BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 23, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-23_at_2.01.07_PM__1790152214.jpeg
The Financial Express
To facilitate this expansion, the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) is set to open a dedicated 'Japan Desk' at its headquarters at Uttara in the capital to attract more apparel buyers. "We will open a desk at the BGMEA office on Wednesday (today), with the Japanese Ambassador to Bangladesh slated to attend the inaugural event," BGMEA President Mahmud Hasan Khan said. "We want to diversify our market. So, we have targeted non-conventional markets like Japan. Japan is very potential for us. We are working to facilitate Japanese buyers at our BGMEA complex through setting up the desk," he said at a recent programme. https://thefinancialexpress.com.bd/trade/bangladesh-targets-bigger-share-of-japans-apparel-market-with-new-export-push
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-23_at_11.17.53_AM__1790152371.jpeg

সমকাল
শুধু জাপানের ব্র্যান্ড-ক্রেতাদের পোশাক বানাবে ১৭২ কারখানা এ বিষয়ে যে কোনো সমস্যায় সমাধানসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে। এ উদ্দেশ্যে ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’ নামে একটি ডেডিকেটেড ডেস্ক চালু করা হচ্ছে। এর মাধ্যমে কারখানাগুলোর জন্য বাজার গবেষণা, ক্রেতা খোঁজা এবং জাপানি সংস্থা যেমন– জেট্রো, জাইকা, জেবিসিসিআই, জেসিআইএডির সঙ্গে সমন্বয় করা হবে। এই কমিটির অন্যতম সদস্য বিজিএমইএর পরিচালক ও বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল। জানতে চাইলে গতকাল তিনি সমকালকে বলেন, জাপানের ব্র্যান্ড- ক্রেতারা বাংলাদেশের কারখানার সঙ্গে কাজ করতে যে কোনো সমস্যা হলে সমাধানের দায়িত্ব নিয়েছে বিজিএমইএ। এ বিষয়ে জাপানি উদ্যোক্তা ব্যবসায়ী ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কমিটির আলোচনা চূড়ান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জাপানি রাষ্ট্রদূত বিজিএমইএর জাপান ডেস্কের উদ্বোধন করছেন। আগামীতে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানিতে কয়েক গুণ হবে বলে আশা করা হচ্ছে। https://samakal.com/economics/article/374229/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AD%E0%A7%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-23_at_11.14.20_AM__1790152371.jpeg

জাগো নিউজ২৪
এলডিসি উত্তরণ পেছানো • সদস্য দেশগুলোর সমর্থন আদায়ে অগ্রাধিকার চান ব্যবসায়ী-অর্থনীতিবিদরা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের পাশাপাশি সাইডলাইনে বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশকে এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দিতে জাতিসংঘের সদস্য দেশগুলোর সমর্থন আদায়কে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, বাংলাদেশের আবেদনের যৌক্তিকতা তুলে ধরে সংশ্লিষ্ট দেশগুলোর সমর্থন ও সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার বাংলাদেশের আবেদনটি বাস্তবায়নে প্রয়োজনীয় সমর্থন আদায়ই হবে ঢাকার প্রধান লক্ষ্য। https://www.jagonews24.com/economy/news/1160109

uploads/trade_daily/digest_photo_kk_bdeshi__1790152500.jpg

কালের কণ্ঠ
বন্দরে বিশেষ সুবিধা পাবেন বিদেশি বিনিয়োগকারীরা অর্থবিভাগ সূত্রে জানা গেছে, ডিরেগুলেশন বাস্তবায়নের পথনকশা নিয়ে সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, সরকারি সেবা দ্রুত করা এবং ব্যবসার ক্ষেত্রে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর কালের কণ্ঠকে বলেন, বিদেশি বিনিয়োগ না আসার পেছনে বড় কারণগুলোর একটি হলো সময়মতো সরকারি সেবা না পাওয়া। অর্থবিভাগ সূত্রে জানা গেছে, ডিরেগুলেশন বাস্তবায়নের পথনকশা নিয়ে সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, সরকারি সেবা দ্রুত করা এবং ব্যবসার ক্ষেত্রে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর কালের কণ্ঠকে বলেন, বিদেশি বিনিয়োগ না আসার পেছনে বড় কারণগুলোর একটি হলো সময়মতো সরকারি সেবা না পাওয়া। https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/09/23/1742694

uploads/trade_daily/digest_photo_ajker_invest__1790152500.jpg

আজকের পত্রিকা
বিনিয়োগ আনায় সহযোগী পাবে ১.২৫% প্রণোদনা বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে সরকারি তৎপরতা জোরদারের পাশাপাশি এই কাজে দেশি-বিদেশি মধ্যস্থতাকারী ব্যক্তি-প্রতিষ্ঠানকেও সরকার পাশে রাখতে চায়। এ লক্ষ্যে দেশে বিদেশি বিনিয়োগ আনতে সহায়তা করা যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য প্রণোদনার ব্যবস্থা রাখা হচ্ছে। এদের ইতিবাচক তৎপরতায় কোনো বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে যে পরিমাণ ইক্যুইটি বা মূলধন আনবেন, তার ওপর ভিত্তি করে মধ্যস্থতাকারীকে ১ দশমিক ২৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে এ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে ইনভেস্ট বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ইনভেস্ট বাংলাদেশের প্রকাশ করা ১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে চলতি বছর ১৬ মার্চ এই সময়াবদ্ধ পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি জানায়, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, অবকাঠামো শক্তিশালী করা এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে নেওয়া ১৬টি কর্মধারার মধ্যে ১৪টির আওতায় ২০টি উদ্যোগের অগ্রগতি হয়েছে। কিছু উদ্যোগ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। তবে বড় অবকাঠামো প্রকল্পগুলোর কাজ এগোলেও সেগুলো বাস্তবায়নে আরও সময় প্রয়োজন হবে বলে জানানো হয় অগ্রগতি পর্যালোচনার চিত্রে। https://www.ajkerpatrika.com/business/ajpjaxsnoqj26

uploads/trade_daily/digest_photo_fe_govt__1790152500.jpg

The Financial Express
Govt asks RMG exporters to source 50pc yarn locally The government has directed the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) and Bangladesh Textile Mills Association (BTMA) to take steps to ensure that 50 per cent of yarn used by the apparel industry is procured from local spinning mills, while the remaining 50 per cent can be imported. The three trade bodies have been asked to discuss among themselves how the importable portion would be allocated and inform the commerce ministry of the steps taken. The commerce ministry issued the directive in a letter dated September 10, following a decision at a meeting of an inter-ministerial committee formed to review and resolve problems facing the textile sector. https://today.thefinancialexpress.com.bd/last-page/govt-asks-rmg-exporters-to-source-50pc-yarn-locally-1790097884

uploads/trade_daily/digest_photo_bonik__1790152553.jpg

বণিক বার্তা
বাণিজ্য ভারসাম্য উন্নয়নে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান ভারতকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে এ দেশ থেকে আরো বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং এক্ষেত্রে দেশটির অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে গভর্নরের বক্তব্যে এসব বিষয় উঠে আসে। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরো জোরদার করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। https://bonikbarta.com/economy/0VMfv8KfsOK3pJRM

uploads/trade_daily/digest_photo_kk_chin__1790152873.jpg

কালের কণ্ঠ
রপ্তানির ৪০% চীনের দখলে বিশ্বের মোট কনটেইনার (জাহাজে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত বক্স) রপ্তানির ৪০ শতাংশই এখন চীনের দখলে। গত তিন মাসের গড় থেকে এই হিসাব পাওয়া গেছে। এই তথ্য জানিয়েছেন চীনে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জেন্স এসকেলুন্ড। মাত্র ৯ মাসে চীনের কনটেইনার রপ্তানির অংশ ২.৫ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। এসকেলুন্ড বলেন, এই প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়েও বেশি। ধারণা করেছিলাম, ২০৩০ সালের দিকে চীনের কনটেইনার রপ্তানির অংশ ৪০ শতাংশের কাছাকাছি পৌঁছবে। https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/09/23/1742696

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-23_at_10.40.26_AM__1790152873.jpeg

প্রথম আলো
চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি বাংলাদেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬–২৭ অর্থবছরে দেশের প্রবৃদ্ধির হার বেড়ে ৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছে তারা। সংস্থাটির সর্বশেষ ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সেপ্টেম্বর ২০২৬’ বা এশিয়ার উন্নয়নবিষয়ক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এডিবির হিসাবে, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। ২০২৫–২৬ অর্থবছরে তা সামান্য বেড়ে ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে। ২০২৬–২৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার আরও বেড়ে ৪ শতাংশে উঠতে পারে। খবর বিজ্ঞপ্তি https://www.prothomalo.com/business/economics/4egke9gguq

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-23_at_10.37.10_AM__1790152873.jpeg

আমার দেশ
সুতা আমদানিনির্ভরতা বাড়ছে, হুমকিতে দেশি উদ্যোক্তারা দেশে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানি দিন দিন বাড়ছে। এর বিপরীতে ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা দেশি উদ্যোক্তাদের প্রায় অর্ধেক সক্ষমতাই অব্যবহৃত থেকে যাচ্ছে। স্থানীয় উৎপাদন লাইন বসে থাকায় পুরো ব্যাকওয়ার্ড লিংকেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুমকিতে রয়েছেন দেশি প্রাথমিক বস্ত্রশিল্পের উদ্যোক্তারা। এ কারণে আমদানি নিয়ন্ত্রণে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন তারা। পাশাপাশি স্থানীয় স্পিনিং ও টেক্সটাইলশিল্পকে পুনরুজ্জীবিত করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। https://www.dailyamardesh.com/business/amdvfzmnhstfh

uploads/trade_daily/digest_photo_n_age__1790153671.jpg

The New Age
Ironing, finishing workers face worst heat stress in RMG factories Workers in ironing and finishing sections of Bangladesh’s garment factories are spending more than three-quarters of their working hours under high or severe heat stress, according to a new report from Cornell University’s Global Labor Institute that quantifies, for the first time, both the human and financial toll of extreme heat on South Asia’s largest export industry. The report ‘Six Seasons, Four Summers,’ launched on September 21, found that Dhaka’s 2025 heat season stretched to seven months — a duration the authors describe as ‘the new norm’ — with temperatures inside factories consistently exceeding those outdoors. https://www.newagebd.net/post/apparel/314956/ironing-finishing-workers-face-worst-heat-stress-in-rmg-factories

uploads/trade_daily/digest_photo_ajkr_gas__1790153671.jpg

আজকের পত্রিকা
রয়টার্সের প্রতিবেদন /গ্যাস ও বিদ্যুৎ-সংকটেও যেভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে বাংলাদেশি একটি তৈরি পোশাক কারখানা গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বাংলাদেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তবে ওয়ালমার্ট, গ্যাপ ও নেক্সটের সরবরাহকারী ‘৪এ ইয়ার্ন ডাইংয়ে’ অন্তত এখন পর্যন্ত কর্মীরা নির্বিঘ্নে হুডি সেলাই করছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের লোগো লাগাচ্ছেন। জ্বালানি-সংক্রান্ত সংকটের কারণে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে কিছু প্রস্তুতকারককে অতিরিক্ত খরচ করে বিমানে পণ্য পাঠাতে হয়েছে অথবা ক্রেতাদের আকৃষ্ট করতে ছাড় দিতে হয়েছে। পোশাক রপ্তানিকারক শহীদুল্লাহ আজিম বলেন, ‘আমাদের মুনাফার হার এমনিতেই খুব কম, আর জ্বালানির দাম বাড়ার ফলে তা আরও সংকুচিত হবে। প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রেখে একই সঙ্গে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ার চাপ সামলানো আমাদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে।’ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, কোম্পানিগুলো হয়তো বেশি জ্বালানি খরচ বহন করতে পারবে। তবে কিছু প্রতিষ্ঠানের জন্য গ্যাসের সংকট ও বিদ্যুৎ বিভ্রাট আরও বেশি উদ্বেগের বিষয়। কারণ বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও ভারতে এ সমস্যাগুলো ততটা তীব্র নয়। https://www.ajkerpatrika.com/business/ajpnz3c5qyekz

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-23_at_12.50.06_PM_(1)__1790153671.jpeg

বাংলা ট্রিবিউন
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, সোয়েটার, আন্ডারগার্মেন্টস ও শিশুদের পোশাকের মতো পণ্যের ওপরই দেশের পোশাক রফতানি অনেক বেশি নির্ভরশীল। বিপরীতে বিশ্ববাজারে তুলনামূলক বেশি চাহিদার উচ্চমূল্যের ও বৈচিত্র্যময় পোশাক— যেমন আউটারওয়্যার, ড্রেস, স্পোর্টসওয়্যার, টেকনিক্যাল ওয়্যার ও স্যুট— রফতানিতে বাংলাদেশের অংশ এখনও বেশ কম। ক্যালেন্ডার বছর ২০২৫-এর পোশাক রফতানির তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। এ প্রসঙ্গে বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, “বাংলাদেশের পোশাক রফতানি দীর্ঘদিন ধরেই মূলত বেসিক পণ্যের ওপর নির্ভরশীল। টি-শার্ট, প্যান্ট, সোয়েটারসহ এসব পণ্যে আমাদের উৎপাদন সক্ষমতা ও অভিজ্ঞতা অনেক বেশি। কিন্তু বিশ্ববাজারের চাহিদা এখন দ্রুত পরিবর্তন হচ্ছে। ফলে শুধু একই ধরনের পণ্যের পরিমাণ বাড়িয়ে রফতানি প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে।” https://www.banglatribune.com/business/news/969892/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-23_at_11.49.32_AM_(1)__1790153671.jpeg

প্রথম আলো
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি : পণ্য উৎপাদনের ব্যয় বাড়ছে, উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা গত রোববার রাতে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। আর পেট্রলের নতুন দাম লিটারে ১৬০ টাকা ও অকটেনের দাম ১৬৫ টাকা। এর আগে গত ১৮ এপ্রিল ডিজেলের মূল্য লিটারে ১৫ টাকা, পেট্রল ১৯ টাকা, অকটেন ২০ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়েছিল। গত জুনে পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম আরও ৫ টাকা করে বাড়ে। নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম বন্দরে তৈরি পোশাক পরিবহনে প্রতি কাভার্ড ভ্যানে গত সপ্তাহ পর্যন্ত খরচ লাগত ১৫ হাজার টাকা। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সেই ব্যয় ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা হয়ে গেছে। https://www.prothomalo.com/business/industry/yy7v7t9p8a

uploads/trade_daily/digest_photo_kk_central_ban__1790153671.jpg

কালের কন্ঠ
অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনহীন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ বা আর্থিক লেনদেন থেকে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত কোনো প্ল্যাটফর্মে অর্থ জমা বা আর্থিক লেনদেন করা আইনবিরোধী। প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্রসমার্কেট.এআই’-এর মাধ্যমে বিনিয়োগ গ্রহণ ও আর্থিক লেনদেন পরিচালনার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। এ ধরনের প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ করলে একদিকে আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে, অন্যদিকে অননুমোদিত লেনদেনের কারণে ব্যবহারকারীরাও আইনগত জটিলতায় পড়তে পারেন। https://www.kalerkantho.com/online/business/2026/09/23/1742905

uploads/trade_daily/digest_photo_d_post__1790153671.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 23, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-23_at_10.41.28_AM_(1)__1790153671.jpeg

বাংলাদেশ প্রতিদিন
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংও। মঙ্গলবার মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটরিয়ামে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান। https://www.bd-pratidin.com/economy/2026/09/22/1303884

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-23_at_11.43.42_AM_(1)__1790153671.jpeg

যুগান্তর
বস্ত্র খাতের সমস্যা: সমাধানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন মনে রাখতে হবে, কেবল সস্তা শ্রমের ওপর নির্ভর করে আন্তর্জাতিক বাজারে টিকে থাকার দিন শেষ হয়ে আসছে। বিশেষ করে এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রয়োজন একটি গতিশীল ও সমন্বিত টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কম্পিটিটিভনেস পলিসি। শিল্প ও অর্থনীতির স্বাভাবিক গতি চাঙা রাখতে বস্ত্র খাতের সুরক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা। https://www.jugantor.com/tp-editorial/1158674#google_vignette