BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 19, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-19_at_12.54.23_PM_(1)__1789800965.jpeg
প্রতিদিনের বাংলাদেশ
বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে গঠিত ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম বাস্তবায়নে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঋণ পাওয়ার পর প্রথম ছয় মাস সুদ পরিশোধে ছাড় দেওয়া হয়েছে। তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে স্কিমের তিন বছরের মেয়াদের যেকোনো সময়ে এ সুবিধার জন্য আবেদন করা যাবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে সার্কুলার জারি করে। দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো নির্দেশনায় আগের দুটি সার্কুলারের কিছু বিধান সংশোধন ও নতুন একটি বিধান যুক্ত করা হয়েছে। https://protidinerbangladesh.com/special-news/181708/loan-conditions-relaxed-for-restarting-closed-industries
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-19_at_11.33.02_AM__1789801187.jpeg

প্রথম আলো
জ্বালানিসংকটে উৎপাদন ব্যাহত, তবে বন্ধ হয়নি কারখানা: বিজিএমইএ জ্বালানিসংকটে গত দুই মাসে পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হলেও কোনো কারখানা বন্ধ হয়নি। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান আজ বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, গত সাত দিনের তুলনায় বর্তমানে কারখানাগুলোয় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বাটেক্সপো আয়োজন, নতুন বাজার ও ক্রেতা খোঁজা, পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। https://www.prothomalo.com/business/pp6ghxcr3p

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-19_at_11.53.40_AM__1789801187.jpeg

সমকাল
উৎপাদন ব্যয় বেড়েছে কারখানা বন্ধ হয়নি গত প্রায় দুই মাসে তীব্র জ্বালানি সংকটে পোশাক কারখানা বিকল্প জ্বালানি ব্যবহার করেছে। গ্যাস- বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় উৎপাদন কার্যক্রমে কর্মঘণ্টা বেশি লেগেছে। এতে বেড়েছে উৎপাদন ব্যয়। তবে এই সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়নি। অবশ্য জ্বালানি সংকটের স্থায়ী সমাধান না হলে আগামীতে কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। পোশাক খাতের চ্যালেঞ্জ ও উত্তরণের পথনকশা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের পরিচালনা বাের্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। https://samakal.com/economics/article/373404/%E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%B9%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BF

uploads/trade_daily/digest_photo_bonik__1789801187.jpg

বণিক বার্তা
দীর্ঘ বিরতির পর রজতজয়ন্তী সংস্করণ : বাটেক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সমাপনীতে থাকবেন রাষ্ট্রপতি এক যুগেরও বেশি বিরতির পর দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে ফিরে আসছে পোশাক শিল্পের প্রদর্শনী ‘বাটেক্সপো ২০২৬’। আগামী ১৮ ও ১৯ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপোর রজতজয়ন্তী সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাটেক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ বাটেক্সপোর বিস্তারিত জানানো হয়। https://bonikbarta.com/bangladesh/KDIywSI89L7qrbhh

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-19_at_11.47.24_AM__1789801187.jpeg

দৈনিক ইত্তেফাক
বন্ধ শিল্প-সেবা চালু করতে ৭% সুদে ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। একই সঙ্গে ঋণগ্রহীতাদের জন্য রাখা হয়েছে ছয় মাসের গ্রেস পিরিয়ড। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়েছে, ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর মাধ্যমে ব্যাংকগুলোকে অর্থায়ন করে বন্ধ প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সুযোগ তৈরি করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রাক-অর্থায়ন সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। https://www.ittefaq.com.bd/810171/%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%AD%25-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-19_at_11.43.33_AM__1789801426.jpeg

দেশ রুপান্তর
জ্বালানি সংকটে দু'টি এলএনজি টার্মিনাল নির্মাণ ও গ্যাস অনুসন্ধানের দাবি বিজিএমইএ'র শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি ভাসমান তরলী প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল বা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রেগ্যাসফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপন, স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নির্মাণ এবং উপকূলীয় গ্যাস অনুসন্ধান দ্রুত জোরদারের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এসব দাবি তুলে ধরেন। https://www.deshrupantor.com/721137/%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%AB%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%86%E0%A6%B0%E0%A6%87%E0%A6%89-%E0%A6%93-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A7%82%E0%A6%B2%E0%A7%80%E0%A7%9F

uploads/trade_daily/digest_photo_n_age__1789801426.jpeg

The New Age
Energy crisis disrupts RMG production, no factory closure yet: BGMEA The ongoing energy crisis has disrupted production at readymade garment factories over the past two months, but no factory has been forced to shut down so far, Bangladesh Garment Manufacturers and Exporters Association president Mahmud Hasan Khan said on Thursday. He said that the gas supply situation at factories had improved compared with the previous seven days. ‘Sudden shocks do not cause a factory to close immediately. It takes around six months,’ Mahmud said at a press conference at the BGMEA office at Uttara in the capital. https://www.newagebd.net/post/business-economy/314225/energy-crisis-disrupts-rmg-production-no-factory-closure-yet-bgmea

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-19_at_11.58.34_AM__1789801426.jpeg

আমার দেশ
‘নতুন করে শিল্পে সরাসরি বিনিয়োগ নয়, বেসরকারি খাতকে আরো সক্রিয় করা হবে’ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নতুন করে শিল্পকারখানায় সরাসরি বিনিয়োগ করে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পথে যাচ্ছে না সরকার। এর বিপরীতে শিল্প পরিচালনা ও বিনিয়োগে বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে প্রয়োজন ও যৌক্তিকতার ভিত্তিতে সরকার অংশীদার বা শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হতে পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী। https://www.dailyamardesh.com/business/bank-financial-institutions/amdnwl19smm9e

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-19_at_11.30.16_AM__1789801426.jpeg

জাগো নিউজ২৪
পোশাক খাতে এআই ব্যবহার শ্রমিকের বিকল্প হবে না: বিজিএমইএ সভাপতি দেশের পোশাক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়লেও তা শ্রমিকের বিকল্প হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, পোশাক খাতে এখন এআই ব্যবহার হচ্ছে। একই সঙ্গে খাতটি দ্রুত অটোমেশনের দিকেও যাচ্ছে। তবে সব অটোমেশন এআই দ্বারা হচ্ছে না। এআই ব্যবহারের পাশাপাশি পোশাক খাতের শ্রমঘন বৈশিষ্ট্যও থাকবে। মূল বিষয় হলো দক্ষতা বাড়ানো। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ‘বাটেক্সপো ২০২৬’, হংকং রোডশো এবং পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। https://www.jagonews24.com/economy/news/1158249

uploads/trade_daily/digest_photo_s_alo__1789801858.jpg

সময়ের আলো
কারখানা বন্ধ ঠেকাতে গ্যাস রেশনিং চায় পোশাক খাত গ্যাসের চাপ কম থাকায় দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক ও টেক্সটাইল কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া বা দীর্ঘ সময় অচল থাকার ঝুঁকি কমাতে গ্যাসের সুষম বণ্টন এবং এলাকাভিত্তিক সাপ্তাহিক রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে পোশাক ও বস্ত্র খাতের চারটি শীর্ষ সংগঠন। এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কাছে যৌথভাবে আবেদন জানিয়েছে তারা। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) যৌথ চিঠিতে এ দাবি জানিয়েছে। সংগঠনগুলোর সভাপতি ও শীর্ষ পর্যায়ের নেতারা এতে স্বাক্ষর করেন। https://www.shomoyeralo.com/news/384823

uploads/trade_daily/digest_photo_khabore__1789801858.jpg

খবরের কাগজ
সহজ ঋণের শর্তে জটিলতা, সচল হচ্ছে না বন্ধ কারখানা বন্ধ শিল্পকারখানা সচল করে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গতি ফেরাতে সরকার একের পর এক বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। বন্ধ ও সংকটগ্রস্ত কারখানা চালুর জন্য ২০ হাজার কোটি টাকার তহবিল দেওয়া হয়েছে। অর্থনীতি চাঙা করতে গঠিত হয়েছে মোট ৬০ হাজার কোটি টাকার তহবিল। একই সঙ্গে ৭ শতাংশ সুদে ঋণ ও ছয় মাসের গ্রেস পিরিয়ডের আকর্ষণীয় সুবিধাও দেওয়া হয়েছে। খেলাপি ঋণ কমিয়ে কারখানা চালু করতে বড় ঋণখেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগও দেওয়া হয়েছে। কাগজ-কলমে তহবিলের বিশাল অঙ্ক প্রস্তুত থাকলেও মাঠপর্যায়ের চিত্র একেবারেই ভিন্ন। অর্থের সংকট নেই, নীতিগত সহায়তার ঘাটতি নেই; অথচ তহবিল থেকে এখন পর্যন্ত এক টাকাও বিতরণ হয়নি।বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘জ্বালানি সংকটের সমাধান না করে শুধু ঋণ দিলে বন্ধ কারখানা পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে না। বর্তমানে চালু থাকা অনেক শিল্পপ্রতিষ্ঠানই গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে স্বাভাবিক উৎপাদন করতে পারছে না। এমন পরিস্থিতিতে বছরের পর বছর বন্ধ থাকা কোনো কারখানা ঋণ নিয়ে ফের উৎপাদনে ফিরলেও প্রয়োজনীয় জ্বালানি না পেলে কার্যক্রম ধরে রাখা কঠিন হতে পারে। https://www.khaborerkagoj.com/special-report/937959

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-19_at_11.17.21_AM__1789801858.jpeg

The Financial Express
Textile, apparel bodies seek urgent gas rebalancing Four leading textile and apparel trade bodies have urged the Gas Transmission Company Limited (GTCL) to urgently rebalance gas supplies and introduce zone-based rationing. They warned that severe shortages in the Titas Gas franchise area are disrupting production at the heart of the country's export-oriented textile industry. The trade bodies are: Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA), Bangladesh Textile Mills Association (BTMA) and Bangladesh Terry Towel and Linen Manufacturers and Exporters Association (BTTLMEA). https://thefinancialexpress.com.bd/trade/textile-apparel-bodies-seek-urgent-gas-rebalancing

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-19_at_11.22.15_AM__1789801858.jpeg

প্রথম আলো
যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ২৬% বেড়েছে, ইইউতে বেড়েছে ৯% দেশে তীব্র জ্বালানিসংকটের মধ্যেও গত মাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমার পর আগস্টে তা ২৫ শতাংশ বেড়েছে। একইভাবে ইইউতে গত জুলাইয়ে আড়াই শতাংশ কমার পর আগস্টে রপ্তানি বেড়েছে ৯ শতাংশ। তৈরি পোশাক রপ্তানিকারকেরা বলছেন, গত মাসে গ্যাস-বিদ্যুৎসংকটে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। তারপরও ক্রেতাদের ধরে রাখতে অনেক কারখানামালিক বাড়তি খরচ করে হলেও সময়মতো পণ্য রপ্তানি করেছেন। এতে বড় দুই বাজারে রপ্তানি বেড়েছে। https://www.prothomalo.com/business/hwqd2as8lp

uploads/trade_daily/digest_photo_d_po__1789801858.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 19, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_manab__1789801858.jpg

মানবজমিন
১০ মাসের মধ্যে আগস্টে সর্বনিম্ন মূল্যস্ফীতি কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮.২৬ শতাংশে নেমে এসেছে। এটি গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও ৭ শতাংশের ঘরে নেমে আসায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কমতে পারে। খবর বাসস’র।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে শূন্য.০৬ শতাংশীয় পয়েন্ট। এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল ৯.১৬ শতাংশ এবং মে মাসে ৯.৪২ শতাংশ। ফলে মে মাসের তুলনায় তিন মাসে মূল্যস্ফীতি কমেছে এক.১৬ শতাংশীয় পয়েন্ট। https://www.mzamin.com/article/42189

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-19_at_12.01.35_PM__1789801858.jpeg

আগামীর সময়
নিউইয়র্কে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার, ব্যবসায়িক ম্যাচমেকিংয়ে নতুন সম্ভাবনা নিউইয়র্কে শুরু হয়েছে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার। এতে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা এতে অংশ নিয়েছেন। মেলায় পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নিউইয়র্কের Borough of Manhattan Community College (BMCC), ১৯৯ চেম্বার্স স্ট্রিটে মেলার উদ্বোধন হয়। https://www.agamirsomoy.com/economics/corporate-corner/ukhdqz5nh3sg