September 20, 2026
প্রথম আলো
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
https://www.prothomalo.com/bangladesh/ji7zba94sd
আমার দেশ
উৎসবমুখর পরিবেশে ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম দুই প্রতিষ্ঠানের নেতাদের নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি ও সভাপতি মহোদয়ের হাতে বিশেষ জার্সি তুলে দেন বাফুফে সহসভাপতি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, সাবেক পরিচালক মো. ইমরানুর রহমান এবং স্পোর্টস কমিটির চেয়াম্যান মো. সাজ্জাদ আলী খান, সাসটেইনেবল এনার্জি কমিটির চেয়ারম্যান মো. সাইফুর রহমান সাপুসহ বিজিএমইএর বিভিন্ন কমিটির সদস্য ও পোশাকশিল্পের উদ্যোক্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম। আয়োজনের শুরুতে বিজিএমইএর পরিচালক ও স্পোর্টস কমিটির ডাইরেক্টর ইনচার্জ শাহ রাঈদ চৌধুরী বিজিএমইএ ও বাফুফের সহযোগিতামূলক অংশীদারত্বের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
https://www.dailyamardesh.com/business/bank-financial-institutions/amdcsqomjjgeb
Textile Focus
‘BGMEA Cup 2026’ Trophy Unveiled
The trophy unveiling ceremony of the ‘BGMEA Cup 2026’, one of the country’s largest and most popular corporate football tournaments organized by the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), along with the ‘Celebration of BGMEA-BAFFU Partnership’ and Mega Auction, was held today (Saturday) in a festive and vibrant atmosphere The event was held at the Noorul Quader Auditorium of the BGMEA Complex, with Md. Aminul Haque, State Minister for Youth and Sports of the Government of the People’s Republic of Bangladesh, attending as the chief guest. In the presence of BGMEA President Mahmud Hasan Khan, Bangladesh Football Federation (BFF) Vice President Fahad Mohammad Ahmed Karim, and leaders of both organizations, he formally unveiled the ‘BGMEA Cup 2026’ trophy amid an enthusiastic atmosphere.
https://textilefocus.com/here-is-a-polished-english-translation-suitable-for-a-news-press-release-format-sporting-excitement-sweeps-through-apparel-industry-as-bgmea-cup-2026-trophy-unveiled/
The New Age
Bangladesh-India Trade: Restrictions dent exports, imports keep rising
Bangladesh’s trade with India has come through two years of reciprocal restrictions, with imports from the neighbouring country rising sharply in the last financial year while exports remained almost unchanged. The country imported goods worth $10.96 billion from India in FY26, up 13.93 per cent from $9.62 billion a year earlier, according to National Board of Revenue data.However, exports to India stood at $1.75 billion, against $1.76 billion in FY25. The figures suggested that the curbs introduced since the political changeover of August 2024 — most of them aimed at the land ports that once carried the bulk of bilateral cargo — have redrawn the routes of India-Bangladesh trade and raised its cost, without materially altering its volume.
https://www.newagebd.net/post/trade-commerce/314546/bangladesh-india-trade-restrictions-dent-exports-imports-keep-rising
বণিক বার্তা
বর্ণিল আয়োজনে বিজিএমইএ কাপের ট্রফি উন্মোচন
বিজিএমইএ আয়োজিত দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন, ‘বিজিএমইএ-বাফুফে অংশীদারত্ব উদযাপন’ এবং মেগা অকশন অনুষ্ঠান গতকাল অত্যন্ত উৎসবমুখর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বাফুফের সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ও দুই প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিজিএমইএ কাপ ২০২৬-এর ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, সাবেক পরিচালক মো. ইমরানুর রহমান এবং স্পোর্টস কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ আলী খান, সাসটেইনেবল এনার্জি কমিটির চেয়ারম্যান মো. সাইফুর রহমান সাপুসহ বিজিএমইএর বিভিন্ন কমিটির সদস্য ও পোশাক শিল্প খাতের বিশিষ্ট উদ্যোক্তারা। স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.)। অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএর পরিচালক ও স্পোর্টস কমিটির ডাইরেক্টর ইন চার্জ শাহ রাঈদ চৌধুরী বিজিএমইএ ও বাফুফের সহযোগিতামূলক অংশীদারত্বের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
https://bonikbarta.com/bangladesh/ITndiIPtyoZyZdi0
যুগান্তর
সাড়ে ৫ বছর পর বাড়ল টাকার মান
দীর্ঘ সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়নের ধারা থেকে বেরিয়ে এসেছে। টাকার মান কিছুটা বেড়েছে। গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত গড়ে টাকার মান বেড়েছে দশমিক ০৬ শতাংশ। আর চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মান বেড়েছে দশমিক ৭৭ শতাংশ। এর আগে ২০২০ সালে সর্বশেষ ডলারের বিপরীতে টাকা কিছুটা শক্তিশালী হয়েছিল। ওই সময়ের পর ২০২১ সাল থেকে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাড়ে ৫ বছরের বেশি টাকার অবমূল্যায়ন হয়েছে। ওই সময়ে টাকার মান কমে ৩৮ টাকা ২০ পয়সা বা ৪৫ দশমিক ০৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
https://www.jugantor.com/tp-city/1157230
জাগো নিউজ২৪
ভারতের ওপর ১০০% শুল্ক আরোপের পথে আরও এক ধাপ এগোলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিলে স্বাক্ষর করেছেন, যার আওতায় রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। একই বিধান রাশিয়ার কাছ থেকে তেল কেনা অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিলটি পাস করার পর ভারত জানিয়েছে, তারা ‘বহুমুখী উৎস থেকে’ জ্বালানি সংগ্রহের মাধ্যমে দেশের মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
https://www.jagonews24.com/international/news/1158981
The Daily Sun
Tk17,000 crore rooftop solar window opens
Industrial rooftops are emerging as the country’s next big investment frontier, with tax concessions, cheap financing and net metering converging to unlock an estimated Tk17,000 crore in new solar investment. The National Board of Revenue (NBR) issued a gazette notification on Wednesday last slashing import duties on solar equipment to 1% for six months, scrapping the existing 15% VAT and 2% advance tax that had pushed the overall tax burden as high as 64%.
https://www.daily-sun.com/front-page/898735
দৈনিক ইত্তেফাক
গ্যাস-বিদ্যুৎ সংকটেও ঈশ্বরদী ইপিজেডে রপ্তানি আয় বেড়েছে
গ্যাস ও বিদ্যুৎসংকটে দেশের শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়লেও পাবনার ঈশ্বরদী ইপিজেডে রপ্তানি আয় ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে এ ইপিজেড থেকে ২৮৯ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার বা ১২ শতাংশের বেশি। সংশ্লিষ্টরা বলছেন, উত্তর ও পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকশীতে অবস্থিত ঈশ্বরদী ইপিজেড। তৈরি পোশাকের পাশাপাশি এখানে তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জাম, উইগ, ব্যাটারি, ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস, বুলেটপ্রুফ জ্যাকেট, কেমিক্যাল, অটোমোবাইল যন্ত্রাংশ, টেক্সটাইল, ইয়ার্ন ও রাবার পণ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদিত হচ্ছে। বহুমুখী পণ্য উৎপাদনই ইপিজেডটির এগিয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
https://www.ittefaq.com.bd/810396/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%93-%E0%A6%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 20, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
বাংলাদেশ প্রতিদিন
বাব আল মান্দেব প্রণালি হুতিদের নিয়ন্ত্রণে : সংকটে পোশাক রপ্তানি
বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব আল মান্দেব’ প্রণালির চলমান সংকটের ধাক্কা লেগেছে দেশের তৈরি পোশাক খাতে। লোহিত সাগরের উপকূলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। রুট পরিবর্তন করার ফলে পণ্য পরিবহন ব্যয় এবং সময় দুটিই বেড়েছে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিকারকদের। এতে বাড়তি চাপ পড়েছে রপ্তানিকারকদের মধ্যে। তৈরি হয়েছে শঙ্কা।
https://www.bd-pratidin.com/industrial-trade/2026/09/20/1302791
কালবেলা
যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিতে জরুরি নির্দেশনা
দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এ বিষয়ে জরুরি নির্দেশনা দেন। নির্দেশনায় বলা হয়, দৈনিক চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে কার্যকর করার জন্য দেশের সব স্তরের মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
https://www.kalbela.com/national/330185