September 09, 2026
দৈনিক ইত্তেফাক
ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, ব্যবসার খরচও কমবে: অর্থমন্ত্রী
ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এতে ব্যবসার খরচও কমবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘লঞ্চিং অব ডায়নামিক বাংলা কিউআর ফর ইউনিভার্সাল পেনশন স্কিম, পাওয়ার্ড বাই ট্রাস্ট ব্যাংক’ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, অর্থনীতিকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ডিজিটালাইজেশন এবং ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্ব দিতে হবে।
https://www.ittefaq.com.bd/808642/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B8-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%93
বণিক বার্তা
১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার : সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিজিএমইএ ও বিকেএমইএর সময়োপযোগী বলছে বিটিএমএ
রফতানিমুখী শিল্পে ব্যবহারের জন্য ১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে দীর্ঘদিনের বন্ড সুবিধা প্রত্যাহার করেছে সরকার। তবে প্রকৃত রফতানিকারকদের জন্য নির্ধারিত শর্তে ব্যাংক গ্যারান্টির বিপরীতে এ ধরনের সুতা আমদানির সুযোগ রাখা হয়েছে। স্থানীয় স্পিনিং শিল্পের সুরক্ষা ও বন্ড সুবিধার অপব্যবহার রোধে সরকারের এ সিদ্ধান্ত সময়োপযোগী বলে মন্তব্য করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তবে সিদ্ধান্তটির ‘ক’ ও ‘খ’ দফা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ দুই সংগঠন। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পক্ষ থেকে গতকাল বাণিজ্যমন্ত্রীকে দেয়া এক চিঠিতে এ দাবি জানানো হয়। এতে প্রয়োজনে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের কথাও বলা হয়েছে। এর আগে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক আদেশে এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।
https://bonikbarta.com/economy/9bNXGeWGaQ6ct6J3
The Financial Express
NBR scraps duty-free bond facility for 10-to-30 count cotton yarn
Welcoming the decision, the Bangladesh Textile Mills Association (BTMA) called it a "timely step" to protect local spinning mills and curb misuse of the bond facility. The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA), however, reacted with surprise, terming the decision "suicidal" in a joint letter sent to the commerce minister on Monday. They alleged that the de-bonding decision and the mandatory local sourcing rule had been introduced without prior open discussion, even though it had been agreed at the August 20 meeting that BTMA, BGMEA and BKMEA would first hold joint talks. The letter, signed by BGMEA president Mahmud Hasan Khan and BKMEA president Mohammad Hatem, warned that abruptly withdrawing long-standing bond privileges risks damaging the apparel industry and sending the wrong signal to international buyers, particularly as competing countries introduce and expand their own bond facilities.
https://today.thefinancialexpress.com.bd/first-page/nbr-scraps-duty-free-bond-facility-for-10-to-30-count-cotton-yarn-1788890455?amp=true
The Daily Sun
First US cotton warehouse in country to open in Nov
The first US cotton warehouse in Bangladesh is set to open in Chattogram in November, a move expected to cut sourcing lead times for local spinners and strengthen trade links between Bangladesh and the United States. BGMEA Director Mohammed Sohel also welcomed the move. “Spinners will get cotton at home. Besides, our RMG products will get duty-free access to the US market if we use US cotton. We hope that it will strengthen our bilateral trade,” he said.
https://www.daily-sun.com/front-page/896729
জাগো নিউজ২৪
এশিয়ার প্রবৃদ্ধিতে নতুন চ্যালেঞ্জ, ভরসা এআই ও সহযোগিতা
বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি এশিয়া এখন নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। কয়েক দশকের দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণের পর বাণিজ্য বিভাজন, জ্বালানি নিরাপত্তার উদ্বেগ, জনসংখ্যার বার্ধক্য ও উৎপাদনশীলতা বৃদ্ধির গতি কমে আসায় অঞ্চলটির পুরোনো প্রবৃদ্ধির মডেল এখন চ্যালেঞ্জের মুখে। তবে সামনে সুযোগও রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজেশন ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নতুন প্রবৃদ্ধির পথ খুলে দিতে পারে। এ সুযোগ কাজে লাগাতে তরুণ জনগোষ্ঠীর কর্মশক্তিকে কাজে লাগাতে হবে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
https://www.jagonews24.com/economy/news/1155080
বাংলা ট্রিবিউন
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা তুলেছেন। এর মধ্য দিয়ে দুই দিনে ব্যাংকটি থেকে ১৩ হাজার ৪২৮ জন গ্রাহক মোট ৫৮১ কোটি টাকা উত্তোলন করেছেন। ব্যাংকটির কর্মকর্তারা জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা উত্তোলন করেন। এর আগে সোমবার প্রথম দিনে ৫ হাজার ৫৩২ জন গ্রাহক ২৫৪ কোটি টাকা উত্তোলন করেন।
https://www.banglatribune.com/business/money-and-investment/967530/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A7%AB%E0%A7%AE%E0%A7%A7-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE
The Daily Star
Economic activity hits 23-month low in Aug: PMI
Bangladesh’s economic activity fell to a 23-month low in August, reversing July’s rebound, as exports weakened and energy disruptions weighed on manufacturing and services, according to the latest Purchasing Managers’ Index (PMI). The headline Purchasing Managers’ Index (PMI) fell 7.9 points month-on-month to 49.9 in August, its weakest reading since September 2024. The index, jointly developed by the Metropolitan Chamber of Commerce and Industry (MCCI) and Policy Exchange Bangladesh (PEB), last month dropped below the 50-point threshold that separates expansion from contraction.
https://www.thedailystar.net/business/economy/news/economic-activity-hits-23-month-low-aug-pmi-4268096
বিডিনিউজ২৪
বড় বাণিজ্য ঘাটতি নিয়ে শুরু অর্থবছর
আগের অর্থবছরের ধারাবাহিকতায় বড় বাণিজ্য ঘাটতি নিয়ে শুরু হয়েছে ২০২৬-২৭ আর্থিক বছর। প্রথম মাস জুলাইয়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২০৮ কোটি ৮০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই মাসের চেয়ে ৩৮ দশমিক ৩৭ শতাংশ বেশি। গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৫০ কোটি ৯০ লাখ ডলার। নানা প্রতিবন্ধকতায় রপ্তানি আয় কমায় এবং আমদানি ব্যয় বাড়ায় এ ঘাটতি বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
https://bangla.bdnews24.com/business/68867f5423f7
The Financial Express
EDITORIAL :Circular economy vital for green export growth
For Bangladesh, the transition to a circular economy is no longer simply an environmental aspiration; it is fast becoming an economic necessity. As global markets tighten sustainability requirements and consumers become increasingly conscious of the environmental footprint of products, the country's ability to turn waste into industrial resources could determine how competitive its exports remain in the years ahead. Plastic waste, in particular, represents both a mounting environmental liability and a potentially valuable economic resource. This message emerged clearly at the fifth meeting of the Sustainability and Green Growth Working Committee (SGGWC), jointly organised by the Business Initiative Leading Development (BUILD) and the Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC). Senior government officials, industry representatives and development partners discussed the challenges and opportunities of developing a circular plastic-to-textile economy. The discussion was significant because it placed waste management, industrial competitiveness and export growth within the same policy framework.
https://today.thefinancialexpress.com.bd/editorial/circular-economy-vital-for-green-export-growth-1788880296
The Dhaka Tribune
UNGA President Khalilur Rahman vows open, inclusive presidency
President of the 81st Session of the United Nations General Assembly (UNGA) Dr Khalilur Rahman on Tuesday pledged to work closely with the media and member states, stressing that dialogue, cooperation and common ground must guide efforts to address the challenges facing the UN and multilateralism. After assuming office as UNGA president, Dr Rahman said the United Nations and multilateralism as a whole are being tested in ways not seen before, but he also sees opportunities, particularly in emerging technologies and artificial intelligence governance.
https://www.dhakatribune.com/bangladesh/foreign-affairs/419402/unga-president-khalilur-rahman-vows-open
বণিক বার্তা
আমলাতান্ত্রিক জটিলতাই ব্যবসা করার ক্ষেত্রে প্রথম ও প্রধান সমস্যা
দেশের প্রথম দিককার লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের প্রতিষ্ঠাতা ফজলুল হক। গত ২ আগস্ট এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ, ব্যাংকিং, জ্বালানি ও ব্যবসার পরিবেশ নিয়ে বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে কথা বলেছেন তিনি
https://bonikbarta.com/bangladesh/w0EyXCZeZQrfMNnq
বাংলাদেশ প্রতিদিন
মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় কানাডা। মার্কিন পণ্যের ওপর কানাডার আরোপ করা পাল্টা শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। তবে দুই দেশের মধ্যে নতুন কোনও বাণিজ্যচুক্তির বিষয়ে এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। কানাডার নতুন পাল্টা শুল্কের আওতায় পড়ছে প্রায় ২৮ বিলিয়ন কানাডীয় ডলার (প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের মার্কিন পণ্য। ইস্পাত থেকে শুরু করে আসবাবপত্র ও তুলার টি-শার্ট—বিভিন্ন পণ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে। কোনও কোনও পণ্যের ক্ষেত্রে শুল্কের হার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত।
https://www.bd-pratidin.com/international-news/2026/09/08/1298112
প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংক
কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধন অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের লক্ষ্যে এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।
https://protidinerbangladesh.com/business/180819/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%AB-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%83%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95
ঢাকা পোস্ট
আজকের মুদ্রা বিনিময় হার
আজকের মুদ্রা বিনিময় হার - Today's Foreign Currency Exchange Rate (September 9, 2026). বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
সমকাল
আগস্টে আরও কিছুটা কমেছে মূল্যস্ফীতি
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের পর আগস্টেও কমেছে মূল্যস্ফীতি। আগস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার নেমে এসেছে ৮ দশমিক ২৬ শতাংশে। জুলাই মাসে যা ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
https://samakal.com/economics/article/371684/%E0%A6%86%E0%A6%97%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF
কালের কন্ঠ
সবুজ ঋণে লালবাতি
সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্স ইতিবাচক ও টেকসই বিনিয়োগের প্রসার ঘটানোর উদ্দেশ্যে চালু করা হলেও এর পরিণতি এখন ‘লালবাতি’র দশা। ঋণ নিয়ে উদ্যোক্তারা শোধ তো করছেনই না, উল্টো নানা টালবাহানায় তা পুনঃ তফসিল করছেন। এর ফলে এ ঋণের কার্যকারিতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। জানা যায়, শিল্প খাতে গুণগত পরিবর্তনের জন্য গ্রিন ফাইন্যান্স টেকসই অর্থনীতি এই দুই সেক্টরে তহবিল সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। তথ্য বলছে, সবুজ অর্থায়ন (গ্রিন ফাইন্যান্স) খাতে ঋণ আদায়ে বড় ধরনের পতন হলেও পুনঃ তফসিল বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই খাতে ঋণ আদায় ১০.৩ শতাংশ কমলেও পুনঃ তফসিল বেড়েছে প্রায় ৬৭৬ শতাংশ।