August 30, 2026
The Financial Express
BATEXPO begins in city on Nov 18
Bangladesh's flagship apparel and textile exposition - BATEXPO 2026 - after a long pause of 12 years, will begin at Bangladesh China Friendship Conference Center (BCFCC) on November 18 this year to showcase the country's evolving industry to the world. Talking to the FE, Inamul Haq Khan, senior vice president of BGMEA, confirmed the trade body's attempt to get President's consent. Traditionally at BATEXPO, the Prime Minister inaugurated the opening ceremony and the leader of the Opposition attended the closing ceremony as chief guests.The Steering Committee on August 24 met with Mahdi Amin, Adviser to the Prime Minister and sought the government's cooperation in successfully organizing BATEXPO 2026, particularly in facilitating the participation of high-profile international guests, buyers, policymakers, and industry stakeholders.
https://today.thefinancialexpress.com.bd/trade-market/batexpo-begins-in-city-on-nov-18-1788023688
আমার দেশ
উৎপাদন ধসের পর ক্রয়াদেশ হারানোর শঙ্কা পোশাক খাতে
সার্বিক বিষয়ে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু আমার দেশকে বলেন, আমার কাছে আনুষ্ঠানিকভাবে ক্রয়াদেশ কমে যাওয়ার বিষয়টি কেউ বলেনি। তবে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। কেউই এখন কারখানা পূর্ণ সক্ষমতায় কারখানা চালাতে পারছেন না। কেউ ৭০ শতাংশ, কেউ ৭৫ শতাংশ, আবার কেউ ৬০ শতাংশ সক্ষমতায় উৎপাদন চালাচ্ছেন। গড়ে বলা যায়, আমাদের উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমে গেছে। তিনি বলেন, বর্তমানে গ্যাস সংকটের বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ পরিস্থিতি এড়ানোরও তেমন কোনো উপায় নেই। যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান করা জরুরি। কারণ যত দেরি হবে, শিল্প ও রপ্তানিতে এর প্রভাব তত বেশি পড়বে।
https://www.dailyamardesh.com/business/economy/amdipsdhoql95
বিডিনিউজ২৪
পোশাক রপ্তানি: দেশি কাঁচামালে ‘ভর করে’ বাড়ছে মূল্য সংযোজন
পোশাক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভ্যালু অ্যাডিশন তো বাড়ার কারণ হল, আমাদের দেশের ভেতরে সব জিনিসপত্র তৈরি হচ্ছে এখন। আগে জিপার (চেইন) তো সবই বাইরে থেকে আনতে হত, এখন তো আনা লাগে না। স্পেশাল জিপার হইলে লাগে, অন্যথায় লাগে না।” তিনি বলেন, খুব বেশি বিশেষায়িত কাপড় ছাড়া বাকি সব কাপড়ই স্থানীয় টেক্সটাইল মিল থেকে নিচ্ছেন ক্রেতারা। এতে রপ্তানিতে সময় কম লাগছে। এই সময় কমিয়ে আনায় সকলেরই সুবিধা হচ্ছে। “কাঁচামাল ম্যাক্সিমামই এখানে হচ্ছে। আরো বেশি হওয়ার কারণ হচ্ছে নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে। তারপরেও মাঝে মাঝে কিছু কিছু কাঁচামাল ইম্পোর্ট করতে হত, এখন সেটা কমে গেছে।” তার কথায়, “বাংলাদেশের যে জিনিসটা হচ্ছে তা হল, কিছু নতুন ফেব্রিকস হচ্ছে দেশেই। বায়াররা (ক্রেতা) এখন বাংলাদেশের কাপড় ব্যবহার করে। বায়াররা বেশিরভাগ এখন ওই লিড টাইম কমানোর জন্য বাংলাদেশের কাপড় ব্যবহার করে। সেটি করলে লিড টাইম কমে, ভ্যালু অ্যাডিশনটা খুব ভালোভাবে বাড়ে আর কি।”
https://bangla.bdnews24.com/business/993367fe794f
কালের কন্ঠ
তৈরি পোশাকে আয়ের বড় অংশ চলে যাচ্ছে কাঁচামাল আমদানিতে : ১০০ ডলার রপ্তানিতে দেশে থাকে ৬২ ডলার
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পর্যালোচনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিক এপ্রিল-জুনে বাংলাদেশ এক হাজার ১০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। একই সময় পোশাক তৈরির কাঁচামাল আমদানিতে ব্যয় হয়েছে ৩৮৭ কোটি ডলার। ফলে ওই তিন মাসে নিট বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৬২৩ কোটি ডলার। অর্থাৎ প্রতি ১০০ ডলারের পোশাক রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ৩৮ ডলার। দেশে থেকে গেছে প্রায় ৬২ ডলার। এই হিসাবই দেখিয়ে দিচ্ছে, পোশাক রপ্তানি বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন বাড়ানো কতটা জরুরি। তৈরি পোশাক খাতের উদ্যোক্তা কিউট ডেস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ কালের কণ্ঠকে বলেন, ‘পোশাক রপ্তানির মোট আয় যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দেশে কত ডলার থাকছে। স্থানীয় কাঁচামাল, ফ্যাব্রিক ও ম্যান-মেড ফাইবার শিল্পে বিনিয়োগ বাড়াতে না পারলে রপ্তানি বাড়লেও মূল্য সংযোজন কাঙ্ক্ষিত হারে বাড়বে না।’ তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বাবলু কালের কণ্ঠকে বলেন, ‘রপ্তানি আয়ের বিপরীতে কাঁচামাল আমদানিতে যে অর্থ ব্যয় হয়, তা কমিয়ে স্থানীয় শিল্প থেকে পণ্য নেওয়া গেলে দেশের নিট বৈদেশিক আয় বাড়বে। একই সঙ্গে পোশাক খাতে মূল্য সংযোজনও বাড়বে।’
https://www.kalerkantho.com/feature/profit-loss/2026/08/30/1731977?fbclid=IwdGRzaAUAkfFjbGNrBQCR6HBkb2YFZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEebscWIS9g5W3Z6ujt4JYSiFM47nLlxZipgKkWdaZESPi9WRr9lpLLJGvvpWc_aem_xEGTI4yCCadiSTlA8nBE7Q&sfnsn=wa
The Daily Star
Gas crisis eating into workers’ incomes
During the August to December period, factories would normally be running almost round the clock to meet Christmas shipment deadlines, with workers earning extra through overtime. But a gas crisis that has lasted for more than a month is disrupting production across industrial belts. The crunch followed an accident at a floating liquefied natural gas (LNG) terminal in Cox’s Bazar. Supplies improved slightly in the second week of August before gas pressure in supply lines fell again to almost zero. Manufacturers say the shortage is disrupting production, raising costs and making it harder to meet delivery deadlines. For workers, it is also cutting into their incomes.
https://www.thedailystar.net/business/economy/news/gas-crisis-eating-workers-incomes-4259601
প্রথম আলো
কনটেইনার পরিবহন বেড়েছে, তবু সেরা ১০০ বন্দরে চট্টগ্রাম এবারও ৬৮তম
বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় টানা দ্বিতীয় বছর ৬৮তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। তা সত্ত্বেও বৈশ্বিক তালিকায় অবস্থানের উন্নতি হয়নি। একই সময় শীর্ষ ১০০ বন্দরের সম্মিলিত কনটেইনার পরিবহন বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ। লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট ২০২৫ সালের কনটেইনার পরিবহনের তথ্যের ভিত্তিতে ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৬’ শীর্ষক তালিকাটি প্রকাশ করেছে।
https://www.prothomalo.com/business/economics/s28fm43c05
The Business Standard
LPP sources over $750m in garments annually from Bangladesh
European fashion retailer LPP sources more than $750 million worth of garments annually from Bangladesh, with its total purchases exceeding $3.5 billion over the past five years. The company has consistently ranked as the eighth-largest buyer of Bangladeshi garments since 2024, with its orders accounting for nearly 2% of the country's total garment exports, according to a press release.
https://www.tbsnews.net/economy/corporates/lpp-sources-over-750m-garments-annually-bangladesh-1527371
দৈনিক বাংলা
জুলাইয়ে তুরস্কের রপ্তানি ছাড়াল রেকর্ড ২৫.৬ বিলিয়ন ডলার
তুরস্কের রপ্তানি খাতে নতুন এক মাইলফলক অর্জিত হয়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে দেশটির রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫.৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটি তুরস্কের ইতিহাসে জুলাই মাসের জন্য সর্বোচ্চ রপ্তানি আয়ের রেকর্ড। খবর আনাদোলু এজেন্সি।
https://www.dainikbangla.com.bd/business/83363