August 17, 2026
কালের কন্ঠ
সরকারের ৬ মাসে ব্যবসায় নতুন আস্থা : বিনিয়োগ ও রপ্তানিতে আশার আলো
তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু কালের কণ্ঠকে বলেন, গত ছয় মাসে সরকারের সঙ্গে ব্যবসায়ী সমাজের যোগাযোগ বেড়েছে। অনেক ক্ষেত্রে দ্রুত সাড়া পাওয়া যাচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানও হয়েছে। তবে তিনি মনে করেন, আমলাতান্ত্রিক জটিলতা এখনো পুরোপুরি দূর হয়নি এবং গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ব্যবসার জন্য সবচেয়ে জরুরি।
প্রথম আলো
কারখানা উৎপাদনে ফিরছে, তবে সংকট পুরো কাটেনি
নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও হবিগঞ্জে খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া গেছে। কয়েকজন শিল্প উদ্যোক্তা জানিয়েছেন, গ্যাসের চাপ বাড়তে শুরু করায় কারখানার উৎপাদন শুরু হয়েছে। তবে গ্যাসের চাপ এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি। তাতে কিছু পণ্যের উৎপাদন পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। নারায়ণগঞ্জ থেকে তৈরি পোশাকশিল্পের একজন উদ্যোক্তা বলেন, তাঁর কারখানায় গ্যাসের চাপের উন্নতি হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে গ্যাসের চাপ ৪-৫ পিএসআই আছে। এই চাপে ডাইং কারখানা চালানো যায়। জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে। সোমবার থেকে পরিস্থিতি আরও উন্নতি হতে পারে। তবে ঢাকার বাইরে বিদ্যুতের লোডশেডিং আছে। ডিজেল জেনারেটর দিয়ে উৎপাদন সচল রাখছে কারখানাগুলো। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।
কালবেলা
সাব-কন্ট্রাক্টের বেড়াজালে বন্দি পোশাক খাতের ছোট উদ্যোক্তরা
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী কালবেলাকে বলেন, ‘তৈরি পোশাক খাতে সাব-কন্ট্রাক্টে যারা কাজ করেন সবাই রপ্তানি সঙ্গে জড়িত। আর সাব-কন্ট্রাক্টের ক্ষেত্রে সাধারণ প্র্যাকটিস হলো—ক্যাশ লেনদেন। কারণ এই লেনদেন ব্যাংকের মাধ্যমে হলে অনেক ক্ষেত্রে যারা সাব-কন্ট্রাক্টে কাজ করে থাকেন, তারা সময়মতো অর্থ পান না। ব্যাংকের লেনদেন বা দেনা-পাওনা থাকলে কেটে রেখে দেয়। এতে কাজ করার পর সঠিক সময়ে শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা যায় না। আর বেতন-ভাতা না পেলে শ্রমিকরা আন্দোলনে নামেন।’তিনি বলেন, ‘হুট করে গত অর্থবছর এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে দীর্ঘদিনের এ চর্চা বাতিল করে দিয়েছে। একই সঙ্গে নতুন শর্ত আরোপ করেছে। এতে সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন চট্টগ্রামের ছোট ও মাঝারি মানের কারখানা মালিকরা। তারা এলসি থেকে শুরু করে ঋণের কারণে ব্যাংকের সহযোগিতা পাচ্ছেন না। চট্টগ্রাম বন্ড কমিশনারেট থেকে সাব-কন্ট্রাক্ট সংক্রান্ত চিঠি ইস্যুর পর বিষয়টি নিয়ে আমি কথা বলেছি। এরই মধ্যে এনবিআর চেয়ারম্যান ও টাস্কফোর্সের সদস্য সচিব বরাবর চিঠিও দিয়েছি।’
সমকাল
পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর বিকল্প নেই
রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে এমন মত উঠে আসে। আলোচকরা বলেন, তৈরি পোশাক খাতের সক্ষমতা টিকিয়ে রাখতে হলে কার্বন নিঃসরণ কমিয়ে সবুজ শিল্পায়ন বা ‘ডিকার্বনাইজেশন’ এর বিকল্প নেই। বিজিএমইএর সহ-সভাপতি ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান বলেন, বর্তমানে আন্তর্জাতিক ক্রেতারা কেবল পণ্যের মান দেখছেন না, তারা দেখছেন পণ্যটি কতটুকু পরিবেশবান্ধব পরিবেশে তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ‘গ্রিন ডিল’ এবং ‘ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট’ এর মতো নতুন আইনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি এখনই কার্বন নিঃসরণ কমানোর পথে না হাঁটি, তবে বিশ্ববাজারে আমাদের পণ্যের চাহিদা কমে যাবে। ভিয়েতনাম বা পাকিস্তানের মতো দেশগুলো নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। অথচ আমাদের এখানে সৌর বিদ্যুৎ বা নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জামের ওপর এখনো উচ্চহারে শুল্ক ও ভ্যাট দিতে হচ্ছে।
প্রথম আলো
ইউরোপে কম দামে পোশাক বিক্রি করেও বাজার হারাচ্ছে বাংলাদেশ
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ প্রথম আলোকে বলেন, ‘তুলার (কটন) বাজার অস্থির থাকায় গত মৌসুমে কৃত্রিম তন্তুর (এমএমএফ) পোশাকের চাহিদা বেশি ছিল। তবে আমাদের কারখানাগুলো কটনের পোশাক বেশি উৎপাদন করে। ভিয়েতনামে ঠিক উল্টো, তারা এমএমএফের পোশাক বেশি করে থাকে। সে কারণে ভিয়েতনাম এগিয়ে রয়েছে। তা ছাড়া আমাদের কটনের পোশাকের ক্রয়াদেশও ভারতে সরতে শুরু করেছে। তার কারণ, ভারত ইতিমধ্যে ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করেছে। ফল ইইউর অনেক ক্রেতা প্রতিষ্ঠান ভারতের সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে।’ শেখ এইচ এম মোস্তাফিজ আরও বলেন, ‘বর্তমানে আগামী গ্রীষ্ম মৌসুমের ক্রয়াদেশ দেওয়ার সময়। তবে আমাদের কারখানাগুলো তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস ও বিদ্যুতের সংকটে ভুগছে। এই পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ক্রয়াদেশ সরাতে পারেন ক্রেতারা। কারণ, তাঁরা অনিশ্চয়তায় থাকতে চান না।’
বণিক বার্তা
ডিসিসিআই-ডিএসসিসির মতবিনিময় সভা : ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স চান ব্যবসায়ীরা
প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়নের ঝামেলা কমাতে লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়া সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগের দাবি জানান তারা। গতকাল রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইন-শৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবির কথা উঠে আসে। ডিএসসিসি ও ডিসিসিআই যৌথভাবে এ সভার আয়োজন করে। একই অনুষ্ঠানে বিশেষ ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সভায় ট্রেড লাইসেন্স নবায়ন ফি হ্রাস, অটোমেশনের মাধ্যমে হয়রানিমুক্ত সেবা, যানজট ও জলাবদ্ধতা নিরসন, অটোরিকশায় নিবন্ধন ও নম্বরপ্লেট চালু, ফুটপাত দখলমুক্ত করা এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিও জানানো হয়। আর ব্যবসায়ীদের এসব দাবি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
The New Age
Policy hurdles, high taxes hinder RMG decarbonisation: dialogue
Inconsistent tax structures, bureaucratic bottlenecks and inadequate access to financing are hindering efforts to decarbonise Bangladesh’s readymade garment sector, industry insiders and experts said at a dialogue in the Dhaka city on Sunday.Bangladesh Garment Manufacturers and Exporters Association vice president Vidiya Amrit Khan said that international environmental compliance had become unavoidable for Bangladeshi exporters.‘By 2028, we will face the Digital Product Passport and EU’s CBAM regulations. If we cannot prove our products are green, they will become too expensive for the European consumers,’ she said. She said that countries such as Vietnam, Pakistan and Cambodia were already moving faster than Bangladesh in adopting renewable energy.
জাগো নিউজ২৪
সমস্যা স্বীকার করা ইতিবাচক, বড় ঘাটতি সংস্কারে
বিনিয়োগে স্থবিরতার কারণে দেশের কর্মসংস্থান অনেকটা থমকে আছে। বিনিয়োগ বাড়লে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান বাড়বে। অন্যদিকে, জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় সমস্যা হিসেবে সামনে এসেছে, যা বিনিয়োগের পথে অন্তরায়। বিএনপি সরকারের ছয় মাসপূর্তি উপলক্ষে জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম এসব সমস্যার আশু সমাধান প্রত্যাশা করেন। সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ সংবাদদাতা ইব্রাহীম হুসাইন অভি।
The Business Standard
From Narayanganj to 37 countries, Bangladesh stitches its way into global bridal market
High-value wedding gowns and related bridal wear are being made by Bangladeshi workers at a factory in Narayanganj's Adamjee Export Processing Zone, with the products being exported to markets across Europe and the US.
খবরের কাগজ
টেক্সটাইল খাতে কাজ হারিয়েছেন লক্ষাধিক শ্রমিক
গত তিন দশকে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের হাজার কোটি টাকার বেশি বিনিয়োগে গড়ে উঠেছে দেশের টেক্সটাইল খাত। তৈরি পোশাকশিল্পের ভিত্তি ও শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে পরিচিত এই খাত এখন টিকে থাকার লড়াই করছে। এই শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের সম্ভাবনাময় টেক্সটাইল খাত উৎপাদন ব্যয়, নীতিগত দুর্বলতা এবং বৈষম্যমূলক প্রতিযোগিতার চাপে সংকটে আছে। ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিদেশি ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে নতুন কাজের অর্ডার বা ক্রয়াদেশ কমে গেছে। ব্যাংক ঋণের চড়া সুদ এবং ঋণ পরিশোধের চাপে ছোট ও মাঝারি মানের টেক্সটাইল কারখানাগুলো টিকে থাকতে হিমশিম খাচ্ছে।
The Financial Express
Capital machinery faces longest port delays
Capital-machinery imports, crucial for setting up factories and expanding production, take an average of 13.3 days to clear through Chattogram port, with more than half of that time being consumed before customs even receives the Bill of Entry (B/E), according to a latest analysis by Chattogram Customs House. The findings were presented recently to Finance Minister Amir Khosru Mahmud Chowdhury at a meeting at the CCH.
কালের কন্ঠ
২০২৫-২৬ অর্থবছরে এই ইপিজেড থেকে ১১৮ কোটি ডলারের পণ্য রপ্তানি : লোকসানি আদমজী এখন রপ্তানির প্রাণকেন্দ্র
একসময় যে জায়গাটি ছিল দেশের বৃহত্তম পাটকলগুলোর একটি, দুই দশক পর সেই একই জমি এখন পরিণত হয়েছে বৈচিত্র্যময় রপ্তানিশিল্পের বড় কেন্দ্রে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক আদমজী জুটমিলের জায়গায় গড়ে ওঠা আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ২০২৫-২৬ অর্থবছরে ১১৭ কোটি ৯০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে।টানা দ্বিতীয় অর্থবছরের মতো এই ইপিজেডের রপ্তানি ১০০ কোটি ডলারের সীমা ছাড়িয়েছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) তথ্য অনুযায়ী, ইপিজেডটি এখন দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি ও কর্মসংস্থান কেন্দ্রগুলোর একটি।শুধু রপ্তানি ও কর্মসংস্থানের পরিমাণেই নয়, উৎপাদিত পণ্যের ধরনেও বড় পরিবর্তন এসেছে। একসময় যেখানে পাট ছিল প্রধান শিল্পপণ্য, এখন সেখানে তৈরি হচ্ছে উচ্চমানের পোশাক, স্যুট, বিয়ের পোশাক, নিরাপত্তা জুতা, সামরিক বুট, শিল্প-কারখানার বিশেষ জুতা, গাড়ির আসনের কভার, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন বিশেষায়িত পণ্য।