August 23, 2026
আগামীর সময়
৩০ দিনে গ্যাস-বিদ্যুৎ সংকট কমার ফর্মুলা
এক মাসের বেশি সময় ধরে চলা ভয়াবহ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশের মানুষ যখন নাকাল, তখন সমাধানের একটি দ্রুত ফর্মুলা সামনে এনেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তার দাবি, সরকারের হাতে থাকা বিদ্যুৎ উৎপাদনের সব ‘কার্ড’ একসঙ্গে খেলতে পারলে মাত্র ৩০ দিনের মধ্যে সংকট অনেকটাই কমানো সম্ভব। এজন্য বন্ধ বা কম উৎপাদনে থাকা ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত চালু করতে হবে। এতে গ্যাসচালিত কেন্দ্রের ওপর চাপ কমিয়ে সেই গ্যাস শিল্পকারখানায় দেওয়া যাবে। বর্তমান সংকটে সবচেয়ে বেশি চাপে পড়েছে শিল্প খাত। বিদ্যুৎ উৎপাদন ধরে রাখতে শিল্পে গ্যাস সরবরাহ কমানো হয়েছে। ফলে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, কোনো কোনো কারখানা বন্ধও রাখতে হচ্ছে। বিশেষ করে গত ২১ জুলাই এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ার পর এবং পরবর্তী সময়ে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় শিল্পকারখানায় দৈনিক প্রায় ২৫-৩০ কোটি ঘনফুট কম গ্যাস দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এ পরিস্থিতিতে শিল্প খাতের সংকট আরও গভীর হচ্ছে।
সমকাল
জ্বালানি সংকট-উচ্চ সুদে বিনিয়োগে স্থবিরতা, গতি ফেরানো জরুরি
জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও সুদ হার, বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতির কারণে ও বিনিয়োগ স্থবিরতা চলছে। এমন পরিস্থিতিতে অর্থনীতিতে গতি ফেরাতে ব্যাবসাবান্ধব পরিবেশ নিশ্চিত, নীতিগত সংস্কার এবং রাজস্ব আদায়ের নামে হয়রানি বন্ধ করার তাগিদ দিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সরকারের সংশ্লিষ্টরা বলছেন, সব সমস্যা রাতারাতি নিরসন করা সম্ভব নয়, তবে বাণিজ্য ও বিনিয়োগের পথে থাকা সব ধরনের বাধা দূর করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘২০২৬ অর্থবছরের ষাণ্মাসিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রতিদিনের বাংলাদেশ
বয়লার বন্ধ, উৎপাদনে ধাক্কা পোশাক শিল্পে
বিজিএমইএ পরিচালক মো সাইফুল্লাহ মনসুর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কারখানাগুলো এখন শুধু গ্যাস সংকটে ভুগছে এমন না। বিদ্যুৎ ঘাটতিও আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি। আগে যেখানে দিনে ২ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং হতো, সেখানে এখন লোডশেডিং হয় ৪ থেকে ৫ ঘণ্টা। লোডশেডিং বেড়ে যাওয়ায় এখন আমাদের বিদ্যুতের পেছনেও খরচ বেড়েছে। জেনারেটর চালিয়ে আমাদের কারখানায় উৎপাদন চালু রাখতে হচ্ছে।’তিনি বলেন, ‘গ্যাস সংকট বেড়ে যাওয়ায় এখন আমরা কিছু বিদ্যুৎ চালিত আয়রন মেশিন লাগিয়ে উৎপাদন চালু রাখার চেষ্টা করছি। তবে ডেনিম এবং ডায়িং কারখানাগুলো সেটি পারছে না। গ্যাস ছাড়া ওদের উৎপাদন চালিয়ে যাওয়া অনেক কষ্টকর।’
কালের কন্ঠ
পোশাকের অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে
গ্যাসসংকটের কারণে দেশের নিট পোশাক শিল্পের উৎপাদন কার্যত বিপর্যস্ত হয়ে অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘আমাদের সবার দেয়ালে পিঠ ঠেকে গেছে।কী করব বুঝতে পারছি না।’ গতকাল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বিকেএমইএ ভবনে চলমান গ্যাসসংকট ও শিল্প খাতে এর প্রভাব শীর্ষক সংবাদ সম্মেলনে বিকেএমইএর সভাপতি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত ২০ জুলাই থেকে গ্যাসসংকট তীব্র আকার ধারণ করেছে। কোথাও কোথাও সম্পূর্ণভাবে উৎপাদন বন্ধ রয়েছে।
বাংলাদেশ প্রতিদিন
রেকর্ডসংখ্যক সবুজ কারখানা, তবু বাড়ছে না পোশাক রপ্তানি
ইউএসজিবিসির স্বীকৃতি অনুযায়ী, দেশে সবুজ সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার সংখ্যা এখন ২৯০টি। এর মধ্যে ১২৫টি প্লাটিনাম, ১৪৫টি গোল্ড এবং বাকিগুলো সিলভার ও সার্টিফায়েড পর্যায়ের। বিশ্বের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ ১০০ সবুজ কারখানার মধ্যে বাংলাদেশের কারখানা রয়েছে ৫৩টি। অথচ সবুজ সনদপ্রাপ্ত কারখানার সংখ্যায় অনেক পিছিয়ে থেকেও রপ্তানিতে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে এগিয়ে। বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বৈশ্বিক চাহিদা ও ইউরোপের নতুন কমপ্লায়েন্স নীতির কারণে ভবিষ্যতে ব্যবসায় টিকে থাকতে সবুজায়ন ও টেকসই কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই। তবে পরিবেশবান্ধব উদ্যোগ নিলেই হবে না; বায়ারদের কাছে তা যথাযথভাবে উপস্থাপন ও মার্কেটিং করতে না পারলে এর বাণিজ্যিক সুফল পাওয়া যাবে না।
The Daily Star
FTA talks with EU likely within a month: commerce secretary
Bangladesh is hoping to begin formal negotiations for a free trade deal with the European Union within a month, Commerce Secretary Md Ataur Rahman Khan said yesterday. “We are preparing our position paper now to begin the negotiation with the EU,” Ataur told The Daily Star over phone.
The Daily Sun
Bangladesh seeks investment from China’s Yunnan businesses
The Bangladesh Consulate General in Kunming has invited entrepreneurs from China’s Yunnan province to invest in Bangladesh, highlighting its potential as a gateway linking South Asia, Southeast Asia and the Chinese market.The opportunities were presented at an Overseas Investment and Trade Environment Promotion Event held at the General Association of Yunnan Entrepreneurs in Kunming on Saturday under the theme “Connect to the South, Prosper through Open Cooperation”, according to a commerce ministry press release.