BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 26, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-26_at_12.17.49_PM__1790403709.jpeg
প্রথম আলো
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমাদের বার্তা খুবই পরিষ্কার-বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার স্থানীয় সময় সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে এ কথা বলেন। বিশ্ব বাংলাদেশকে বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে উল্লেখ করে তিনি বলেন, এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি এবং তা অব্যাহত থাকবে। তবে আজকের বাংলাদেশ এর চেয়েও বেশি সম্ভাবনা ধারণ করে। জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য। https://www.prothomalo.com/bangladesh/vcat5rmzy4
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-26_at_10.51.46_AM__1790404079.jpeg

The Financial Express
Bangladesh seeks global support to become manufacturing hub Prime Minister Tarique Rahman has sought international partners' support with adequate financing, greater market access, technology transfer and capacity-building assistance to transform Bangladesh into a global manufacturing hub. He has stressed that such supports are also imperative to ensure Bangladesh's smooth and sustainable graduation from the least-developed-country (LDC) category. Addressing the 81st session of the United Nations General Assembly at the UN headquarters in New York on Thursday evening local time, the prime minister said Bangladesh is implementing a broad range of programmes to turn its working-age population into a skilled workforce and create more employment opportunities. https://thefinancialexpress.com.bd/world/bangladesh-seeks-global-support-to-become-manufacturing-hub-1

uploads/trade_daily/digest_photo_bonik__1790404079.jpg

বণিক বার্তা
জ্বালানির দাম বাড়ায় আমদানি রফতানিতে বাড়তি ব্যয়ের চাপ জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর পরই বেসরকারি খাতে আমদানি-রফতানি কার্যক্রমে সেবা দেয়া বিভিন্ন প্রতিষ্ঠান ব্যয় সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। বেসরকারি কনটেইনার ডিপোগুলো এরই মধ্যে জ্বালানিনির্ভর ছয় ধরনের সেবার মাশুলে সর্বোচ্চ ৯ দশমিক ৮৫ শতাংশ সারচার্জ আরোপ করেছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পণ্য পরিবহনে ব্যবহৃত লাইটার জাহাজের ভাড়াও বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। বন্দরকেন্দ্রিক কনটেইনার হ্যান্ডলিংয়ের সঙ্গে যুক্ত অপারেটররাও চলমান চুক্তির দর জ্বালানি তেলের বর্তমান মূল্যের সঙ্গে সমন্বয়ের দাবি জানিয়েছে। https://bonikbarta.com/economy/Cn4Izl8mn6hBf6B8

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-26_at_10.43.03_AM__1790404079.jpeg

The Daily Star
Bangladesh Imports From US | Can the US become a top import source for Bangladesh? Bangladesh is well connected with major global players in international trade. China, the world’s second-largest economy and largest manufacturing hub, is its largest import source. The neighbouring India, the fourth-largest economy, is second. The United States is the single largest export destination. Local manufacturers depend heavily on industrial raw materials, machinery and food items from China and India, making the two the top sourcing destinations. https://www.thedailystar.net/business/economy/news/can-the-us-become-top-import-source-bangladesh-4282321

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-26_at_10.55.31_AM__1790404079.jpeg

সমকাল
বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ চীনের নেতৃত্বে বিশ্বের অন্যতম বৃহত্তম মুক্তবাণিজ্য জোট ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের যুক্ত হওয়ার প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশসহ চার দেশ ও অঞ্চলের অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি বিশেষ বা অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন জোটের বাণিজ্যমন্ত্রীরা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৫ম আরসিইপি মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। https://samakal.com/economics/article/374472/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-26_at_10.35.39_AM__1790404531.jpeg

যুগান্তর
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ট্রান্সফার শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। https://www.jugantor.com/national/1159832#google_vignette

uploads/trade_daily/digest_photo_fe_ldc__1790404531.jpg

The Financial Express
LDC graduation deferment confirmation unlikely during this UNGA session Bangladesh's much-sought-after LDC-graduation deferment is unlikely to be confirmed during the ongoing United Nations General Assembly (UNGA) session, which Prime Minister Tarique Rahman just addressed. The decision is likely to be come in the next meeting of the UNGA, to be held in October or early November this year at the UN headquarters, says a senior Economic Relations Division (ERD) official. This UNGA is seen as very important for Bangladesh as PM Tarique Rahman is participating in the UN session in New York this year. "The decision may not come in this session as the ECOSOC will not place the gradation proposal this time. The proposal for Bangladesh and Nepal is likely to be placed in the next session in October or early November," the ERD official told The Financial Express. https://today.thefinancialexpress.com.bd/last-page/ldc-graduation-deferment-confirmation-unlikely-during-this-unga-session-1790360178

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-26_at_11.00.17_AM__1790404531.jpeg

আমার দেশ
বাণিজ্য সহজীকরণে ডব্লিউটিওর শর্ত বাস্তবায়নের তাগিদ বাণিজ্য সহজীকরণে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শর্তগুলো দ্রুত বাস্তবায়নের তাগাদা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে পণ্য চালান খালাসের সময় ও ব্যয় কমাতে সরকার দপ্তরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রক্রিয়া সহজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সম্প্রতি সচিবালয়ে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির দশম সভায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, এনবিআর, বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। https://www.dailyamardesh.com/business/amdyedb6htlo7

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-26_at_11.54.56_AM__1790404531.jpeg

প্রথম আলো
দেশের জ্বালানি নিরাপত্তায় ব্যক্তি খাতকে অংশীদার করলে অগ্রগতি দ্রুত হবে : আসিফ ইব্রাহিম, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার বাংলাদেশের অর্থনীতির আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে জ্বালানি নিরাপত্তা। জ্বালানিকে এখন শুধু বিদ্যুৎ বা গ্যাস সরবরাহের বিষয় হিসেবে দেখলে চলবে না। এটি সরাসরি আমাদের শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি সক্ষমতা এবং বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। তাই জ্বালানিসংকটের একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে হলে সরকার ও ব্যক্তি খাতকে অংশীদার হিসেবে কাজ করতে হবে। https://www.prothomalo.com/business/analysis/psyzzgkmcp

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-26_at_10.36.50_AM__1790404531.jpeg

দেশ রুপান্তর
আসছে নতুন মুদ্রানীতি মূল্যস্ফীতির চাপ, দুর্বল বেসরকারি খাতের ঋণপ্রবাহ এবং ব্যাংকিং খাতে বিপুল অতিরিক্ত তারল্যের মধ্যেই নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ সেপ্টেম্বর নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংকের ১৪তম মুদ্রানীতি কমিটির (এমপিসি) সভায় নীতি সুদহার নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। https://www.deshrupantor.com/722563/%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF

uploads/trade_daily/digest_photo_ajker__1790404531.jpg

আজকের পত্রিকা
) জাপান-রাশিয়ায় বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি, রেকর্ড ৬৪২.৯৩ মিলিয়ন ডলার চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এক মাসে এ খাতে এটিই সর্বোচ্চ রপ্তানি। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে জাপানে। এ সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ১১৮ দশমিক ৬৭ মিলিয়ন ডলারের তৈরি পোশাক। রপ্তানিতে জাপান, অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া ও মেক্সিকোসহ অপ্রচলিত বাজারের গুরুত্ব বাড়ছে। গত দুই বছর এসব বাজারে তৈরি পোশাক রপ্তানিতে তেমন অগ্রগতি না থাকলেও চলতি অর্থবছরে চিত্রে পরিবর্তন এসেছে। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, ‘অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এত দিন এসব বাজারে সেভাবে নজর দেওয়া হয়নি। এখন এসব বাজারকে গুরুত্ব দিয়ে সম্ভাবনাকে কাজে লাগানোর সময় এসেছে।’ https://www.ajkerpatrika.com/business/ajpoeqvznn4ij

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-26_at_11.54.06_AM__1790404531.jpeg

নয়াদিগন্ত
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা বাংলাদেশের বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ব্যবসা, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। স্পেনের মাদ্রিদে বৃহস্পতিবার ‘বাংলাদেশ: বিশ্ব অর্থনীতিতে একটি কৌশলগত অংশীদার’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশের বাজার সম্ভাবনা নিয়ে এমন কথা বলেন মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। https://dailynayadiganta.com/post/industry-business/1056241

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-26_at_10.41.54_AM__1790404531.jpeg

জাগো নিউজ২৪
নবায়নযোগ্য জ্বালানি খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চায় ডিসিসিআই বাংলাদেশের জ্বালানি, নবায়নযোগ্য শক্তি ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। ডিসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। https://www.jagonews24.com/economy/news/1160854

uploads/trade_daily/digest_photo_d_post__1790404531.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 26, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_s_alo__1790404531.jpg

সময়ের আলো
জেদ্দার এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় বাংলাদেশের ১১টি পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতায় বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া এপারেলস লিমিটেড, এম এস এএইচ কিউ অ্যাপপেরেলস, মডেস্ট অ্যাট্যায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস লিমিটেড, স্বপ্নীল হাউস, বনুম গার্মেন্টস লিমিটেড, বেল বটম লিমিটেড, মার্কার, সাওদা ফ্যাশন ও আল নূর গার্মেন্টস লিমিটেড। ইপিবির উদ্যোগে পৃথক একটি বুথে বাংলাদেশের ঐতিহ্য, উৎপাদন সক্ষমতা ও রফতানিযোগ্য পণ্য নিয়ে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। https://www.shomoyeralo.com/news/386335