BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 17, 2026

uploads/trade_daily/digest_photo_IMG-20260917-WA0022__1789628265.jpg
আগামীর সময়
দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে স্বাভাবিক হয়ে আসছে শিল্পকারখানার উৎপাদন। কারখানাগুলোতে গ্যাসের চাপ ২ পিএসআই (প্রতি বর্গইঞ্চিতে পাউন্ড) থেকে বেড়ে সর্বোচ্চ ৭ পিএসআই পর্যন্ত উঠেছে। একই সঙ্গে কমছে বিদ্যুতের লোডশেডিং। যেখানে আগে ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকত না, সেখানে এখন তা কমে এক থেকে দেড় ঘণ্টায় নেমেছে বলে জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু আগামীর সময়কে বললেন, দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ বেড়েছে। কোথাও কোথাও চাপ ৭ পিএসআই পর্যন্ত উঠেছে, আবার কোনো কোনো এলাকায় ২ পিএসআই পর্যন্ত। তবে কিছু এলাকায় এখনো পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি। বিশেষ করে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ এলাকা। এসব এলাকায় গ্যাস পরিস্থিতির উন্নতিতে সরকার মনোযোগী হওয়া উচিত। https://www.agamirsomoy.com/national/hozktvwazbg3
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-17_at_11.17.17_AM__1789628647.jpeg

The Daily Star
BATEXPO returns after 12-year hiatus After a 12-year pause, the Bangladesh Apparel and Textile Exhibition (BATEXPO), a flagship event of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), is returning this year. The two-day expo will be held on November 18 and 19 at the Bangladesh-China Friendship Conference Center (BCFCC) in Dhaka. It will showcase Bangladesh’s garment and textile products to international buyers and promote the country’s apparel trade globally. “We are organising BATEXPO 2026 after a 12-year gap to showcase locally made textile and garment products,” said BGMEA President Mahmud Hasan Khan. The event -- likely to be inaugurated by Prime Minister Tarique Rahman -- will highlight the evolution of Bangladesh’s garment and textile industries, particularly in sustainability, workplace safety and product diversification. https://www.thedailystar.net/business/economy/news/batexpo-returns-after-12-year-hiatus-4274871

uploads/trade_daily/digest_photo_kk__1789628647.jpg

কালের কন্ঠ
নবায়নযোগ্য জ্বালানিতে ১৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে সহজ শর্তে ও স্বল্প ব্যয়ে অর্থায়নের লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ঋণের বার্ষিক সরকারি সুদহার হবে মাত্র ০.৫ শতাংশ। তবে গ্রাহক পর্যায়ে সব ধরনের ফি ও চার্জসহ সর্বোচ্চ কার্যকর বার্ষিক সুদহার ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগের রাজস্ব নীতি-১ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে স্বাক্ষর করেন অর্থ বিভাগের যুগ্মসচিব আনারুল কবির। https://www.kalerkantho.com/online/national/2026/09/16/1739965

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-17_at_11.05.31_AM__1789628647.jpeg

সমকাল
বিরোধীদলীয় নেতার সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা। পোশাক শিল্পে উৎপাদন ও রপ্তানিতে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বুধবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ নেতাদের মধ্যে ছিলেন প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সহ-সভাপতি রেজওয়ান সেলিম, মিজানুর রহমান, বিদিয়া অমৃত খান, শেহাব উদ্দুজা চৌধুরী, মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক ফাহিমা আখতার, মজুমদার আরিফুর রহমান,আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। https://samakal.com/politics/article/373205/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A0%E0%A6%95#google_vignette

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-17_at_11.10.38_AM_(1)__1789628647.jpeg

বাংলা ট্রিবিউন
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় কারখানা মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু এলাকায় গ্যাসের চাপ বেড়ে উৎপাদন প্রায় স্বাভাবিক হয়েছে। আবার কিছু এলাকায় এখনও চাপ প্রয়োজনের তুলনায় কম। ফলে শিল্প খাতে এখন মূল প্রত্যাশা হচ্ছে—সরবরাহ বৃদ্ধির এই ধারা যেন স্থায়ী হয়। বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বিগত প্রায় দুই মাস পর কারখানাগুলোতে আগের চেয়ে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। তবে সব অঞ্চলে বেড়েছে এমনটি নয়। দীর্ঘদিন পর গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শিল্প উদ্যোক্তারা কিছুটা স্বস্তি বোধ করছেন।’’ তার বক্তব্যেও স্পষ্ট, শিল্প খাতের স্বস্তি মূলত সাময়িক সরবরাহ বৃদ্ধিকে কেন্দ্র করে। এখন উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্রশ্ন—এই সরবরাহ কতটা স্থায়ী হবে এবং সব শিল্পাঞ্চলে সমানভাবে গ্যাসের চাপ নিশ্চিত করা যাবে কিনা। https://www.banglatribune.com/amp/business/news/968958/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-17_at_11.00.04_AM__1789628647.jpeg

বাংলাদেশ প্রতিদিন
পোশাক খাতের জ্বালানিব্যবস্থা বদলাতে পারেন ক্রেতারা বাংলাদেশের পোশাকশিল্পে চলমান গ্যাস ও বিদ্যুৎসংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার একটি বিকল্প পথ তৈরি হতে পারে বৈশ্বিক ক্রেতা ব্র্যান্ডগুলোর অর্থায়নে। এইচঅ্যান্ডএম গ্রুপ, ইন্ডিটেক্স, প্রাইমার্ক ও ওয়ালমার্টসহ মাত্র ১৫টি ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশের বিদ্যুৎ গ্রিড ও পোশাক কারখানায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন করলে ২০৪০ সাল পর্যন্ত ৮৫ লাখ ৯০ হাজার টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ এড়ানো সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা স্ট্যান্ড.আর্থ রিসার্চ গ্রুপের (এসআরজি) ‘ফ্যাশন’স ফেয়ার শেয়ার : বাংলাদেশ বায়ার্স’ ক্লাইমেট অপরচুনিটি’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। https://www.bd-pratidin.com/industrial-trade/2026/09/17/1301569

uploads/trade_daily/digest_photo_d_post__1789628876.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 17, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_bd_pra_poshak__1789628876.jpg

বাংলাদেশ প্রতিদিন
ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানি বাজারে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হয়েছে। চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬৫ শতাংশ কমেছে। একই সময়ে ইইউর সামগ্রিক পোশাক আমদানিও কমেছে। তবে কমার হার ছিল ৫ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ ইইউর মোট পোশাক আমদানি যতটা কমেছে, বাংলাদেশ থেকে আমদানি কমেছে তার প্রায় তিন গুণ।বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইইউর সামগ্রিক পোশাক আমদানি কমলেও বাংলাদেশ তার চেয়ে বেশি হারে বাজার হারিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য কমেছে। অথচ কয়েকটি প্রতিযোগী দেশ বেশি দামে পোশাক রপ্তানি করেও বাজার বাড়িয়েছে। https://www.bd-pratidin.com/industrial-trade/2026/09/17/1301561

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-17_at_11.13.17_AM__1789628876.jpeg

প্রথম আলো
তিন বছরের বেশি সময় পর সুদ বাড়াল ফেডারেল রিজার্ভ, আরও বাড়ানোর ইঙ্গিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিন বছরের বেশি সময় পর সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। মূল্যস্ফীতি বেশি থাকলে ভবিষ্যতে সুদের হার আরও বাড়ানো হতে পারে—এমন ইঙ্গিতও দিয়েছে তারা। বুধবার এক বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে নীতি সুদ ৩ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের পরিসর থেকে বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশ করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতার মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে ফেড। বেশ কিছুদিন ধরেই ট্রাম্প দাবি করে আসছিলেন, সুদের হার কমানো হোক। https://www.prothomalo.com/business/world-business/i6vebqc47i