BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 15, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-15_at_12.38.26_PM__1789454543.jpeg
বণিক বার্তা
শিল্পে গ্যাস সরবরাহ আজ থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতাদের ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের মেয়াদে এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। https://bonikbarta.com/bangladesh/RRyGGDqcedd1Dqpu
uploads/trade_daily/digest_photo_d30e8d6bb0d71bee42ebb14acaa38b11-6aa7bba63a8db__1789454949.webp

দৈনিক ইত্তেফাক
ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী : কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ এবং গ্যাস মিলবে, এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ব্যবসায়ী প্রতিনিধিরা। https://www.ittefaq.com.bd/809602/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E%E2%80%93%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

uploads/trade_daily/digest_photo_flame-871136_1920__1789454949.webp

The Business Standard
Gas supply to improve today, Chevron agrees to drill new wells with Bapex The development was revealed at a meeting between Prime Minister Tarique Rahman and business leaders at his Secretariat office yesterday (14 September), where energy supply emerged as one of the key concerns raised by the business community. BGMEA President Mahmud Hasan Khan Babu told TBS that the country's two FSRUs would be able to operate at full regasification capacity by Wednesday evening. It could take another three to four days for the increased supply to reach industries, he said. Even when both FSRUs were operating at full capacity, industries faced a gas shortage, Babu said. Business leaders have therefore proposed increasing generation from oil-fired power plants and shutting some gas-fired plants to free up gas for industries. https://www.tbsnews.net/economy/energy/gas-supply-improve-today-chevron-agrees-drill-new-wells-bapex-1542821

uploads/trade_daily/digest_photo_8-6aa8597cec5de__1789455153.webp

যুগান্তর
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : সবার আগে বিদ্যুৎ-জ্বালানি মধ্যপ্রাচ্য যুদ্ধের অভিজ্ঞতা, দেশের বিদ্যমান অর্থনীতি এবং শিল্পপ্রতিষ্ঠান ও জনগণের দুর্ভোগ বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ বিষয়ে কার্যকর সমাধানের পথ খুঁজতে রাতদিন কাজ করছে সরকারের নীতিনির্ধারক মহল। এজন্য নানামুখী বৈঠক ও পর্যালোচনা অব্যাহত আছে। কীভাবে দেশে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানো যায়, সে বিষয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে শিল্পকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ বাড়ানোর চিন্তা করছে জ্বালানি বিভাগ। পুরো বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই মনিটরিং করছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। https://www.jugantor.com/tp-firstpage/1154726

uploads/trade_daily/digest_photo_news_389331_1__1789455153.jpg

বনিকবার্তা
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার : বিশেষায়িত অঞ্চলের নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণে লাগবে না অনুমোদন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ ১ থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, ২ সেপ্টেম্বর জারি করা এফইপিডি ১ সার্কুলার নম্বর ৩২-এর ২৭ নম্বর অনুচ্ছেদের পার্ট-বিতে বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেয়ার কথা বলা হয়েছিল। নতুন সার্কুলারে বিষয়টি স্পষ্ট করে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই শর্ত প্রযোজ্য হবে না। https://bonikbarta.com/economy/iqduYEZg1sMUG8Bk

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-15_at_12.08.04_PM__1789455422.jpeg

প্রথম আলো
ঢাকা ইপিজেডে চালু হলো ‘স্মার্ট ওয়্যারহাউস’ তৈরি পোশাক ও জুতাশিল্পের প্রয়োজনীয় লেবেল ও প্যাকেজিং পণ্য দ্রুত এবং দক্ষতার সঙ্গে সরবরাহের লক্ষ্যে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) চালু হয়েছে অত্যাধুনিক স্মার্ট ওয়্যারহাউস। এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এই প্রযুক্তিভিত্তিক ওয়্যারহাউস চালু করেছে। সোমবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ওয়্যারহাউসটি উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। https://www.prothomalo.com/business/7suddsxs86

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-15_at_10.57.34_AM__1789455422.jpeg

দেশ রুপান্তর
চট্টগ্রামে সংকটে পোশাকশিল্প ৪০০ প্রতিষ্ঠান বন্ধ তৈরি পোশাক রপ্তানির সূতিকাগারখ্যাত বন্দরনগরী চট্টগ্রামে দীর্ঘ প্রায় ১০ বছর আগে গার্মেন্টসপল্লী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। এর মধ্যেও এখানে এ শিল্পের যে বিকাশ ঘটেছে তা সংকটে পড়েছে। রপ্তানি আদেশ কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জ্বালানি সংকট ও কমপ্লায়েন্স ব্যয়ের চাপে পড়ে ছোট ও মাঝারি অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। প্রতিকূলতা উপেক্ষা করে যেসব উদ্যোক্তা এখনো টিকে আছেন তারাও অস্তিত্ব রক্ষায় হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় চট্টগ্রামে ‘গার্মেন্টসপল্লী’ প্রতিষ্ঠার দাবি আবারও সামনে এসেছে। বিজিএমইএ’র পরিচালক ও মেলো ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ মানছুর দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে চট্টগ্রামে গার্মেন্টস সেক্টরে যে অবস্থা বিরাজ করছে তাতে ছোট ও মাঝারি কারখানাগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। https://www.deshrupantor.com/720374/%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A7%AA%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-15_at_11.22.15_AM__1789455679.jpeg

The Daily Star
BKMEA seeks stronger policy coordination for garment sector Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) yesterday urged the government to form a high-level committee to coordinate policymaking for the garment industry. BKMEA President Mohammad Hatem submitted the proposal to Prime Minister Tarique Rahman, according to a statement issued by the association.The proposed committee would help improve the competitiveness of the country’s garment industry and ensure necessary policy support. It would include the ministers of finance, commerce and industries, officials from the National Board of Revenue, and representatives of BKMEA, the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Bangladesh Textile Mills Association (BTMA) and other relevant organisations. https://www.thedailystar.net/business/economy/news/bkmea-seeks-stronger-policy-coordination-garment-sector-4272826

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-15_at_10.36.04_AM__1789455679.jpeg

জাগো নিউজ২৪
পোশাকখাতে ব্যবসা বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চায় বিজিবিএ আন্তর্জাতিক বাজারে দেশের গার্মেন্টস সোর্সিং ও ব্যবসার সুযোগ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে বিজিবিএ নেতারা এ সহায়তা চান। বৈঠকে বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদের নেতৃত্বে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। https://www.jagonews24.com/economy/news/1157121

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-15_at_10.59.23_AM__1789455679.jpeg

প্রথম আলো
বিনিয়োগ বাড়াতে দুই বছরের জ্বালানি পথনকশা চান মার্কিন ব্যবসায়ীরা দেশে বিনিয়োগ বাড়াতে আগামী দুই বছরের জন্য জ্বালানিবিষয়ক সুস্পষ্ট পথনকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন দেশে কাজ করা মার্কিন বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, এই পথনকশায় প্রতি ছয় মাসে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা, মেধাস্বত্বের সুরক্ষা ও সাইবার নিরাপত্তায় মনোযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তাঁরা। বলেছেন, কার্যকরভাবে প্রাতিষ্ঠানিক সংস্কারে গুরুত্ব দিতে হবে। গত শনিবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে এ কথা জানান অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। অনুষ্ঠানে আগামী পাঁচ বছরে অতিরিক্ত ৫ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান অ্যামচেম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। https://www.prothomalo.com/business/v8rpaitp8e

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-15_at_11.44.07_AM__1789455679.jpeg

সমকাল
সমুদ্রপথে পণ্য আমদানির খরচ ৬৬ শতাংশ বেড়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য গভীর সংকটে পড়েছে। ৯ মাসের ব্যবধানে জাহাজে এক কনটেইনার (গড়ে ১৪ টন) পণ্য এনে বন্দর থেকে খালাস করতে সব মিলিয়ে এখন ব্যবসায়ীদের বাড়তি খরচ হচ্ছে গড়ে ৬৬ শতাংশ। গত ডিসেম্বরে চট্টগ্রাম বন্দর ২৩ খাতে এক লাফে মাশুল বাড়িয়ে ছিল ৪১ শতাংশ। বন্দরে ২০ ফুট এককের একটি আমদানি কনটেইনারেই বাড়তি গুনতে হচ্ছে পাঁচ হাজার ৭২০ টাকা। এই ধকল সামলে ওঠার আগেই গত ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে শুরু হয় অস্থিরতা। সেটির প্রভাবে সাগরপথে এক কনটেইনার পণ্য চট্টগ্রাম বন্দরে আনতে ব্যবসায়ীদের খরচ বাড়ে ২৫ শতাংশ। জ্বালানি তেলের দাম বাড়ায় এরই মধ্যে বেড়েছে জাহাজ ভাড়া। বেড়েছে ঝুঁকি ভাতা ও বীমার হারও। সেই হিসাবে এক কনটেইনার পণ্যে বাড়তি খরচ হচ্ছে ৬৬ শতাংশ। https://samakal.com/bangladesh/article/372862/%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%B0%E0%A6%9A-%E0%A7%AC%E0%A7%AC-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87#google_vignette

uploads/trade_daily/digest_photo_d_post__1789455679.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 15, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_ajker__1789455785.jpg

আজকের পত্রিকা
সুয়েজে গতি, হরমুজ-বিকল্প রুটে ঝুঁকি: পণ্যপথে স্বস্তি, জ্বালানিতে নতুন শঙ্কা বিশ্ববাসীর জন্য এই অস্থিরতার মধ্যেও একটি স্বস্তির বার্তা আছে। এশিয়া-ইউরোপ বাণিজ্যের প্রধান রুট সুয়েজ খাল দিয়ে জ্বালানির বাইরে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি জোরদারের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বড় শিপিং কোম্পানিগুলো এখন এই খাল দিয়ে তাদের পণ্যবাহী জাহাজ চলাচল বাড়াতে শুরু করেছে। ইতিমধ্যে ডেনমার্কের মায়ের্স্ক জার্মানির হ্যাপাগ-লয়েডের সঙ্গে যৌথভাবে পরিচালিত চারটি কনটেইনার সেবা সুয়েজ খাল দিয়ে চালুর ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার মায়ের্স্ক জানায়, তাদের এই৫, এই১১, এই১২, ও এমই২ সেবা এখন আফ্রিকার দক্ষিণ প্রান্তে কেপ অব গুড হোপ ঘুরে যাওয়ার পরিবর্তে সুয়েজ খাল হয়ে চলবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এর ফলে এশিয়া-ইউরোপ রুটে পণ্য পরিবহনের স্বাভাবিকতা ফিরবে; একই সঙ্গে সময় ও পরিবহন ব্যয় কমবে। https://www.ajkerpatrika.com/business/ajpxb5vzautjc

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-15_at_10.47.58_AM__1789455785.jpeg

প্রতিদিনের বাংলাদেশ
বড় করদাতার ওপরই বাড়ছে চাপ রাজস্ব আদায়ের লক্ষ্য এক বছরে প্রায় অর্ধেক বাড়িয়েছে সরকার। কিন্তু সেই লক্ষ্য পূরণে নতুন করদাতা তৈরির চেয়ে বিদ্যমান বড় করদাতাদের ওপরই নির্ভরতা বাড়ছে। এতে বড় কোম্পানি ও ব্যক্তিশ্রেণির করদাতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতিবিদ ও কর কর্মকর্তাদের মতে, দেশের করভিত্তি এখনও সীমিত। ব্যবসায়িক পরিবেশেও রয়েছে নানা চাপ। https://protidinerbangladesh.com/special-news/181413/pressure-is-mounting-on-large-taxpayers

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-15_at_10.28.20_AM__1789455866.jpeg

আমার দেশ
পণ্য আমদানিতে মূল্যঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা চালু আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামার ঝুঁকি কমাতে আমদানিকারকদের জন্য কমোডিটি প্রাইস রিস্ক হেজিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় ব্যাংকগুলো যোগ্য আমদানিকারকদের পণ্যের মূল্যঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা দিতে পারবে। এর মাধ্যমে আমদানিকারকেরা আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের অস্বাভাবিক বৃদ্ধি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন এবং ব্যবসায়িক ব্যয় পরিকল্পনা আরও সহজ হবে। https://www.dailyamardesh.com/business/import-export/amdjq3k5493dk