BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 13, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_12.21.02_PM__1789280669.jpeg
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
হরমুজ প্রণালিতে চলমান সংঘাত ও জাহাজ চলাচলে বিঘ্নের কারণে—এই বিকল্প নৌপথটির গুরুত্ব সাম্প্রতিক সময়ে অনেকটাই বেড়েছিল। এখন সেটি নিয়েই দেখা দিচ্ছে উদ্বেগ। বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু বলেন, ছোট ও মাঝারি সাইজের রপ্তানিকারকরা এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন। তিনি বলেন, "শিপিং ভাড়া বাড়লে বায়াররা সেই খরচের কিছু অংশ সরবরাহকারীদের ওপর চাপানোর চেষ্টা করতে পারে। বিশেষত ছোট ও মাঝারি রপ্তানিকারকরা অর্ডার হাতছাড়া হওয়ার ভয়ে—এই বাড়তি লজিস্টিকস খরচের বোঝা নিজেরা বহন করতে বাধ্য হতে পারে।" https://www.tbsnews.net/bangla/Economy/news-details-538101
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_12.01.12_PM__1789281095.jpeg

আমার দেশ
মধ্যপ্রাচ্য যুদ্ধে লাগাম টানার আহ্বান ব্রিকসের, একতরফা নিষেধাজ্ঞার প্রতিবাদ ব্রিকস জোটের ১৯তম শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্যপ্রাচ্যের যুদ্ধে লাগাম টানার জোর আহ্বান জানানো হয়েছে। এতে সমর্থন জানিয়ে জোটের দুই সদস্যদেশ ইরান ও সংযুক্ত আরব আমিরাত ঘোষণাপত্রে সই করেছে। ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে বৈঠক হয়। দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, সংঘাত প্রশমন, স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়ন জোরদারের নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন। https://www.dailyamardesh.com/world/asia/amdckpc7v9faz

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_11.18.28_AM__1789281095.jpeg

জাগো নিউজ২৪
টেকসই-পরিবেশবান্ধব খাতে বেড়েছে ঋণ বিতরণ-আদায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন, জলাবদ্ধতা ও মাটির লবণাক্ততার মতো ঝুঁকি বাড়ছে। পরিবেশ-জলবায়ুর এসব ঝুঁকি মোকাবিলায় দেশে টেকসই ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্পে অর্থায়ন বাড়ানোর ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) টেকসই অর্থায়ন প্রকল্পে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে আদায়ের পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। https://www.jagonews24.com/m/economy/news/1156401

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_11.28.50_AM__1789281095.jpeg

যুগান্তর
যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ বাংলাদেশে আগামী পাঁচ বছরে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।’ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন বলরুমে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। https://www.jugantor.com/national/1153681

uploads/trade_daily/digest_photo_bonik_bar_canada__1789281095.jpg

বণিক বার্তা
কানাডার বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের প্রভাব, নতুন সরবরাহ উৎসের খোঁজে ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের প্রবণতা জোরালো হচ্ছে কানাডায়। এতে দেশটির সুপার মার্কেটের তাকেও পরিবর্তন আসছে। ভোক্তাদের একটি বড় অংশ এখন পণ্য কেনার আগে সেটি কোথায় তৈরি বা উৎপাদন হয়েছে, তা যাচাই করছেন। মার্কিন পণ্য এড়িয়ে কানাডার পণ্য কেনার প্রবণতা বাড়ায় খুচরা বিক্রেতারাও সরবরাহ ব্যবস্থা বদলাতে শুরু করেছেন। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, কানাডীয় পণ্যের উৎস স্পষ্টভাবে জানানোর জন্য লেবেলিং বাড়ানো হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন সরবরাহ উৎসও খুঁজছেন ব্যবসায়ীরা। https://bonikbarta.com/economy/PvIG9ymRFTkVea9W

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_12.34.37_PM__1789281602.jpeg

সমকাল
ডিজেলের ব্যবহার বেড়েছে ২২%, বাড়ছে জ্বালানি খরচ গ্যাস সংকট সামাল দিতে গিয়ে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থায় নতুন চাপ তৈরি হয়েছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্রগুলো ডিজেল ও ফার্নেস অয়েলের ব্যবহার বাড়িয়েছে। আগস্টে ডিজেল বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। আসছে বোরো মৌসুমে সেচের জন্য ডিজেলের ওপর আরও চাপ তৈরি হবে। মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ ও বাব আল-মান্দেব ঘিরে আন্তর্জাতিক নৌপথে অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় সামনের দিনগুলোতে ডিজেল নিয়েও সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পণ্য সরবরাহ প্রায় বন্ধ। এর মধ্যে লোহিত সাগরের বাব আল-মান্দেব ঘিরে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সৌদি আরবের তেল রপ্তানির একমাত্র লাইফলাইন এই বাব আল-মান্দেব। এটি হুতিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে বাড়তি দুশ্চিন্তা তৈরি হয়েছে। https://samakal.com/economics/article/372544/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%B0%E0%A6%9A

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_11.30.36_AM__1789281602.jpeg

দৈনিক আমাদের সময়
দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলারের বেশি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটি ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য রপ্তানি করেছে ১৪ বিলিয়ন ডলারের বেশি। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ইপিজেডের উদ্বোধন করেছিলেন। কর্ণফুলী ইপিজেডের রপ্তানি কেবল গার্মেন্টসেই সীমাবদ্ধ নেই। গার্মেন্টসের বাইরে এখান থেকে রপ্তানি হচ্ছে তাঁবু ও ক্যাম্পিং সামগ্রী, বাইসাইকেল, চামড়াজাত পণ্য, ফার্নিচার, ব্যাগ, আন্ডার গার্মেন্টস, ফ্যাশন ও সেফটি শুরু মতো পণ্য, যা দেশের রপ্তানির ঝুড়িকে বৈচিত্র্যময় করেছে। বিশ্বের অন্যতম প্রখ্যাত ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হয় এসব পণ্য। কর্ণফুলী ইপিজেডের ‘দুই দশকের রূপান্তর ও বিকাশ’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গতকাল এ তথ্য জানানো হয়। https://www.dainikamadershomoy.com/details/01a096aae2ae7

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_12.39.41_PM__1789281602.jpeg

প্রথম আলো
ইতালির মিলানে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের পোশাক ও চামড়াপণ্য, অংশ নিচ্ছে ১৪ প্রতিষ্ঠান ইতালির মিলানে আন্তর্জাতিক গার্মেন্টস, টেক্সটাইল ও ফ্যাশন সোর্সিং মেলা ‘রেডি টু শো’ শুরু হয়েছে। ইউরোপের অন্যতম বড় এই বাণিজ্য মেলায় বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াশিল্প খাতের ১৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শনিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। https://www.prothomalo.com/business/n4luuxs7fn

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_12.14.39_PM_(1)__1789282131.jpeg

The Daily Star
New report of attack on Strait of Hormuz shipping fans fears of threats to oil supplies Maritime trackers received new reports of an attack on a ship in the Strait of Hormuz on Sunday, adding to concerns about Iran-related threats to energy supplies after Saudi Arabia shut down a vital oil pipeline. The British navy-affiliated agency ‌UKMTO said it had a report of a projectile hitting a vessel as it moved through the Strait of Hormuz. The amount of damage and the status of the crew were unknown as of early Sunday, the agency said. https://www.thedailystar.net/business/news/new-report-attack-strait-hormuz-shipping-fans-fears-threats-oil-supplies-4271516

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_12.48.26_PM__1789282131.jpeg

দেশ রুপান্তর
শিল্পায়ন ও কর্মসংস্থানে উৎপাদনমুখী বিনিয়োগে জোর দিচ্ছে সরকার: রাশেদ তিতুমীর ঋণনির্ভর ও পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থাননির্ভর অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার। একই সঙ্গে স্বজনপ্রীতি, বৈষম্য ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার (১২ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুলিয়া, সাভার ক্যাম্পাসে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘কানেক্টিং নলেজ, পলিসি অ্যান্ড প্র্যাকটিস ফর বেটার গভর্ন্যান্স’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। https://www.deshrupantor.com/amp/719806/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B0

uploads/trade_daily/digest_photo_d_po__1789282131.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 12, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_12.36.53_PM__1789281602.jpeg

আজকের পত্রিকা
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: সবুজ বিনিয়োগে বড় মন্দা দেশে সবুজ বিনিয়োগ ও টেকসই অর্থায়নের গতি থমকে গেছে। এ দুই খাতে অর্থায়ন আশঙ্কাজনক কমেছে। এতে ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার প্রস্তুতিও দুর্বল হচ্ছে। একই সঙ্গে জ্বালানি খরচ ও দূষণ কমিয়ে সবুজ উৎপাদন ও টেকসই শিল্পায়নের পথেও বড় বাধা তৈরি হয়েছে। টেকসই অর্থায়নসংক্রান্ত সবশেষ প্রতিবেদন পর্যালোচনা থেকে এমন বার্তা উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের চলতি বছরের জুন প্রান্তিকের প্রতিবেদন তথ্য বলছে, মাত্র এক বছরের ব্যবধানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ চিত্রে এ মন্দা তৈরি হয়েছে। এই সময়ে সবুজ অর্থায়নে ঋণ বিতরণ কমেছে ১ হাজার ৬৯১ কোটি টাকা এবং টেকসই অর্থায়নে কমেছে ৪৫ হাজার ১২১ কোটি টাকা। https://www.ajkerpatrika.com/business/ajpcylcm9mo0g

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_12.14.39_PM_(1)__1789282131.jpeg

জাগো নিউজ২৪
ইপিবির ভাইস চেয়ারম্যান : ব্যবসার সামনে অবারিত সুযোগ, উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেছেন, দেশে নতুন গণতান্ত্রিক সরকারের প্রতি শুধু দেশের মানুষের নয়, বিদেশিদেরও আস্থা রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিও কয়েক মাসের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। ফলে দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অবারিত সুযোগ তৈরি হবে। সরকার পূর্ণ নীতি সহায়তা নিয়ে বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকবে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর ১১তম আসরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। https://www.jagonews24.com/m/economy/news/1156465

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_11.03.15_AM__1789282131.jpeg

The Financial Express
Tightening yarn imports could secure 1.5m jobs Bangladesh's textile and spinning industries could help restore a significant number of jobs lost over the past three years and create new employment opportunities, potentially securing nearly 1.5 million jobs in the sector following the recent tighter controls on yarn imports, say officials. The restrictions on imports of 10-count to 30-count cotton yarn could help strengthen the primary textile and readymade garment (RMG) supply chain, as well as save around $1.6 billion annually in import costs, according to commerce ministry and tariff commission officials. https://thefinancialexpress.com.bd/trade/tightening-yarn-imports-could-secure-15m-jobs

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-13_at_11.38.06_AM_(1)__1789282131.jpeg

প্রথম আলো
বেনাপোল বন্দর দিয়ে টানা তিন বছর আমদানি–রপ্তানি কমেছে দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের বাণিজ্য টানা তিন অর্থবছর ধরে কমছে। বিশেষ করে গত অর্থবছরে রপ্তানিতে বড় ধস নেমেছে। এক বছরের ব্যবধানে ভারতে রপ্তানি পণ্যের পরিমাণ কমেছে ৫৩ শতাংশ এবং রপ্তানি মূল্য কমেছে ৬৯ শতাংশ। একই সময়ে আমদানিও কমেছে। এর প্রভাব পড়েছে বন্দরের রাজস্ব আদায়েও। শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিও ধারাবাহিকভাবে কমছে। গত তিন অর্থবছরে (২০২৩-২৪ থেকে ২০২৫-২৬) এ বন্দর দিয়ে মোট ৪৭ লাখ ১৭ হাজার ৩৬৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৮১ হাজার ৬৩২ কোটি টাকা। https://www.prothomalo.com/business/economics/z70wzccqi5