BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 24, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-24_at_12.30.52_PM__1790231472.jpeg
প্রথম আলো
জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ জোরদারে ‘জাপান ডেস্ক’ চালু করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং বিনিয়োগের সুযোগ তৈরিতে এই ডেস্ক ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বুধবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ডেস্কটির উদ্বোধন করা হয়। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, একটি নির্দিষ্ট খাত বা প্রচলিত কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে পণ্য ও বাজার বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে বিজিএমইএ। জাপানের বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য সম্ভাবনাময়। সেই সম্ভাবনা কাজে লাগাতেই জাপান ডেস্ক চালু করা হয়েছে। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বিজিএমইএ কার্যালয়ে জাপান ডেস্ক চালু হওয়ায় দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও গতিশীল হবে। টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বহুমুখীকরণের ওপরও গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে বিজিএমইএর জাপান কমিটির উপদেষ্টা ও ফুরুশিমা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব এবং বিজিএমইএর পরিচালক মোহাম্মদ সোহেল জাপান ডেস্কের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। https://www.prothomalo.com/business/industry/gpmltasacj
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-24_at_11.02.11_AM__1790232326.jpeg

জাগো নিউজ২৪
বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজার উন্মুক্ত থাকবে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও দেশটির রপ্তানিকারকদের জন্য যুক্তরাজ্যের বাজার উন্মুক্ত থাকবে বলে পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান।বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি, টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি, বিনিয়োগ এবং ভবিষ্যৎ বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতে ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি শিন শিন গ্রুপের প্রতিষ্ঠান ভ্যানকট লিমিটেড পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান। https://www.jagonews24.com/economy/news/1160547

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-24_at_12.34.35_PM__1790232326.jpeg

The Business Standard
BGMEA launches 'Japan Desk' to tap bigger share of Japan's $22b apparel market BGMEA has launched a dedicated Japan Desk to help local apparel exporters expand their presence in Japan's $22 billion apparel market. The desk was inaugurated at BGMEA headquarters in Dhaka today (23 September). The trade body said it has already selected around 100 garment factories to work with Japanese buyers. Japanese Ambassador to Bangladesh Saida Shinichi attended the programme as chief guest, while senior representatives of major Japanese buyers, including Teijin Frontier Co Ltd, Marubeni Corporation, ITOCHU Corporation and Toyota Tsusho Corporation, were present. BGMEA President Mahmud Hasan Khan said the desk would connect Japanese buyers, particularly those seeking smaller and more flexible orders, with suitable Bangladeshi factories. "A small order is not a small customer," he said in his written speech, adding that the desk would match buyers with factories based on their required order volumes. https://www.tbsnews.net/economy/rmg/bgmea-launches-japan-desk-tap-bigger-share-japans-22b-apparel-market-1552016

uploads/trade_daily/digest_photo_s_alo__1790232326.jpg

সময়ের আলো
জ্বালানি ও পে-স্কেলে বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ মূল্যস্ফীতি কমানোর পথে নতুন করে চাপ তৈরি করতে পারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো। এ দুটি সিদ্ধান্তের প্রভাবে মূল্যস্ফীতি সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রায় নামিয়ে আনা কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের সদর দফতরে অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় দেশের সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এমন পর্যবেক্ষণ দেওয়া হয়। সভার কার্যবিবরণী নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি নিম্নমুখী থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। https://www.shomoyeralo.com/news/385914

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-24_at_12.36.20_PM__1790232326.jpeg

আমার দেশ
বৈদেশিক বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তিতে টাকা ব্যবহারের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অংশীদার দেশগুলোর সংশ্লিষ্ট ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা (ভোস্ট্রো) হিসাব ব্যবহার করে বৈদেশিক বাণিজ্যিক লেনদেনের নিষ্পত্তি এখন টাকায় করা যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংক নন-রেসিডেন্ট টাকা (ভোস্ট্রো) হিসাব পরিচালনার বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। https://www.dailyamardesh.com/business/bank-financial-institutions/amdafwvmeumrn

uploads/trade_daily/digest_photo_bonik_ashuli__1790232326.jpg

বণিক বার্তা
আশুলিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত চার জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় গত রোববার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতদের মধ্য থেকে ৪ জনের পরিবারকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর মাধ্যমে প্রীতি গ্রুপের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম নিহত ৪ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা করে নগদ মোট ১২ লাখ টাকা প্রদান করেন। https://bonikbarta.com/bangladesh/3z9HGIOIjm3NflGe

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-24_at_12.38.03_PM__1790232326.jpeg

The Financial Express
BGMEA launches Japan Desk to boost garment exports The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) on Wednesday officially launched a dedicated Japan Desk to accelerate garment exports, diversify market destinations, and strengthen economic ties with Japan. Speaking at the inauguration event, BGMEA President Mahmud Hasan Khan highlighted the structural risk of the country's over-reliance on traditional export destinations like the US, the EU, the UK, and Canada. https://thefinancialexpress.com.bd/trade/bgmea-launches-japan-desk-to-boost-garment-exports

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-24_at_10.52.05_AM__1790232326.jpeg

বাংলাদেশ প্রতিদিন
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পর্যালোচনার জন্য নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, সার্বিক মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। এ অবস্থায় আপাতত বিদ্যমান নীতি সুদহার বহাল রাখার সিদ্ধান্ত নেয় এমপিসি। https://www.bd-pratidin.com/economy/2026/09/23/1304284

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-24_at_11.06.23_AM__1790232326.jpeg

সমকাল
১০-৩০ কাউন্ট সুতায় বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ বহালের দাবি তৈরি পোশাক উৎপাদনে বহুল ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্ট কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ বহাল রাখার দাবি জানিয়েছেন স্পিনিং মিলগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলেছেন, স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার বাড়লে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে স্থানীয় মূল্য সংযোজন বাড়বে এবং সুতা আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমবে। পাশাপাশি বন্ড সুবিধায় আমদানি করা সুতা স্থানীয় বাজারে অবৈধভাবে বিক্রির সুযোগও কমবে।গতকাল বুধবার স্পিনিং শিল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে https://samakal.com/economics/article/374380/%E0%A7%A7%E0%A7%A6-%E0%A7%A9%E0%A7%A6-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF

uploads/trade_daily/digest_photo_desh_rup__1790232326.jpg

দেশ রুপান্তর
২০২৭ সালে জিডিপি কমবে, মূল্যস্ফীতি বাড়বে : এডিবি চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ কমবে বলে আশঙ্কা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশে পৌঁছতে পারে। গত আগস্টে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। গতকাল বুধবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর ২০২৬ সংখ্যায় এই পূর্বাভাস দিয়েছে এডিবি। https://www.deshrupantor.com/722585/%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AD-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF

uploads/trade_daily/digest_photo_d_tim__1790232326.jpg

ঢাকা টাইমস
ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশের টাকার অবস্থান শক্তিশালী, দুই বছরে ১১.৬% উত্থান ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। এ সময়ে ভারতীয় মুদ্রার বিপরীতে টাকার মূল্য বেড়েছে ১১ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে গত এক বছরেই বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ। বিনিময় হারসংক্রান্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ সেপ্টেম্বর এক টাকা সমান ছিল প্রায় শূন্য দশমিক ৭৮ ভারতীয় রুপি। এক বছর আগে, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর এক টাকা সমান ছিল প্রায় শূন্য দশমিক ৭২ রুপি। https://www.dhakatimes24.com/2026/09/23/413418#google_vignette

uploads/trade_daily/digest_photo_t_f__1790232662.jpeg

Textile Focus
𝗣𝗮𝗹𝗺𝗮𝗹 𝗚𝗿𝗼𝘂𝗽 𝗦𝗶𝗴𝗻𝘀 𝗠𝗼𝗨 𝘄𝗶𝘁𝗵 𝗔𝗞𝗦 𝗛𝗶𝘁𝗵𝗶𝘂𝗺 𝘁𝗼 𝗔𝗰𝗰𝗲𝗹𝗲𝗿𝗮𝘁𝗲 𝗕𝗘𝗦𝗦 𝗗𝗲𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 𝗔𝗰𝗿𝗼𝘀𝘀 𝗙𝗮𝗰𝘁𝗼𝗿𝗶𝗲𝘀 Palmal Group has signed a Memorandum of Understanding (MoU) with AKS Hithium to accelerate the deployment of Battery Energy Storage Systems (BESS) across its manufacturing facilities, marking another important milestone in the Group’s journey toward greater energy security, renewable energy utilization and industrial decarbonization. The MoU was signed by 𝗛𝗼𝗻𝗼𝘂𝗿𝗮𝗯𝗹𝗲 𝗠𝗮𝗻𝗮𝗴𝗶𝗻𝗴 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿 𝗠𝗿. 𝗡𝗮𝗳𝗶𝘀 𝗦𝗶𝗸𝗱𝗲𝗿 with AKS Hithium, with an initial 𝟰 𝗠𝗪𝗵 𝗕𝗘𝗦𝗦 𝗺𝗶𝗹𝗲𝘀𝘁𝗼𝗻𝗲 forming part of the collaboration. https://textilefocus.com/%f0%9d%97%a3%f0%9d%97%ae%f0%9d%97%b9%f0%9d%97%ba%f0%9d%97%ae%f0%9d%97%b9-%f0%9d%97%9a%f0%9d%97%bf%f0%9d%97%bc%f0%9d%98%82%f0%9d%97%bd-%f0%9d%97%a6%f0%9d%97%b6%f0%9d%97%b4%f0%9d%97%bb%f0%9d%98%80/?fbclid=IwZnRzaAUgkcFwZG9mBWZkaWQWUO9CZ3ift_F6geP-FP-1ivDfN8X8jmV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkCjY2Mjg1NjgzNzkAAR5x1DbwoEWfAeDN9fGGJ6dP3NXwjOA3WAnu8j1IzxBJOfXrmIzgdZ7c_Q2Jew_aem_rAR2hfMVfnOctAbKYpzaFQ

uploads/trade_daily/digest_photo_d_po__1790232326.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 24, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-24_at_10.54.33_AM_(1)__1790232662.jpeg

দৈনিক আমাদের সময়
এক আইডিতেই নাগরিক সেবার সব দরজা একই নাগরিককে সরকারি সেবা নিতে গিয়ে বারবার পরিচয়পত্রের কপি, জন্মনিবন্ধন, টিআইএন, পাসপোর্ট কিংবা আলাদা আলাদা নিবন্ধনের তথ্য দিতে হবে না- এমন একটি ডিজিটাল ব্যবস্থার দিকে এগোচ্ছে বাংলাদেশ। ‘ওয়ানম্যান, ওয়ানআইডি’ ধারণায় একজন নাগরিকের জন্য একক ডিজিটাল পরিচয় চালুর পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে একটি পরিচয় ব্যবহার করেই শিক্ষা, স্বাস্থ্য, কর, পাসপোর্ট, সামাজিক নিরাপত্তা, ভূমিসহ বিভিন্ন সরকারি সেবায় পরিচয় যাচাই ও প্রবেশাধিকার পাওয়া যাবে। আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) গড়ে তোলার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। https://www.dainikamadershomoy.com/details/01a0cf57f72b1

uploads/trade_daily/digest_photo_kk_biddu__1790232662.jpg

কালের কণ্ঠ
বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জ্বালানি আমদানি কমাতে পারে বাংলাদেশ জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে পরিবহন, শিল্প ও কৃষি খাতে সরাসরি বিদ্যুতের ব্যবহার বাড়ালে জ্বালানি আমদানি কমাতে পারে বাংলাদেশ। এতে জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের ঝুঁকিও কমানো সম্ভব। তবে এই সুফল পেতে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নতুন ‘স্পেশাল রিপোর্ট অন ইলেকট্রিফিকেশন’ প্রতিবেদনে উন্নয়নশীল দেশগুলোতে বিদ্যুতায়নের সম্ভাবনা উল্লেখপূর্বক এসব বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে পরিবহন, বস্ত্র ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং কৃষিকে বিদ্যুতায়নের সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/09/24/1743180

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-24_at_11.00.55_AM__1790232662.jpeg

যুগান্তর
বিশ্ববাজারে ডিজেলের দামের রেকর্ড, সরবরাহ সংকটে আরও বাড়ার শঙ্কা ইরান ও ইউক্রেনের যুদ্ধের প্রভাবে বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী দেশ থেকে ডিজেল রপ্তানি কমে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। সরবরাহ পরিস্থিতির আরও অবনতি হলে দাম নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে ইতোমধ্যে ডিজেলের দাম দ্রুত বেড়েছে। ইউরোপে ডিজেল ফিউচারের মূল্য গত সপ্তাহে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালের শুরুর দামের তুলনায় বর্তমানে এই জ্বালানির দাম দ্বিগুণেরও বেশি। https://www.jugantor.com/economics/1158476