BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 01, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-01_at_12.48.51_PM__1788246132.jpeg
The Daily Star
Bangladesh will get a small benefit in garment exports to the US as its effective final tariff rate is slightly lower than those faced by China and Vietnam, two major competitors in the global apparel supply chain.The US on July 24 imposed a new 10 percent duty on exports from Bangladesh to the American market, citing imports of goods produced with forced labour. With that, the country’s effective tariff rate now stands at 25.6 percent. Inamul Haq Khan, senior vice-president of BGMEA, is hopeful that Bangladesh will benefit from the lower tariff. Inamul said that although shipments to the American market are gradually rebounding recently, Bangladesh’s garment exports to the US might not increase much because of the lower rate. He also said the energy crisis has been affecting production significantly. https://www.thedailystar.net/business/economy/news/bangladesh-get-slight-tariff-edge-over-china-vietnam-us-4261556
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-01_at_10.40.13_AM__1788246132.jpeg

প্রথম আলো
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে টেকসই ও স্থিতিশীল উত্তরণের জন্য এসএমই, কৃষি, ওষুধসহ অন্যান্য শিল্পের জন্য খাতভিত্তিক সুনির্দিষ্ট কর্মকৌশল গ্রহণের পরামর্শ দিয়েছেন শিল্পোদ্যোক্তারা। তাঁরা মনে করেন, শুধু কর্মকৌশল গ্রহণ করলেই হবে না, তার সঠিক বাস্তবায়ন এবং নিয়মিত তদারকিও নিশ্চিত করতে হবে। এলডিসি উত্তরণের জন্য সংস্কার কার্যক্রমে বেসরকারি খাতের অংশগ্রহণ ও সক্ষমতা বাড়াতে কর্মকৌশল নির্ধারণবিষয়ক এক মতবিনিময় সভায় শিল্পোদ্যোক্তারা এ কথাগুলো বলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আজ সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এ সভার আয়োজ করে। এতে বক্তারা স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সহজ অর্থায়ন, লজিস্টিকস সাপোর্ট এবং জ্বালানি সরবরাহ নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেন। https://www.prothomalo.com/business/industry/49bn73dslh

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-01_at_10.52.46_AM__1788246132.jpeg

জাগো নিউজ২৪
পণ্য খালাসে অহেতুক বিলম্ব না করার নির্দেশ এনবিআরের ব্যবসা-বাণিজ্য সহজ করতে আমদানি বা রপ্তানিকৃত পণ্যের চালান পরীক্ষার নামে অহেতুক হয়রানি এবং পণ্য খালাসে বিলম্ব না করতে দেশের সব কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৩০ আগস্ট) এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব কাস্টম হাউসের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে এনবিআর। এতে ১৩টি বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। https://www.jagonews24.com/m/economy/news/1152710

uploads/trade_daily/digest_photo_bnews__1788246132.jpg

বাংলা নিউজ২৪
নীতি সহায়তার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পুনর্গঠনের লক্ষ্যে নীতি সহায়তার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার আওতায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে নীতি সহায়তা পাওয়ার জন্য নতুন আবেদন করা যাবে।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা বিআরপিডি-১ সার্কুলার লেটার নং-৩০-এ এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। https://www.banglanews24.com/economics-business/news/bd/1677660.details

uploads/trade_daily/digest_photo_FE__1788246132.jpg

The Financial Express
Small RMG factories lag behind in rooftop solar adoption Small- and medium-sized ready-made garment (RMG) factories are significantly lagging behind larger units in installing rooftop solar systems, despite the sector's huge potential to generate electricity amid an acute energy shortage. Khan Monirul Alam, managing director of Fashion.com Ltd, said large factories are increasingly installing rooftop solar even though it typically meets only 15-20 per cent of their total electricity demand. Large factories can dedicate particular production sections to solar power and have sufficient space to install batteries, facilities that are often unavailable to smaller units, he said. Mr Alam called for cluster-based solar projects under which multiple nearby factories could pool resources and generate electricity collectively, with surplus power transmitted to the national grid. He said he was also planning to install rooftop solar at his factory to reduce its carbon footprint and strengthen sustainability reporting to meet buyers' requirements. https://today.thefinancialexpress.com.bd/trade-market/small-rmg-factories-lag-behind-in-rooftop-solar-adoption-1788196491

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-01_at_11.42.43_AM__1788246132.jpeg

যুগান্তর
ব্যবসা-বাণিজ্য চাঙা করাই লক্ষ্য : বড় অঙ্কের খেলাপি ঋণ নবায়নে ফের ছাড় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বড় অঙ্কের খেলাপি ঋণ নবায়নের ক্ষেত্রে আরও ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণ নবায়নের আবেদনের সময় ও ঋণ নবায়ন ও পুনর্গঠনের মেয়াদ বাড়ানো হয়েছে। যেসব ঋণ গ্রহীতার একক প্রতিষ্ঠান বা গ্রুপের এক হাজার কোটি টাকার বেশি ঋণ খেলাপি হয়ে পড়েছে সেগুলো ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিশেষভাবে নবায়ন করা যাবে। এক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ২ বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৫ বছরের মেয়াদে ঋণ পুনঃতফসিল সুবিধা পাবে গ্রাহক। খেলাপি ঋণ বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের অর্ধেক ও এর সঙ্গে আরও ৪ বছর যোগ করে ঋণ পুনর্গঠন করা যাবে। https://www.jugantor.com/tp-lastpage/1147993#google_vignette

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-01_at_11.57.02_AM__1788246383.jpeg

সমকাল
এলপিজি আমদানি করতে চান শিল্পমালিকরা গ্যাসের তীব্র সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারের দিকে ঝুঁকছেন শিল্পমালিকরা। বাজার থেকে এলপিজি কেনার পাশাপাশি নিজেদের প্রয়োজন মেটাতে সরাসরি আমদানি করতে চান অনেক উদ্যোক্তা। এরই মধ্যে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান এ বিষয়ে জ্বালানি বিভাগে আবেদন করেছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় বয়লার ও উৎপাদনযন্ত্র স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। উৎপাদন বন্ধ রাখার চেয়ে বেশি ব্যয়ে এলপিজি ব্যবহার করে কারখানা সচল রাখার চেষ্টা করছেন তারা। https://samakal.com/bangladesh/article/370564/%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE

uploads/trade_daily/digest_photo_bonik__1788246383.jpg

বণিক বার্তা
নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ বাতিল করল কাতার এনার্জি যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতে হরমুজ প্রণালিতে নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ নভেম্বর পর্যন্ত বাতিল (ফোর্স মেজর) করল কাতার এনার্জি। এর আওতায় ইউরোপ ও এশিয়ার বেশকিছু ক্রেতা দেশের এলএনজি সরবরাহ বাতিল অব্যাহত থাকবে। এশিয়ার ক্রেতাদের মধ্যে ফোর্স মেজরের আওতায় রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। https://bonikbarta.com/international/tE374wErzgfN1p90

uploads/trade_daily/digest_photo_kk__1788246383.jpg

কালের কণ্ঠ
প্যারিসে টেক্সওয়ার্ল্ড প্রদর্শনী শুরু ইউরোপের অন্যতম প্রধান টেক্সটাইল ও পোশাক বাণিজ্য মেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৬-এ নিজেদের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সক্ষমতা তুলে ধরছে বাংলাদেশ। ফ্রান্সের রাজধানী প্যারিসের লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে গতকাল সোমবার থেকে শুরু হওয়া তিন দিনের এই প্রদর্শনী চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক ক্রেতাদের সামনে বৈচিত্র্যময় ফ্যাব্রিক, তৈরি পোশাক, অ্যাকসেসরিজ ও উদ্ভাবনী সমাধান প্রদর্শনে এতে বাংলাদেশের মোট ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী বাংলাদেশি তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে এবং কিছু প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জাতীয় প্যাভিলিয়নের অধীনে প্রদর্শনীতে অংশ নিচ্ছে। https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/09/01/1732864