BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

August 22, 2026

uploads/trade_daily/digest_photo_bonik__1787379289.jpg
বণিক বার্তা
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথমঞ্চে ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদও। প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ কয়েকশ অতিথি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আর এ শপথের মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-22_at_11.14.18_AM__1787379289.jpeg

আমার দেশ
উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশ কমেছে : গ্যাস-বিদ্যুৎ সংকটে ধুঁকছে শিল্পকারখানা গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ৩০-৩৫ শতাংশ কম হচ্ছে জানিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান আমার দেশকে বলেন, রাশিয়া-ইউক্রেন ও আমেরিকা-ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতিই কিছুটা চাপে পড়েছে। স্বাভাবিক কারণেই বিশ্বব্যাপী পোশাক ক্রেতাদের ক্রয়ক্ষমতা দিনদিন কমছে। এজন্য অর্ডার কমে যাচ্ছে। তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকটের পরিপ্রেক্ষিতে উৎপাদনব্যবস্থা ঠিক রাখতে আমরা অতিরিক্ত কর্মঘণ্টা ব্যবহার করছি। স্বাভাবিকভাবে যদি গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ভালো থাকে, তাহলে আমরা ৯ থেকে ১০ ঘণ্টা কাজ করি। এখন আমাদের কাজ করতে হচ্ছে ১২-১৩ ঘণ্টা। এতে আমরা নন-কমপ্লায়েন্ট হয়ে যাচ্ছি এবং আমাদের খরচও বাড়ছে। কিন্তু তারপরও এটা আমাদের করতেই হবে। তা না হলে তো অর্ডার বাতিল হয়ে যাবে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-22_at_12.28.14_PM__1787380325.jpeg

The Business Standard
Apparel buyers stay with Bangladesh despite gas crunch – for now Global apparel buyers are largely maintaining their orders from Bangladesh despite being concerned whether suppliers can meet deadlines amid the country's prolonged gas crisis. Shovon Islam, managing director of Sparrow Group, which exports around $350 million a year, said they were using diesel to keep factories running but had not missed any shipments. "None of our buyers has told us they will reduce orders," he said, adding that diesel use was increasing the company's costs by around Tk3 crore a month.Exporters said many are increasingly turning to solar power, rice husk, diesel, batteries and even wood to keep production running. "We are using rice husk to run our boilers," said Inamul Hoque Khan Bablu, managing director of Ananta Garments.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-22_at_11.29.52_AM__1787379289.jpeg

জাগো নিউজ২৪
পোশাক খাতে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি দক্ষতা বাড়াতে সমঝোতা স্মারক সই বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি দক্ষতা বাড়াতে এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাকে বেগবান করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি (বাইডেক) এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজিএমইএ এর পক্ষে সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং বাইডেক এর পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিজিএমইএ এর পরিচালক শাহ রাইদ চৌধুরী, এনার্জি অপটিমাইজেশন কমিটির অ্যাডভাইজর এবং ডিকার্বনাইজেশন কমিটির কো-চেয়ার কামরান সাদিক, সাসটেইনেবল এনার্জি কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান, এনার্জি অপটিমাইজেশন কমিটির চেয়ারম্যান নিশাত হামিদ এবং বাইডেক এর প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা মো. মুয়িদ হাসান উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-22_at_11.19.28_AM__1787379289.jpeg

দৈনিক ইত্তেফাক
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’ বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সরকার ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে একই দিনে নতুন এই বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আইনগতভাবে কার্যকর হয়।

uploads/trade_daily/digest_photo_sun__1787379738.jpg

The Daily Sun
CPD seeks 10-year window to boost rooftop solar The Centre for Policy Dialogue (CPD) has called on the government to establish a 10-year regulatory “window” to streamline administrative processes for solar projects, aimed at unlocking crucial foreign investment to ease Bangladesh’s persistent energy crisis. Dr Khondaker Golam Moazzem, research director at CPD, made the proposal on Thursday at the Fifth Bangladesh-China Renewable Energy Forum held at the BRAC Centre Inn Auditorium in Dhaka.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-22_at_11.35.27_AM__1787379738.jpeg

The Business Standard
BGMEA, Bidec join hands to cut garment factories' power use The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and Bangladesh Industrial Development and Engineering Company (Bidec) have signed an MoU to convert energy-intensive capacitor ceiling fans in garment factories into electricity-saving brushless direct current (BLDC) fans. The initiative could cut electricity consumption by 40–60% per fan, while field trials at more than 42 BGMEA member factories showed savings of 47% to nearly 65%, according to BGMEA, according to a press release today (20 August).The MoU was signed at BGMEA's Uttara office yesterday by BGMEA Vice-President Vidya Amrit Khan and Bidec Founder and CEO Kazi Mohammad Ibrahim.BGMEA Director Shah Rayeed Chowdhury said energy efficiency was now essential for both environmental protection and business competitiveness.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-22_at_11.11.37_AM__1787379738.jpeg

আমার দেশ
নানামুখী সংকটে তৈরি পোশাকশিল্প, চাকরি হারাচ্ছেন শ্রমিকরা যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বাজারেও আধিপত্য হারাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বড় দুটি বাজার হারিয়ে দিশাহারা অবস্থায় পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামের বিভিন্ন শিল্পকারখানায়। কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি কারখানা। চালু থাকা অধিকাংশ কারখানা লো-ক্যাপাসিটিতে অপারেশন চালাচ্ছে। বিজিএমইএর সাবেক পরিচালক ও ইনডিপেনডেন্ট অ্যাপারেলস লিমিটেডের মালিক এসএম আবু তৈয়ব জানান, বিশেষ করে গ্যাসনির্ভর টেক্সটাইল কারখানা পুরোপুরি বন্ধ হচ্ছে। কার্যাদেশ কমার পাশাপাশি জ্বালানি সংকটের কারণে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন মালিকরা। বাকি কারখানাগুলোর উৎপাদন খরচ কয়েক গুণ বেড়েছে। ইতোমধ্যে শ্রমিকরা অতিরিক্ত কাজ করে যে টাকা পেতেন, সেটার সুযোগও বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে বাকি কারখানাগুলোও বন্ধ হয়ে যাবে। মানুষের জীবনযাত্রার মান কমে যাবে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-22_at_11.26.41_AM_(1)__1787379738.jpeg

The Daily Star
RMG must move beyond cheap labour to stay competitive Bangladesh’s garment sector cannot stay globally competitive by relying on low-cost labour alone and must invest in decent work, productivity and skills as technology, sustainability requirements and rising costs reshape the industry, speakers said yesterday. The country’s ready-made garment (RMG) sector is at a turning point as changes in global trade, technology, climate and sustainability reshape the industry, said Emebet Mena, deputy country director of CARE Bangladesh.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-22_at_10.47.23_AM__1787379738.jpeg

প্রথম আলো
গ্যাস–সংকট : গাজীপুরে কারখানায় উৎপাদন ব্যাহত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি টার্মিনাল দুর্ঘটনার কারণে প্রায় এক মাস ধরে দেশের শিল্পকারখানা তীব্র গ্যাস-সংকটে ভুগছে। গত শনিবার গ্যাস সরবরাহ বাড়লে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করে। এলএনজি সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে ও এক্সিলারেট এনার্জি আংশিক চালু হয়। তবে সংকট পুরোপুরি কাটার আগেই আবার পরিস্থিতি খারাপ হয়। তিন দিন ধরে সরবরাহ কমার পর গত বুধবার কার্গো সংকটের কারণে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে সংকট বেড়েছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-22_at_11.32.31_AM__1787379738.jpeg

সমকাল
পোশাক কারখানার ছাদে ২৮১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বিদ্যুৎ ও গ্যাস সংকটের মধ্যে জ্বালানির নতুন ও টেকসই উৎস হতে পারে শিল্পকারখানাগুলোর ছাদ। শুধু তৈরি পোশাকের তিন হাজার ৩২০টি কারখানার ছাদ ব্যবহার করে দুই হাজার ৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে এই খাতের মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ১৪ শতাংশ মেটানো যাবে। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বর্তমানে সৌরবিদ্যুৎ থেকে পোশাকশিল্পের জোগান মাত্র ৩ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার ‘পোশাক কারখানার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা: চীনা প্রত্যক্ষ বিনিয়োগ সুযোগ’ শিরোনামের এক আলোচনা অনুষ্ঠানে সমীক্ষার তথ্য তুলে ধরা হয়। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।