BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

August 29, 2026

uploads/trade_daily/digest_photo_Cotton__1787985056.jpg
The Daily Star
A new digital marketing platform, CottonPort, has been launched today as part of an effort to increase sales of US cotton in Bangladesh. Aswar Rahman, chief executive officer of AmeriBangla Corporation and a Bangladeshi-born American, launched the new digital marketing platform at the Westin Dhaka in the capital. https://www.thedailystar.net/business/news/new-platform-cottonport-launched-raise-us-cotton-sales-bangladesh-4257921
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-29_at_11.38.14_AM__1787985603.jpeg

যুগান্তর
নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধিতে সরকারের নতুন উদ্যোগ দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে রুফটপ সোলারের বিস্তার, স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং দেশব্যাপী কার্যকর সোলার সেবা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে বিদ্যুৎ বিভাগ। রুফটপ সোলারে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়ার পাশাপাশি কর ও শুল্ক সুবিধা, সহজ শর্তে স্বল্পসুদের ঋণ এবং নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ অর্থায়নের সুযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। https://www.jugantor.com/national/1146015#google_vignette

uploads/trade_daily/digest_photo_fe_taka__1787985603.jpg

The Financial Express
Taka gets stronger, export competitiveness weakens Bangladesh's export competitiveness on the global market has weakened as the taka gets stronger in exchange with peer currencies, prompting exporters to entreat the government to consider currency devaluation. https://today.thefinancialexpress.com.bd/first-page/taka-gets-stronger-export-competitiveness-weakens-1787939215

uploads/trade_daily/digest_photo_inq__1787985603.jpg

দৈনিক ইনকিলাব
জ্বালানিতে ধুঁকছে পোশাক খাত শিল্প উদ্যোক্তাদের শঙ্কা, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না গেলে বর্তমানে চলমান সাময়িক বন্ধের একটি অংশ স্থায়ী বন্ধে রূপ নিতে পারে। এতে একদিকে শিল্প উৎপাদনের সক্ষমতা কমবে, অন্যদিকে কর্মসংস্থান সংকট আরও গভীর হবে। সর্বশেষ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্যেও দেশের শিল্প খাতের এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক খাতের বর্তমান সংকট কাটাতে সক্ষম কিন্তু আর্থিক সমস্যায় পড়া কারখানাগুলোকে পুনরায় অর্থায়নের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা এবং ব্যবসার ব্যয় কমানোর উদ্যোগও জরুরি। https://dailyinqilab.com/national/news/933622

uploads/trade_daily/digest_photo_kk__1787985603.jpg

কালের কন্ঠ
আইএমএফ-এর পূর্বাভাস : ২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই সময়ের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোর অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে। কানাডার সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে এসব বলা হয়েছে। https://www.kalerkantho.com/online/business/2026/08/28/1731435

uploads/trade_daily/digest_photo_fe__1787985603.jpg

The Financial Express
RMG keeps more of what it earns According to data compiled from Bangladesh Bank and EPB statistics, net RMG export earnings reached US$24.22 billion during the July-June period of FY26, up from $23.22 billion in the corresponding period of FY25. Talking to the FE, BGMEA Senior Vice-President Inamul Haq Khan said a reduction in import expenditure does not necessarily mean that something positive is happening. "Import is one indicator of exports," he said, explaining that stronger export performance should also be accompanied by higher imports where necessary. The data does not reflect the rising cost of doing business and production, which has increased mainly because of the gas crisis, among other factors, he said, adding that although gas supply has improved to some extent, it has yet to return to its usual level. The BGMEA leader said the recent gas crisis had damaged the country's image, while exporters were now primarily concerned with ensuring timely shipments to retain their existing buyers despite rising production costs. He, however, said the results were mixed throughout the fiscal year when quarterly performance was taken into consideration. https://today.thefinancialexpress.com.bd/last-page/rmg-keeps-more-of-what-it-earns-1787855685?fbclid=IwdGRzaAT-I2BjbGNrBP4jO3Bkb2YBZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEecN1QMryhnXNaXr4JNPm11-jP_t6DoSGhZjjf5E75waCV3mUUEe_RVydSXo8_aem_ii5NC73QNU6zSUozP-cegw&sfnsn=mo

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-29_at_10.41.47_AM__1787985603.jpeg

জাগো নিউজ২৪
পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধিতে শ্রমিকদের সামাজিক সুরক্ষা জরুরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন এ বিষয়ক বিশেষ ওরিয়েন্টেশনে অংশ নেওয়া বক্তারা। তৈরি পোশাক খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় সহায়তা দিতে বিজিএমইএ কমপ্লেক্সে ‘আনএমপ্লয়েড ওয়ার্কার্স প্রটেকশন প্রোগ্রাম’ (ইউডব্লিউপিপি) ও ‘লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআইএমএস) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজিএমইএ ও ইউরোপীয় ইউনিয়ন অর্থায়িত ‘টিএ-এসপিবিএস’ প্রকল্পের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ কর্মশালা আয়োজন করা হয়।কর্মশালায় বিজিএমইএর পরিচালক নাফিস-উদ-দৌলা ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।বিজিএমইএ পরিচালক নাফিস-উদ-দৌলা বলেন, পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি। সংকটে পড়া শ্রমিকদের সহায়তায় সেন্ট্রাল ফান্ডের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে। https://www.jagonews24.com/m/economy/news/1151406

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-29_at_11.15.10_AM__1787986033.jpeg

প্রথম আলো
এক মাস ধরে গ্যাস-সংকট, ৬৬০ বস্ত্রকলে উৎপাদন বিপর্যস্ত বস্ত্রকলমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়কে এক ই-মেইলে এমন তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, বস্ত্রকলগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা ও যাচাই করা হচ্ছে। মূল্যায়ন শেষে কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করতে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতার বিষয়ে শিগগিরই মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। https://www.prothomalo.com/business/industry/book3fzrjc

uploads/trade_daily/digest_photo_bss__1787986033.jpg

BSS
BGMEA holds orientation workshop on social protection programmes for garment worker An orientation workshop on the Unemployed Workers Protection Programme (UWPP) and Labour Information Management System (LIMS) was held today at the BGMEA Complex in Uttara, aiming to strengthen social protection for workers in the readymade garment (RMG) sector. The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), in collaboration with the European Union-funded TA-SPBS project, organised the day-long workshop for management and human resources officials of member factories, said a press release.BGMEA Director Nafis-Ud-Daula and Chairman of its Standing Committee on Skill Development Programme (SDP) Zaved Hossain Bhuiyan attended the programme. Among the government and development partners present were Joint Secretary of the Ministry of Labour and Employment and Director of the Central Fund Tahmina Begum, Assistant Inspector General of the Department of Inspection for Factories and Establishments (DIFE) Al Amin, GIZ Adviser Mahbubul and EU-funded TA-SPBS Project Manager Valentina. https://www.bssnews.net/business/418564

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-29_at_11.20.57_AM__1787986033.jpeg

আজকের পত্রিকা
জ্বালানিতে দ্বিগুণ হলো ডলারের চাপ জ্বালানি আমদানিতে বাংলাদেশের ডলার খরচ এক বছরে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে জ্বালানি আমদানিতে ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার খরচ হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে সেই ব্যয় বেড়ে হয়েছে ১০ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে বাড়তি খরচ হয়েছে ৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। দেশের মোট আমদানি ব্যয় যেখানে ১০ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে, সেখানে জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ। ফলে গত অর্থবছরে মোট ৭১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানির মধ্যে প্রতি সাত ডলারের প্রায় এক ডলার খরচ হয়েছে জ্বালানি কিনতে। https://www.ajkerpatrika.com/business/ajpcunsuwij9v

uploads/trade_daily/digest_photo_sun__1787986033.jpg

The Daily Sun
FBCCI seeks stronger trade, investment ties with China The Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) on Thursday called for stronger institutional cooperation between Bangladesh and China to boost bilateral trade and investment. FBCCI Administrator Md Fazlul Hoque made the remarks during a courtesy meeting with Chinese Ambassador to Bangladesh Yao Wen in Dhaka, according to a press release. Hoque highlighted Bangladesh’s investment potential and urged Chinese entrepreneurs to establish industries in the country’s special economic zones, particularly in Chattogram and Khulna. https://www.daily-sun.com/business-print/894615

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-08-29_at_11.09.38_AM__1787986033.jpeg

সমকাল
কাঁচা তুলার ডিজিটাল বাজার কটনপোর্ট চালু যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক পণ্য রপ্তানি বাড়ানো এবং স্থানীয় স্পিনিং মিলগুলোর জন্য কাঁচামালের ন্যায্যমূল্য ও স্বচ্ছ সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে কাঁচা তুলার ডিজিটাল বাজার ‘কটনপোর্ট’ চালু করেছে আমেরিবাংলা করপোরেশন। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরি আমেরিবাংলা করপোরেশন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উন্মোচন করেন আমেরিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসওয়ার রহমান। দুই বছর ধরে প্রযুক্তিগত উন্নয়নের পর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে সংগৃহীত ৮২ টন উচ্চমানের কাঁচা তুলার প্রাথমিক প্রস্তাব নিয়ে প্ল্যাটফর্মটি সরাসরি কার্যক্রম শুরু করেছে। https://samakal.com/economics/article/369916/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81

uploads/trade_daily/digest_photo_s_alo__1787986033.jpg

সময়ের আলো
গ্যাস-বিদ্যুৎ সংকটে কারখানা চলছে জেনারেটরে, ডিজেলের ‘নীরব ঘাটতি’ দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকটের মধ্যে ডিজেলের চাহিদা বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে শিল্পকারখানা ও ব্যক্তিগত পর্যায়ে জেনারেটরের ব্যবহার বাড়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় ডিজেলের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ না বাড়ায় বিভিন্ন অঞ্চলে ডিজেলের ‘নীরব ঘাটতি’ দেখা দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ অভিযোগ করেন। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ডিজেল কেনার ক্ষেত্রে ‘প্যানিক’ তৈরি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা জানিয়েছে তারা। https://www.shomoyeralo.com/news/380772