BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 16, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-16_at_12.30.21_PM_(1)__1789541792.jpeg
আমার দেশ
এই অতিরিক্ত কটননির্ভরতা দীর্ঘমেয়াদে যেমন রপ্তানি বাজার সংকুচিত করছে, তেমনি শিল্পের মূল্য সংযোজনকেও বাধাগ্রস্ত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রপ্তানি পণ্য বহুমুখীকরণের জন্য দেশের বস্ত্র খাতকে ম্যানমেড ফাইবারের (এমএমএফ) পণ্যের দিকে যেতে হবে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, ম্যানমেড ফাইবার পণ্যে ভালো করতে হলে নিজস্ব কাঁচামাল হিসেবে ‘ফিলামেন্ট ইয়ার্ন’ লাগবে। কিন্তু আমরা অনেক ধরনের পলিয়েস্টার তৈরি করলেও ফিলামেন্ট ইয়ার্ন তৈরি করি না। বর্তমানে জ্বালানি পরিস্থিতি ভালো না হওয়ায় দেশে এটি তৈরি সম্ভব হচ্ছে না; তাই আপাতত চীন ও ভারত থেকে আমদানি করতে হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে ম্যানমেইড ফাইবারে আমাদের যেতেই হবে— এ নিয়ে কোনো সন্দেহ নেই। https://www.dailyamardesh.com/business/import-export/amd3t2oo90ppb
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-16_at_11.15.21_AM__1789542041.jpeg

প্রথম আলো
গ্যাসের সরবরাহ বেড়েছে, অগ্রাধিকারে শিল্প খাত, লোডশেডিং কিছুটা কমেছে দেড় মাসের বেশি সময় পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে। শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে প্রধানমন্ত্রীর ঘোষণার পর গত সোমবার রাত থেকেই বেড়েছে সরবরাহ। গতকাল মঙ্গলবার যা আরও কিছুটা বেড়েছে। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, সরবরাহ বাড়ানোর পর সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে শিল্প গ্রাহকদের। বাড়তি গ্যাসের অধিকাংশ যাচ্ছে শিল্প খাতে। https://www.prothomalo.com/bangladesh/h0ny23crwa

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-16_at_11.10.00_AM__1789542041.jpeg

সমকাল
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাসে ইতিবাচক পরিবর্তন আনল মুডিস আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস রেটিং বাংলাদেশের ঋণমান পর্যালোচনায় সার্বিক অর্থনৈতিক পূর্বাভাস বা আউটলুক ‘নেতিবাচক’ থেকে পরিবর্তন করে ‘স্থিতিশীল’ ঘোষণা করেছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদি রেটিং মান ‘বি২’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘নট প্রাইম’ হিসেবে অপরিবর্তিত রেখেছে। মুডিস বলেছে, ২০২৪ সাল পর্যন্ত আগের কয়েক বছরে রাজনৈতিক সংকট থেকে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ সাময়িকভাবে হলেও কেটেছে। এর ফলে নিকট ভবিষ্যতে দেশের ক্রেডিট রেটিং আরও অবনতি হওয়ার আশঙ্কা নেই। গতকাল মঙ্গলবার মুডিসের আঞ্চলিক কার্যালয় সিঙ্গাপুর থেকে এ রেটিং প্রকাশ করা হয়। তাদের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশ তার বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে স্থিতিশীল জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তবে দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক গতি ধরে রাখতে হলে ব্যাংকিং খাতের স্থায়ী সমাধান ও রাজস্ব আদায় বাড়ানো অত্যন্ত জরুরি। https://samakal.com/economics/article/373051/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8B%E0%A6%A3%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%B2-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8#google_vignette

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-16_at_10.53.58_AM__1789542041.jpeg

জাগো নিউজ২৪
উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে দেশের নিটওয়্যার পোশাক খাতের ৭৮ শতাংশ কারখানায় উৎপাদন আংশিক বন্ধ। নিটিং, ডায়িং ও গার্মেন্টস সেলাইয়ের উৎপাদন কমেছে ৩৭ থেকে ৫১ শতাংশ পর্যন্ত। একই সময়ে রপ্তানি আদেশ বাতিল বা কমেছে ৫৫ শতাংশ কারখানার। দেশের নিটওয়্যার পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) এক জরিপে এ চিত্র উঠে এসেছে। এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জাগো নিউজকে বলেন, ‘জ্বালানির কারণে অর্ডার বাতিল হয়েছে- এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। আমরা শুরু থেকেই বলে আসছি, জ্বালানি সংকটের কারণে উৎপাদন সক্ষমতার প্রায় ৭০ শতাংশ ব্যবহার করতে পারছি। এতে আমাদের কর্মঘণ্টা বাড়াতে হচ্ছে। আমাদের সদস্যদের অর্ডার লেট শিফট হচ্ছে, কারও কারও এয়ার ফ্রেইট করতে হচ্ছে। তবে অর্ডার বাতিল হয়েছে- এমন কোনো তথ্য আমরা এখনো পাইনি। বিষয়টি আমরা জরিপ করে দেখছি।’ https://www.jagonews24.com/m/economy/news/1157618

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-16_at_11.23.30_AM__1789542041.jpeg

The Daily Star
Labour law enforcement now Bangladesh’s key test: ILO chief Bangladesh has made significant progress in reforming its labour laws, but the real test now lies in implementation, particularly enforcement of the Labour Act, freedom of association in export processing zones and the effectiveness of labour inspections, according to Gilbert F Houngbo, director general of the International Labour Organisation (ILO).The progress will also be important for Bangladesh’s efforts to have an Article 26 complaint filed against it at the ILO in 2019 closed. A joint group representing employers and workers is expected to visit Bangladesh in October to assess the progress. https://www.thedailystar.net/business/global-economy/news/labour-law-enforcement-now-bangladeshs-key-test-ilo-chief-4273901

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-16_at_10.57.55_AM__1789542292.jpeg

জাগো নিউজ২৪
প্রাইমারি টেক্সটাইল খাতের নীতিগত সহায়তা চায় বিটিএমএ প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা ধরে রাখতে ১০-৩০ কাউন্টের কটন সুতা বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ বহাল রাখা, ঋণ পুনঃতফসিলিকরণ ও পুনর্গঠন প্রক্রিয়া সহজ করাসহ একাধিক নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গুলশান ক্লাবে প্রাইমারি টেক্সটাইল খাতের বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে আয়োজিত মতবিনিময় সভা থেকে এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। https://www.jagonews24.com/m/economy/news/1157666

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-16_at_10.50.52_AM__1789542292.jpeg

The Business Standard
RMG exports to US jump 26% in Aug after first-half decline The US is Bangladesh's single largest export market. In the fiscal 2025-26, Bangladesh exported more than $7.74 billion worth of RMG to the country. Bangladesh's apparel exports to the US surged 25.65% year-on-year in August, despite a decline in shipments to the market during the first half of 2026. Rakibul Alam Chowdhury, managing director of Chattogram-based RMG exporter HKC Apparels Ltd, which sends 90% of its exports to the US market, told The Business Standard, "We are seeing better order flows from the US market for the coming months than in the previous months."Mohiuddin Rubel, CEO of Bangladesh Apparel Voice, said if the current pace of exports is maintained throughout the 12 months, Bangladesh's RMG exports to the US could reach nearly $9 billion in FY27. https://www.tbsnews.net/economy/industry/rmg-exports-us-jump-26-aug-after-first-half-decline-1543751

uploads/trade_daily/digest_photo_s_alo__1789542292.jpg

সময়ের আলো
বিকল্প জ্বালানি ব্যবহারে পোশাক খাতে বাড়ছে ব্যয় গ্যাস ও বিদ্যুৎ সংকটে উৎপাদন সচল রাখতে বাধ্য হয়ে বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়াচ্ছে পোশাক কারখানাগুলো। এতে এক দিকে উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে বাড়ছে অতিরিক্ত জ্বালানি ব্যয়। গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে করা জরিপে প্রায় ৯২ শতাংশ কারখানা বিকল্প জ্বালানি ব্যবহারে অতিরিক্ত খরচের কথা জানিয়েছে। ফলে উৎপাদন কমার পাশাপাশি পোশাক খাতের পরিচালন ব্যয় ও আর্থিক চাপ ক্রমেই বাড়ছে। মঙ্গলবার বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) মোট সক্রিয় সদস্য কারখানার প্রায় ২০ শতাংশের তথ্যের ভিত্তিতে তৈরি একটি প্রতিবেদনের সারসংক্ষেপে পোশাকশিল্পের এই সংকটচিত্র উঠে এসেছে। https://www.shomoyeralo.com/news/384221

uploads/trade_daily/digest_photo_n_age__1789542292.jpg

The New Age
15 buyers could help Bangladesh cut 8.5m tonnes of carbon: study Just 15 global fashion companies, including H&M Group, Inditex, Primark and Walmart, could help Bangladesh avoid an estimated 8.59 million tonnes of carbon dioxide emissions by 2040 by funding a shift away from fossil fuels, a new study has found. The analysis, titled ‘Fashion’s Fair Share: Bangladesh Buyers’ Climate Opportunity’, was released recently by the Stand.earth Research Group (SRG), a US-based non-profit organisation that tracks the fashion industry’s environmental footprint. https://www.newagebd.net/post/bisiness-miscellany/314010/15-buyers-could-help-bangladesh-cut-85m-tonnes-of-carbon-study

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-16_at_11.58.18_AM__1789542593.jpeg

কালবেলা
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণে আগ্রহ নেই বন্ধ কারখানার দেশের অর্থনীতিতে গতি ফেরানো, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ৬০ হাজার কোটি টাকার বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে প্যাকেজটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান ফের চালুর জন্য বরাদ্দ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। গত ২৩ মে প্রণোদনা কর্মসূচি ঘোষণার তিন মাসের বেশি সময় পার হলেও বন্ধ কোনো বড় কারখানা এ মাসের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঋণের জন্য আবেদন করেনি। https://www.kalbela.com/ajkerpatrika/lastpage/328687

uploads/trade_daily/digest_photo_d_post__1789542593.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 16, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-16_at_11.30.26_AM__1789542593.jpeg

বিডিনিউজ২৪
যুক্তরাষ্ট্রের বাজারে চীনের হিস্যা কমছে, জুতা রপ্তানিতে ৫ বিলিয়ন ডলারের স্বপ্ন বাংলাদেশের চীনের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের কারণে বিশ্ব বাণিজ্যে যে পালাবদল ঘটছে, তার সুফল পেতে শুরু করেছে বাংলাদেশের জুতা শিল্প।চামড়ার পাশাপাশি চামড়াবিহীন (নন-লেদার) জুতা রপ্তানিতে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ। রপ্তানিকারকরা বলছেন, গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান এবং সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে আগামী দুই বছরের মধ্যে এ খাতের রপ্তানি আয় বর্তমানের পৌনে ২ বিলিয়ন ডলার থেকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। https://bangla.bdnews24.com/business/f75a8e66ba1a

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-16_at_11.18.18_AM__1789542593.jpeg

দৈনিক ইত্তেফাক
১৪ মাস পর ডলার বিক্রি শুরু করলো বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের চাহিদা বাড়ায় ১৪ মাসের বেশি সময় পর আবারও মার্কিন ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বাড়তি চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (১৪ সেপ্টেম্বর) ছয়টি ব্যাংকের কাছে মোট ১১ দশমিক ৫০ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩৫ পয়সা। আগের দিন এ হার ছিল ১২৩ টাকা ২০ পয়সা। https://www.ittefaq.com.bd/809812/%E0%A7%A7%E0%A7%AA-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95