BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

August 20, 2026

uploads/trade_daily/digest_photo_d_bang__1787209137.jpg
দৈনিক বাংলা
বিশ্বের পোশাক বাজারে বর্তমানে কৃত্রিম তন্তু বা ম্যানমেইড ফাইবারের (এমএমএফ) চাহিদা দ্রুত বাড়লেও বাংলাদেশের তৈরি পোশাক খাত এখনও প্রধানত তুলাভিত্তিক পণ্যের ওপর নির্ভরশীল। বৈশ্বিক ক্রেতারা যখন ক্রমশ স্পোর্টসওয়্যার, অ্যাক্টিভওয়্যার ও বিশেষায়িত টেকনিক্যাল পোশাকের দিকে ঝুঁকছেন, তখন বাংলাদেশ তুলার বাইরে উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে প্রত্যাশিত গতি অর্জন করতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, তুলাভিত্তিক পোশাক বাংলাদেশের দীর্ঘদিনের শক্তি হলেও ভবিষ্যতের প্রবৃদ্ধির জন্য পণ্যে বৈচিত্র্য আনা এখন সময়ের দাবি। শুধু পরিমাণের ওপর নির্ভর না করে উচ্চমূল্যের ও প্রযুক্তিগত পণ্যের বাজার ধরার লক্ষ্য নিয়ে এগোতে হবে। সমন্বিত বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সরকারের কার্যকর নীতি সহায়তার মাধ্যমেই তৈরি পোশাক খাতে এই রূপান্তর সম্ভব হতে পারে।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-20_at_11.34.14_AM__1787209137.jpeg

আমার দেশ
জ্বালানি সংকটে রপ্তানি খাতে বড় ধাক্কা, ৬৩ বিলিয়ন ডলারের লক্ষ্য চ্যালেঞ্জে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সম্প্রতি এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে অর্জিত রপ্তানি আয়ের তুলনায় নতুন লক্ষ্যমাত্রা প্রায় ১৫ শতাংশ বেশি। অর্থনীতিবিদদের মতে, দেশি ও বৈশ্বিক সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৬৩ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ উচ্চাভিলাষী।নতুন লক্ষ্যমাত্রায় পণ্য রপ্তানির সবচেয়ে বড় অবদান থাকবে তৈরি পোশাক খাতের। এ খাত থেকে ৪,৪৫০ কোটি ডলার আয়ের প্রত্যাশা করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৩,৮৭০ কোটি ডলার।সামগ্রিক চিত্র বলছে, রপ্তানি খাত এখনো স্থায়ীভাবে ঘুরে দাঁড়ানোর অবস্থায় পৌঁছায়নি। বরং মাসভেদে ক্রয়াদেশ, বৈশ্বিক চাহিদা, উৎপাদন সক্ষমতা ও শিপমেন্টের ওপর নির্ভর করেই রপ্তানি আয় ওঠানামা করছে। গত অর্থবছরেও একই প্রবণতা দেখা যায়। ২০২৫-২৬ অর্থবছরে মোট পণ্য রপ্তানি আয় প্রায় ৪৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৪৮.২৮ বিলিয়ন ডলারের চেয়ে ০.৫৮ শতাংশ কম ছিল।

uploads/trade_daily/digest_photo_bonik__1787209137.jpeg

বণিক বার্তা
স্থানীয় গ্যাস সরবরাহে বড় উদ্বেগ বিবিয়ানার উৎপাদন হ্রাস বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বণিক বার্তাকে বলেন, ‘দিনের বেলায় কোনো গ্যাস পাওয়া যায় না, রাতে কিছুটা আসে। এভাবে রেশনিং করে, বিশেষ করে টেক্সটাইল মিল চালানো যায় না। অথচ বিল আসছে, এ বিল সময়মতো দিতে হবে। কর্মীদের বেতনের সময় আসছে, বেতন দিতে হবে, ব্যাংকের পেমেন্ট করতে হবে। এক-দুই-তিনদিন হলে এক বিষয়, কিন্তু পুরো মাস ধরে এভাবে চললে শিল্প বাঁচানোর কোনো সুযোগ থাকে না। রফতানি শিল্পের ক্রেতারাও এখন জানতে পারছেন, বাংলাদেশে গ্যাস সংকট চলছে। যেসব কারখানায় তারা ফ্যাব্রিক তৈরি বা অন্যান্য কাজ করাচ্ছেন, সেসব শিল্প ডেলিভারি দিতে পারছে না। এ ধরনের অনিশ্চয়তা দীর্ঘ হলে ব্যবসা ফিরিয়ে আনার কোনো সুযোগ থাকবে না।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-20_at_11.46.01_AM__1787209137.jpeg

The Business Standard
Gas chokehold for industries At Sparrow Apparels Ltd, pressing denim is being done by hand because low gas pressure has rendered machines unusable. "Had the gas pressure been normal, we could easily do denim and finishing work with pressing machines. Now we are doing it manually, slowing down production," said Shawon Islam, managing director of Sparrow Apparels and former director of BGMEA.Although garment factories mainly run on electricity, backward-linkage industries – spinning, dyeing, knitting and finishing – depend heavily on gas, and disruptions there are hitting the wider export chain. BGMEA-member factories are operating 30-35% below full capacity, while overtime is pushing up costs. "Never before has this industry faced such a big crisis," said Nasir Uddin, managing director of Sadma Group and former BGMEA vice-president, adding that gas pressure in Ashulia, Savar, Gazipur, Kaliakair and Bhaluka often falls to 1 PSI or below, against the 5–6 PSI needed to run factories.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-20_at_11.34.14_AM_(1)__1787209137.jpeg

সমকাল
কার্গো সংকটে গ্যাসের ঘাটতি কাটছে না মহেশখালীর এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার ৩০ দিনেও দেশের গ্যাস সংকট কাটেনি। সংকটের শুরুতে কারণ ছিল টার্মিনালের কারিগরি ত্রুটি। সেই সমস্যা অনেকটা কাটলেও নতুন করে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এলএনজি কার্গোর সংকট। টার্মিনাল প্রস্তুত থাকলেও সেখানে পর্যাপ্ত এলএনজি নেই। তাই একটি টার্মিনাল বন্ধ রাখতে হচ্ছে, অন্যটি দিয়ে কোনোমতে পরিস্থিতি সামলানো হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় শিল্প, সার ও সিএনজি খাতে গ্যাসের ঘাটতি দূর হচ্ছে না। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে সীমিত গ্যাসের বড় অংশ বিদ্যুৎকেন্দ্রে দিতে হচ্ছে। তাই শিল্পের ভোগান্তি আরও বেড়েছে।

uploads/trade_daily/digest_photo_n_ageeee__1787209137.jpg

The New Age
Import of RMG raw materials drops 4pc in FY26 The country’s imports of raw materials for the readymade garment sector witnessed a decline of 4 per cent in the financial year 2025-26, according to Bangladesh Bank data. The country imported raw materials for the RMG sector, including raw cotton, yarn, staple and other accessories, worth $17.7 billion FY26, which was $18.44 billion in FY25, said the central bank’s commodity-wise annual import data through the customs records.The downward trend in import was also reflected in the negative growth of the country’s RMG exports in FY26, when the sector’s export earnings stood at $38.7 billion, marking a 1.64 per cent decline from those of $39.35 billion in FY25, according to the Export Promotion Bureau. The RMG sector accounted for more than 80 per cent of the country’s $48 billion worth of export earnings in FY26, said the EPB data.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-20_at_11.50.03_AM__1787209137.jpeg

প্রথম আলো
শিল্পকারখানায় আবার গ্যাসের তীব্র সংকট নরসিংদীর গ্যাস-সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক শিল্পকারখানা এখনো উৎপাদনে ফিরতে পারেনি। অন্যদিকে নারায়ণগঞ্জ ও গাজীপুরের শিল্পকারখানায় গ্যাসের সংকট আবার তীব্র আকার ধারণ করেছে। তাতে পণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। একাধিক শিল্প খাতের উদ্যোক্তারা জানালেন, হবিগঞ্জ ও ভোলা ছাড়া অন্য সব এলাকার বেশির ভাগ গ্যাসনির্ভর শিল্পকারখানা কমবেশি গ্যাস-সংকটে ভুগছে। উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্যোক্তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে শ্রমিকের বেতন ও ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন না তাঁরা।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-20_at_12.24.34_PM__1787209137.jpeg

আজকের পত্রিকা
সুদহারের ব্যবধান কমছে না বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরও ব্যাংক খাতে ঋণ ও আমানতের গড় সুদহারের ব্যবধান বা স্প্রেড কমেনি। বরং জুন শেষে ব্যাংক খাতের গড় স্প্রেড দাঁড়িয়েছে ৫ দশমিক ৭০ শতাংশে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৪ শতাংশ সীমার চেয়ে ১ দশমিক ৭০ শতাংশীয় পয়েন্ট বেশি। কোনো কোনো বিদেশি ব্যাংকে এ ব্যবধান ৮ শতাংশের বেশি। ফলে ঋণের সুদ কমিয়ে ব্যবসা ও বিনিয়োগের ব্যয় কমানোর উদ্যোগটি কেবল নির্দেশনাতেই সীমাবদ্ধ, এখনো বাস্তবে পুরোপুরি কার্যকর হয়নি।

uploads/trade_daily/digest_photo_n_a__1787209137.jpg

The New Age
Bangladesh’s cotton import forecast slashed for MY27 The United States Department of Agriculture slashed its projection of Bangladesh’s cotton imports to 7.4 million bales for the ongoing 2026-27 marketing year, started on August 1, down from 7.6 million bales projected in its June and July forecast. In its August report on ‘Cotton: World Market and Trade’, the USDA slashed the cotton import projection of Bangladesh due to lower consumption.The USDA also estimated that Bangladesh imported 7.2 million bales of cotton in the recently ended MY26. The USDA also warned that additional factors, including logistic disruptions and broader economic instability, could further weigh on imports.