohiuddin Rubel, founder & CEO of Bangladesh Apparel Voice and former BGMEA director. "Bangladesh's primary competitive strength in the global market has always been our ability to deliver quality merchandise on strict schedules. When energy instability compromises that delivery promise, global brands move quickly to hedge their supply chain risks. Competing nations like Vietnam, India, Indonesia, Cambodia, and Pakistan are ready to absorb shifted purchase orders."
The Financial Express
Trade cost rises with spikes in shipping charges
Container-shipping costs on some Bangladesh routes have more than doubled in two months as renewed geopolitical tensions over Iran and their ramifications, costly energy and tightening vessel capacity escalate freight rates. Shovon Islam, managing director of Sparrow Group, one of the leading apparel exporters to the US, says the surge in freight costs is already disrupting shipments and squeezing exporters. "We are struggling to secure bookings for US-bound containers and are being forced to pay significantly higher freight rates. "Shipment delays damage our reputation and heighten the risk of losing future orders. On top of that, these soaring freight rates are directly driving up our overall production costs."
বাংলাদেশ প্রতিদিন
অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগের নতুন ঢেউ
বিদেশি বিনিয়োগ টানতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া নতুন ‘লিড জেনারেশন ও ইনভেস্টমেন্ট পাইপলাইন’ ব্যবস্থাপনা ইতোমধ্যে ফল দিতে শুরু করেছে। ২০২৫ সালে গড়ে তোলা প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ ইতোমধ্যে বাস্তবায়ন বা চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছে। বিডার তথ্য অনুযায়ী, ২০টি দেশের ৭০ সম্ভাব্য বিনিয়োগকারীকে নিয়ে গড়ে ওঠা এই পাইপলাইনের সফল রূপান্তর (কনভার্সন) হার ১৫ শতাংশের বেশি, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায়ও ইতিবাচক বলে দাবি করা হয়েছে।